আমার প্রিয় পোস্ট

ন্যাট জিও ১৯৭২: ইতিহাসের ধূসর পাঠ

১৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪১

শেয়ারঃ
0 0 0

বছর দুয়েক আগে ব্লগে লিখেছিলাম: ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকার একটি দল ১৯৭২ সালে বাংলাদেশে আসেন মহান মুক্তিযুদ্ধের মধ্য দিযে সদ্য স্বাধীন হওয়া একটি দেশের স্বরূপ দেখার জন্য। উইলিয়াম এলিস ফিরে গিয়ে পত্রিকায় একটি প্রচ্ছদ প্রতিবেদন করেন -’বাংলাদেশ: আশায় নতুন জীবনের বসতি’-শিরোনামে।
আটাশ পৃষ্ঠার ওই প্রচ্ছদ কাহিনীর সঙ্গে ভিয়েতনাম যুদ্ধের আলোকচিত্রী ডিক ডুরেন্স এর দুর্দান্ত চার রঙা সাতচল্লিশটি সংযুক্ত করা হয়।

ন্যাট জিও’র ওই প্রচ্ছদ প্রতিবেদনটি বছর ছয়েক আগে আমি প্রয়াত একজন ব্যবসায়ী আহমেদ উল্লাহ ব্যক্তিগত লাইব্রেরি থেকে সিডি আকারে সংগ্রহ করি। এতোদিন এই সিডিটি আমার জিম্মায় বাক্স বন্দী ছিলো।

নিজে ইংরোজিতে প্রায় গোমূর্খ, তাই এটি অনুবাদের সাহস করিনি। …ইত্যাদি।

এরপর অনেক সহকর্মী এই লেখাটি ভাবানুবাদের কাজ হাতে নিয়েও তা শেষ করতে পারেন নি। মহান মুক্তিযুদ্ধের ওপর গভীর শ্রদ্ধা থেকেই প্রয়াত সহব্লগার মুহাম্মাদ জুবায়ের ভাইও চেয়েছিলেন এটি ভাবানুবাদ করে দিতে। কিন্তু…হায় রে নিষ্ঠুর সময়!

এছাড়া কয়েকজন সহব্লগার লেখাটি ইংরেজীতেই পাঠের আগ্রহ দেখিয়েছেন। মুক্তিযুদ্ধের বিশিষ্ট গবেষক, শ্রদ্ধেয় এমএমআর জালাল ভাই এ কাজে আমাকে বরাবরই প্রেরণা যুগিয়েছেন।

সে সময় সব কিছু বিবেচনা করে লেখাটি ইংরেজীতেই ব্লগে ধারাবাহিকভাবে তুলে দেই। আর এটি ‘বাংলাদেশ: আশায় নতুন জীবনের বসতি’ নামে প্রথমে ধারাবাহিক এবং পরে অখড আকারে ভাবানুবাদ করেন আরেক সহব্লগার শিক্ষানবিস। তার সেই অসামান্য ভাবানুবাদটি পড়া যাবে View this link এখানে।

আসুন, আমরা ফিরে দেখি একাত্তর, ঘুরে দাঁড়াক বাংলাদেশ। জয় বাংলা!

ছবি: রিকশা পেইন্টিং, ন্যাট জিও-১৯৭২

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ১৯৭১ ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:২০

লেখক বলেছেন: সঙ্গে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

৩. ১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৪
ত্রিশোনকু বলেছেন: লিংকটাতে যাওয়া যাচ্ছেনা।
২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৮

লেখক বলেছেন: কেনো? লিঙ্কটা তো ঠিকই আছে। :(

দেখুন না আবার ট্রাই করে। প্লিজ। Click This Link

২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: জয় বাংলা।

৫. ২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১০
টোকন ঠাকুর বলেছেন: ভালো হইল, অাপনারে পাইলাম এইখানে, অাপনার লেখাগুলো পড়ার সুযোগ পাইলাম... অাপনি অামার একজন প্রিয় লেখক।
২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: বলেন কী বস!! কেনো এই ভাবে লজ্জা দেন?
--
বিনীতভাবে জানাই, এখানে খুব কম লিখি। তবে আমারব্লগ ডটকম-এ মাঝে মাঝে লেখার চেষ্টা করি। সেখানে আমার ই-বুক 'রিপোর্টারের ডায়েরি: পাহাড়ের পথে পথে' প্রকাশিত হয়েছে।
--
জয় হোক!

৬. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩১
লেখাজোকা শামীম বলেছেন: আপনি অনেক সিনিয়র ব্লগার।
আপনার ও অন্য ব্লগারদের সুচিন্তিত মতামত চাই।
Click This Link
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩২

লেখক বলেছেন: আমি সিনিয়র ব্লগার কি না জানি না। আমি খুব সামান্য মানুষ রে ভাই। তবু আপনার আগ্রহটুকুর মূল্য দিয়ে ওই পোস্টে মন্তব্য করেছি। ধন্যবাদ।

৭. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৯
ফারহান দাউদ বলেছেন: শিক্ষানবিশের অনুবাদটা পড়লাম। কৃতজ্ঞতা।
১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২২

লেখক বলেছেন: জয় হোক!

 

মোট সময় লেগেছে ১.১৭৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পাহাড়, ঘাস, ফুল, নদী খুব প্রিয়। পেশা সাংবাদিকতা। লিখতে ও পড়তে ভালবাসি। টোটেম গৌতম বুদ্ধ। biplobr@gmail.com
*কপিরাইট ©: লেখক কর্তৃক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ