আমার প্রিয় পোস্ট

একটি মানবিক আহ্বান: সুবর্ণ নাগরিককে ‘না’ বলুন!

২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪২

শেয়ারঃ
0 0 0

প্রিয় সহ ব্লগার,

সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এখন থেকে প্রতিবন্ধীদের 'সুবর্ণ নাগরিক' হিসেবে চিহ্নিত করে তাদের বিশেষ পরিচয়পত্র দেবে। এই পরিচয়পত্র দেখিয়ে বিভিন্ন ক্ষেত্রে তারা পাবেন বিশেষ সেবামূলক নাগরিক সুবিধা।
কিন্তু প্রতিবন্ধীদের কয়েকটি সচেতন সংগঠনের পক্ষে আমরা সরকারি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমরা মনে করি:

১। প্রতিবন্ধীদের গাঁয়ে 'সুবর্ণ নাগরিক' নামে একটি বিশেষ তকমা সেঁটে দেওয়ার কোনো যুক্তি নেই। এটি একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত; এতে প্রতিবন্ধীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিনত করা হবে। আমরা মনে করি, প্রতিবন্ধিদের একমাত্র পরিচয় এ দেশের নাগরিক, জন্মসূত্রে বাংলাদেশী।

২। দেশের প্রতিবন্ধিরা ওই রকম কোন বিশেষণে চিহ্নিত হতে চান কি না, সে বিষয়ে সরকার সর্ব সম্মত কোনো মতামত নেওয়ারই প্রয়োজন করে নি।

৩। 'সুবর্ণ নাগরিক' পরিচয় পত্র দেখিয়ে কেনো বিশেষ সেবামূলক সুবিধা নিতে হবে? এ জন্য জাতীয় পরিচয়পত্রই যথেষ্ট বলে আমরা মনে করি।

৪। জাতীয় পরিচয় পত্রে 'সুবর্ণ নাগরিক' কথাটি না লিখে সারা বিশ্বে প্রতিবন্ধি মানুষের জন্যে যে লোগো বা মনোগ্রাম ব্যবহৃত হচ্ছে, তা ব্যবহার করা যেতে পারে। এছাড়া জাতীয় পরিচয় পত্রে প্রতিবন্ধীর প্রতিবন্ধকতাটুকু 'সন্মানজনকভাবে' উল্লেখ করতে হবে।

এ পর্যায়ে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই:

প্রতিবন্ধীদের প্রতি বৈষম্যমূলক আচরন পরিহার করুন! তাদের 'সুবর্ণ নাগরিক' হিসেবে চিহ্নিত করে বিশেষ পরিচয়পত্র দেওয়ার উদ্যোগটি বাতিল করুন!!

এ মুহূর্তে আমরা যা করতে পরি:

ক.ব্লগ ও ফেসবুকে নিজস্ব প্রোফাইল ছবি পরির্তন করে 'সুবর্ণ নাগরিককে না বলুন' এমন একটি ছবিটি ধারণ (অন্তত ৩ ডিসেম্বর, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে),




খ. ব্লগ, ফেসবুক, পত্র-পত্রিকা ও ইমেলে লিখে জনমত তৈরি,

গ. ফেসবুকে এই কজটিতে যোগ দিয়ে আমাদের চিন্তা অন্তর্জালে ছড়িয়ে দেওয়া,

ঘ. অন্তর্জালে বা হাতে লিখে গণস্বাক্ষর সংগ্রহ,

ঙ. প্রতিবন্ধী সংগঠন এবং দেশি-বিদেশী মানবাধীকার সংস্থাগুলোকে এ বিষয়ে সম্পৃক্ত করা এবং

চ. সরকারকে বিষয়টি অবহিত করা ও গণস্বাক্ষর সমূহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং সরকারের সংশ্লিষ্ট দফতরসমূহে পৌঁছে দেওয়া -- ইত্যাদি।

মানুষ বড় অসহায়। আসুন মানুষ হয়ে আমরা তাদের পাশে দাঁড়াই!...

---
দ্র. ১। সাবরিনার ব্লগ, , ২। সালমা মাহবুবের ব্লগ

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মানবাধিকার ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫
মানবী বলেছেন: "জাতীয় পরিচয় পত্রে 'সুবর্ণ নাগরিক' কথাটি না লিখে সারা বিশ্বে প্রতিবন্ধি মানুষের জন্যে যে লোগো বা মনোগ্রাম ব্যবহৃত হচ্ছে, তা ব্যবহার করা যেতে পারে। এছাড়া জাতীয় পরিচয় পত্রে প্রতিবন্ধীর প্রতিবন্ধকতাটুকু 'সন্মানজনকভাবে' উল্লেখ করতে হবে।"

-সহমত।

সুবর্ণ নাগরিককে ‘না’ বলছি!



২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। :)

২. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৬
মানবী বলেছেন: সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পোস্টটি স্টিকি করা যেতে পারে..
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৯

লেখক বলেছেন: আপনাকে আবারো ধন্যবাদ।

২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: শাবাশ! :)

২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

৫. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০০
ধ্রুবমেঘ বলেছেন: "দেশের প্রতিবন্ধিরা ওই রকম কোন বিশেষণে চিহ্নিত হতে চান কি না"- সে ব্যাপারে সরকারের নিশ্চিত হওয়াটা আবশ্যিক ছিল।
সাথে আছি।
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৬. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৫
সালমা০৬৮ বলেছেন: ধন্যবাদ বিপ্লব ভাই আমাদের সাথে থাকার জন্য।
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: এই আন্দোলনটি তো আমাদের সম্মিলিত, তাই না? তাহলে আবার ধন্যবাদ কেনো? ;)

৭. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: @বিপ্লব রহমান,

৪ নাম্বারে যা বলেছেন তাই উপযুক্ত বলে মনে করি। আর তাই সবুবর্ণ নাগরিককে "না" বলাই হয়তো সঙ্গত।
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ।

৮. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫০
বল্টু মিয়া বলেছেন: পোস্টে প্লাস না দিয়ে থাকতে পারলামনারে মনা।
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৯. ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৭
_তানজীর_ বলেছেন: একমত। এ ধরণের বিভাজনকে না বলি।


সাথে প্রতিবন্ধীদের জন্য সত্যিকারের কিছু করার জন্য সবাইকে আহবান জানাই। তারা সমাজের বোঝা নয়- দেশের সম্পদ। আমাদের ব্যর্থতা আমরা জানিনা কিভাবে তাদের কাজে লাগানো যায়।
২৬ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: খুব ভালো বলেছেন। ধন্যবাদ।

১০. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৯
সেজুঁতি বড়ূয়া বলেছেন: "জাতীয় পরিচয় পত্রে 'সুবর্ণ নাগরিক' কথাটি না লিখে সারা বিশ্বে প্রতিবন্ধি মানুষের জন্যে যে লোগো বা মনোগ্রাম ব্যবহৃত হচ্ছে, তা ব্যবহার করা যেতে পারে। এছাড়া জাতীয় পরিচয় পত্রে প্রতিবন্ধীর প্রতিবন্ধকতাটুকু 'সন্মানজনকভাবে' উল্লেখ করতে হবে"- একমত পোষন করছি।

অনেক ভালো লিখেছেন।
১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। :)

 

মোট সময় লেগেছে ০.৮৮৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পাহাড়, ঘাস, ফুল, নদী খুব প্রিয়। পেশা সাংবাদিকতা। লিখতে ও পড়তে ভালবাসি। টোটেম গৌতম বুদ্ধ। biplobr@gmail.com
*কপিরাইট ©: লেখক কর্তৃক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ