আমার প্রিয় পোস্ট

তব যাত্রা হোক শুভ...

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৬

শেয়ারঃ
0 7 0

একটি শুভ সংবাদ জানাই। চলতি ইংরেজী বছরের শুরুতে যাত্রা করলো অভিনব একটি বাংলা ব্লগ সাইট বি-স্ক্যান ডট ব্লগস্পট ডটকম। এটি প্রচলিত ধারণার অন্যান্য ব্লগ সাইট থেকে একেবারেই আলাদা।

কোনো দুর্ঘটনা বা অসুস্থতা জনিত কারণে আমাদের যে কেউ, যখন-তখন সাময়ীক বা স্থায়ী প্রতিবন্ধকতার শিকার হতে পারেন!
--এই যখন নির্মম বাস্তবতা, তখন প্রতিবন্ধী মানুষ সর্ম্পকে আমাদের ভাবনার অবকাশ রয়েছে বৈকি।...

এই ভাবনা থেকেই প্রতিবন্ধীদের স্বেচ্ছাসেবামূলক সংগঠন বি-স্ক্যান (বাংলাদেশী-সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্ক) প্রতিবন্ধী মানুষ সর্ম্পকে জনসচেতনা বাড়ানো, প্রতিবন্ধীদের অধিকার জানানো, তাদের সাফল্য, এমন কী সুখ-দু:খের ব্যক্তিগত কথা থাকছে এই ব্লগে। এর অধিকাংশ লেখা বাংলাতে হলেও ইংরেজীতেও কয়েকটি ফিচার এবং স্থির ও স্লাইড চিত্র প্রকাশ করা হয়েছে। এতে বি-স্ক্যান সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য, ভবিষ্যত কর্মপরিকল্পনাও থাকছে।

এই সাইটে অধিকাংশ ফিচার-স্টোরি লিখেছেন বি-স্ক্যানের অন্যতম উদ্যোক্তা এবং ব্লগ সঞ্চালক সালমা মাহবুব এবং সাবরিনা চৌধুরি। বিভিন্ন ওয়েব সাইট থেকে তারা এতে প্রকাশ করেছেন জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইংরেজী লেখার অনুবাদ, কখনো সরাসরি ইংরেজী মূল লেখা ও সাইটের লিংক।

প্রিয় পাঠক, প্রতিবন্ধী মানুষ নিয়ে আপনার কী রয়েছে কোনো নিজস্ব ভাবনা বা পর্যবেক্ষণ? আপনি কোনো দেশি-বিদেশী পত্রিকায়/ সাইটে এ সর্ম্পকে পড়া কোনো লেখা শেয়ার করতে চান? আপনি এ সম্পর্কিত উদ্যোগ সর্ম্পকে আরো জানতে চান? অথবা আপনি নিজেও যোগ দিতে চান বি-স্ক্যান সংগঠনের স্বেচ্ছাসেবামূলক কাজে?

আপনার লেখা বা যে কোনো সহযোগিতার হাত বাড়াতে যোগাযোগ করুন:

Email:

সবাইকে অনেক ধন্যবাদ। মুক্ত হোক চিন্তার প্রতিবন্ধকতাসমূহ। তব যাত্রা হোক শুভ।। =p~

---
ফেসবুক গ্রুপ: বি-স্ক্যান

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মানবাধিকার ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

০৩ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। :)

০৩ রা জুলাই, ২০১০ রাত ৩:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ। :-B

৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২১
বিপ্লব রহমান বলেছেন: ‎@ সবাই, অনেক ধন্যবাদ। ♥

 

মোট সময় লেগেছে ০.৯৬৭৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পাহাড়, ঘাস, ফুল, নদী খুব প্রিয়। পেশা সাংবাদিকতা। লিখতে ও পড়তে ভালবাসি। টোটেম গৌতম বুদ্ধ। biplobr@gmail.com
*কপিরাইট ©: লেখক কর্তৃক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ