আমার প্রিয় পোস্ট

বাংলা ব্লগের পরিভাষা (১৮+) =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫১

শেয়ারঃ
0 19 0

বাংলা ব্লগের ভাষা ও দিকদর্শন বিষয়ক লেখাটি লেখার সময় মনে হয়েছে, ব্লগে অনেক সময়ই যে সব সাংকেতিক ভাষা আমরা ব্যবহার করি, তা নতুন ব্লগার বা সাধারণের কাছে পরিচিত নয়। এই চিন্তা থেকে বাংলা ব্লগের পরিভাষা লেখার কাজে হাত দিয়েছি।

বলা ভালো, এটি মোটেই কোনো গূঢ় গবেষণাকর্ম নয়। নিছকই ব্লগরব্লগর মাত্র। তবে রীতিমত প্রাপ্তমনস্কদের জন্য লেখা।

সকলের সহযোগিতা কাম্য। হ্যাপি ব্লগিং।

---

১। ছাগু = ছাগলের সংক্ষিপ্ত রূপ। একটি বিশেষ গোষ্ঠিকে (যেমন তিন বাহু গং) বোঝায়। মগবাজারকে মক্কা শরীফ মনে করে তারা আমোদিত হয়।

২। হিতা = হিযবুত তাহরীর। মডারেট জঙ্গি ইসলাম; অধুনা নিষিদ্ধ। তবে নানান ছদ্মবেশে ব্লগে তাদের আনাগোনা আছে।

৩। গদাম! = পশ্চাদে পদাঘাত। সাধারণত ছাগু তাড়াতে প্রযোজ্য।

৪। লাদি = ছাগুর পোস্ট বা মন্তব্য।

৫। ম্যাৎকার = ছাগুদের একক বা সম্মিলিত রব।

৬। কাঁঠাল পাতা = ছাগুকে আপ্যায়নের (?) ভাষা বিশেষ। ইদানিং আমারব্লগ ডটকম-এ দাবি উঠেছে, কাঁঠাল পাতার ইমোকটিন যোগ করার।

৭। ধনে পাতা = ধন্যবাদ। মতান্তরে, ধইন্যা।

৮। হা হা প গে = হাসতে হাসতে পড়ে গেলাম। মতান্তরে, হা হা ম গে = হাসতে হাসতে মরে গেলাম।

৯। রেসিডেন্ট ভাঁড় = রাজ-রাজরার আমলের ভাঁড়দের মতো ব্লগের স্থায়ী বিনোদন হিসেবে পরিচিত বিশেষ প্রজাতির ব্লগার । যেমন, ছরব।।

১০। মাইনাস = বাজে লেখা বা মন্তব্য বোঝাতে ব্যবহৃত হয়। যেমন, ডা. আইজু বলেন, বা-ছা পোস্টে ডাবল মাইনাস! লেখায় এক তাঁরকা চিহ্ন দিলেও মাইনাসই বোঝায়।

১১। তাঁরাইলাম = উত্তম লেখা বা প্রসংশাসূচক মন্তব্য। পাঁচ তাঁরা বা প্লাস চিহ্ন দিয়ে লেখাটিকে সর্বোচ্চ রেটিং করা হয়।

১২। হ = ঠিক তাই।

১৩। ঞঁ! = বলে কী রে! মতান্তরে, কস্কী মমিন!

১৪। উঁ = যখন আর কিছুই বলা যাচ্ছে না। সহব্লগার আরিফ জেবতিক এর প্রবক্তা।

১৫। ছিক! = ছিঃ কথাটির ভিন্নরূপ। দুষ্টুমী করে বলা হচ্ছে।

১৬। অশ্লিষ = অশ্লিল লেখা বা মন্তব্য। দুষ্টুমী করে বলা হচ্ছে।

১৭। কাফি = ব্লগারের অন্তিম পরিনতির উদাহরণ বিশেষ।

১৮। বিপ্লব = লেখায় পাঁচ তাঁরা। মতান্তরে, আপনাকে বিপ্লব।

১৯। চুলকাইতে মুঞ্চায়? = অন্যকে উত্যাক্ত করতে ইচ্ছে করছে কী না, তা বোঝাতে।

২০। আছছালামু আলাইকুম = কহিনুল্লাহ। মতান্তরে, বঙ্গদেশ, সকলে ছহি ছালামতে থাকবেন - ইত্যাদি।

২১। পপকর্ন নিয়ে গ্যালারিতে বসলাম = ব্লগ বিতর্ক উপভোগ করছি, মতান্তরে, মজা দেখছি।

২২। জাঁঝা = উত্তম, লেখা বা মন্তব্য ভালো হয়েছে বোঝাতে।

২৩। সুশীল = অতিশয় আঁতেল অর্থে। যেমন, এই ধেনু যাহ, নইলে ফুল ছুঁড়ে মারবো কিন্তু। অখবা, সুশীল ব্লগ = সাহেব বাবুর বৈঠকখানা বিশেষ।

২৪। লুল বা লুল পুরুষ = বালিকা, নাবালিকা দেখলেই লালা ঝড়ে, এমন ব্লগার। উদাহরণ, এক মহারথী ব্লগার তার প্রোফাইলে ঘোষণা দেন, সুন্দরী বালিকা পেলে যত্ন করে কামড়ে দেই! ইদানিং ব্লগে 'লুল পুরুষ' ইমোকটিন যোগ করার দাবি উঠেছে।

২৫। সিটিএন = ইয়ের টাইম নাই, কোনো ব্লগারের সঙ্গে বাদানুবাদে না জড়ানোর ইচ্ছা প্রকাশে তীব্র ঘৃণায় এটি বলা হচ্ছে।

২৬। পিটিএন = পোছার টাইম নাই, কোনো ব্লগারের সঙ্গে বাদানুবাদে না জড়ানোর ইচ্ছা প্রকাশে তীব্র ঘৃণায় এটি বলা হচ্ছে।

২৭। ডিজিএম =দূরে গিয়া মর।

২৮। মফিজ = এলেবেলে ধরণের সাধারণ জন।

২৯। ভাঁজ খুইল্যা গেছে = আসল রূপ ধরা পড়েছে।

৩০। বাঁচাও কালা কুদ্দুস = ছেঁড়ে দে মা কেঁদে বাঁচি -- এমন অর্থে। সাধারণতা উল্টো-পাল্টা মন্তব্য দেখলে এটি ব্যবহার করা হয়। সহব্লগার কারিমাট এর প্রবক্তা।

৩১। বুথে আয় বায়তুল = আবেগ সামাল দিন। লেখা বা মন্তব্যে মাত্রাতিরিক্ত আবেগের রাশ টেনে ধরতে বলা হচ্ছে।

৩২। চ্রম = চরম শব্দটির অপভ্রংশ। যেমন, চ্রম হৈছে -- বলতে লেখা বা মন্তব্যটি অসাধারণ হয়েছে বোঝায়।

৩৩। জটিল = খুব ভালো, মতান্তরে জট্টিল বা জটিলস্ = খুব ভালো লেখা বা মন্তব্য, এমন বোঝাতে।

৩৪। খ্যাক খ্যাক = হাসি, দুষ্টুমী করে বলা হচ্ছে।

৩৫। মুঞ্চায় = মন চায়, মন চাইছে -- অর্থে। মতান্তরে, মন্চায়।

৩৬। কোবতে = কবিতা, দুষ্টুমী করে বলা হচ্ছে।

৩৭। ভাদা = ভারতের দালাল।

৩৮। পৈতা টেষ্ট = ভারতের দালাল সনাক্তের ব্লগীয় পরীক্ষা।

৩৯। পাদা = পাকিস্তানী দালাল।

৪০। খুদাপেজ = খোদা হাফেজ, দুষ্টুমী করে বলা হচ্ছে।


---
(চলবে?) ;)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগর ব্লগর ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫২
বিপ্লব রহমান বলেছেন: পুনশ্চ: এই লেখাটির যে কোনো তথ্য সমৃদ্ধ করতে সহব্লগারদের সাহায্য প্রার্থণা করছি। ধন্যবাদ।
২. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৪
হেমায়েতপুরী বলেছেন: হা হা প গে কে ধ B:-/

খ্রাপ হইনাই...
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৫

লেখক বলেছেন: =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৬

লেখক বলেছেন: GR8 :)

৪. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৮
পাপতাড়ুয়া বলেছেন: হা হা প গে।

তিন বাহু পইড়া হা হা প গে আ লি।;)
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০১

লেখক বলেছেন: খিকজ! :)

৫. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৮
কারিমাট বলেছেন: '''বাচাও কালা কদ্দুস'''


উল্টাপাল্টা মন্তব দেখলে লিখতে পারেন
কপিরাইট ''কারিমাট''
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৩

লেখক বলেছেন: শাবাশ! B-)

৬. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০২
হাসান মাহবুব বলেছেন: আবেগ প্রকাশে অনেকসময় "বুখে আয় বাভুল"
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৪

লেখক বলেছেন: ঐ :D

৭. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৫
শিরীষ বলেছেন: চরম হাসির পোস্টে - "হাস্তেই আছি" =p~
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১০

লেখক বলেছেন: :-B

৮. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৭
আকাশদেখি বলেছেন: নতুনদের জন্য উপকার হবে....
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৭

লেখক বলেছেন: হ ;)

৯. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৭
রবিনহুড বলেছেন: চ্রম..
মঞ্চায়
কস কিরে মমিন?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: =p~

১০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১৭
কাঠের খাঁচা বলেছেন: সেইরাম। পুরা ফাটায় দিসেন বস।

মারভেলাস।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: খিকজ! :)

১১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২০
কাঠের খাঁচা বলেছেন: আমি একটা নতুন জিনিস শিকচি বোলোগে এইসে।

শিৎকার :P :P
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: ঞঁ!! :P

১২. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৩
কাঠের খাঁচা বলেছেন: ctn টা একটু খুইল্লা কন। মানে ইলাবোরেশন। ছাগুদের পোস্টে প্রায়ই এইডা শুনি
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: B:-/

১৩. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৫
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: সেইরাম অইচে :)
আমিও কয়েকটা ঝান্তাম না।পিলাচ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: খেক! খেক! :)

১৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪৬
কুতুব্ বলেছেন: বলেছেন: ctn টা একটু খুইল্লা কন। মানে ইলাবোরেশন। ছাগুদের পোস্টে প্রায়ই এইডা শুনি
মানে হইল ....দার টাইম নাই :)
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: ছিক! কী অশ্লিষ! :-P

১৫. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:২৩
কাঠের খাঁচা বলেছেন: ঠাংকু কুতুব বাই।

বুইচ্চি :) :)
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫০

লেখক বলেছেন: অ্যাঁ! B:-/

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: খিকজ! =p~

১৭. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৯
মন মণষা বলেছেন: জটিলস ...সেইরাম
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: ;)

১৮. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৩
নষ্ট ছেলে বলেছেন:
খ্যাক খ্যাক মুঞ্চায় ভাদা কোবতে

এগুলো যোগ করে দেন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: !:#P

১৯. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৭
বিপ্লব রহমান বলেছেন: আপডেট: সহব্লগারদের মত মেনে ২১ থেকে ৩৫ নম্বর পরিভাষা যোগ করা হয়েছে। অন্যান্য দু-একটি পরিভাষাতেও সংশোধনী আনা হয়েছে। ধন্যবাদ। :D
২০. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৬
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ভুত ভালৈচে = বহুত ভালো হয়েছে।

ব্যাভার = ব্যাবহার

কেমুনাছো = কেমন আছো
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৬

লেখক বলেছেন: খেক! খেক! :-B

২১. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১১
কুতুব্ বলেছেন: ctn এর মত আরেকটা আছে, ptn = পুছার টাইম নাই? মানে i give a damn, i don't care.....আরকি ;)
২২. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১১
কুতুব্ বলেছেন: ctn এর মত আরেকটা আছে, ptn = পুছার টাইম নাই। মানে i give a damn, i don't care.....আরকি ;)
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৬

লেখক বলেছেন: ঞঁ!! =p~

২৩. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৭
স্নিগ বলেছেন: ডিকশনারী বাইর করনের সময় আইসা গেসে ;)
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: হা হা প গে... =p~

২৪. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫০
কুতুব্ বলেছেন: স্নিগ বলেছেন: ডিকশনারী বাইর করনের সময় আইসা গেসে............

বস উদ্যোগ নেন, সাপোর্ট লাগলে আমরা তো আছিই.......... :)
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: হ ! ;)

২৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৪
মৈত্রী বলেছেন: সরাসরি প্রিয়তে
এইটা এ্যাড করেন।
০৭ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: ঞঁ!! !:#P

২৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৭
আকাশচুরি বলেছেন: চউক্ষে পানি আয়া পড়ল
০৪ ঠা মে, ২০১০ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: :)

২৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৩
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: যোগ করেন:

ভাদা == ভারতের দালাল| ভাকু == ভারতের কুত্তা| পৈতা টেষ্ট == ভারতের দালাল সনাক্তের ব্লগীয় পরীক্ষা|
০৪ ঠা মে, ২০১০ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: ১ ও ২ নং চ্রম! খিকজ! ;)

০৪ ঠা মে, ২০১০ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: ধইন্যা। :)

২৯. ০৭ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৫৭
শারফুদ্দীন হোছাইন বলেছেন:
এগুলা ত বহুত পুরান হৈচে
০৪ ঠা মে, ২০১০ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: কস্কী মমিন? :(

৩০. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৪৮
সুখের ভেলা বলেছেন: গিয়ানে পুরা টইটুম্বুর হইলাম!
০৪ ঠা মে, ২০১০ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: উ লা লা! B:-/

৩১. ২১ শে মে, ২০১০ রাত ৯:৪৪
পরান বলেছেন: হা হা প গে কে ধ B:-/

খ্রাপ হইনাই...
২২ শে মে, ২০১০ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: ঞঁ!! =p~

৩২. ১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৩৩
মুঘল সম্রাট বলেছেন: স্নিগ বলেছেন: ডিকশনারী বাইর করনের সময় আইসা গেসে।

ব্লগ টু বাংলা এবং বাংলা টু ব্লগ দুইটাই বাইর করন লাগবো। আমাদের অনেক সমস্যা হইতাছে।
৩০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: :-B

৩৩. ১১ ই জুন, ২০১০ বিকাল ৩:০৭
দুখী মানব বলেছেন: কত কিসু শিখলাম । ধইন্যা পাতা
৩০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: =p~

৩০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: খিকজ! ;)

৩০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: ধইন্যা। B:-/

০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: =p~

৩৭. ০৬ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
অন্ধ আগন্তুক বলেছেন: পু পি - পুত্তুম পিলাচ, রাজসোহানের ব্রাণ্ড জিনিস , তয় অন্যরাও ব্যাভার করতাচেহ এখন !
০৭ ই জুলাই, ২০১০ রাত ৯:০৩

লেখক বলেছেন: হ‍! :-B

৩০ শে জুলাই, ২০১০ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: :D

২০ শে নভেম্বর, ২০১০ রাত ৮:২২

লেখক বলেছেন: B:-/

৪০. ১৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:১১
রনি রাজশাহী বলেছেন: ওরে বাপরে!
কত্ত গিয়ান রে! :P
২০ শে নভেম্বর, ২০১০ রাত ৮:২২

লেখক বলেছেন: ধইন্যা। B:-/

৪১. ২৪ শে আগস্ট, ২০১০ ভোর ৫:৩৪
গরম কফি বলেছেন:
পাদা = পকিস্তানী দালাল
২০ শে নভেম্বর, ২০১০ রাত ৮:২৪

লেখক বলেছেন: কিপিটাপ! :)

৪২. ২৪ শে আগস্ট, ২০১০ ভোর ৫:৪৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
পাছা = পাকীজাত ছাগল বা পাকী ছাগল
ভাছা = ভারতীয় ছাগল...


"১৭। বিপ্লব = লেখায় পাঁচ তাঁরা। মতান্তরে, আপনাকে বিপ্লব।"

লেখায় পাঁচতারা দাগানোর স্লোগান কিরূপে 'বিপ্লব' এর রূপপরিগ্রহ করিলো, এই ইতিহাস নবীন বন্ধুদের জানিবার অধিকার আছে :) ;)
২০ শে নভেম্বর, ২০১০ রাত ৮:২৫

লেখক বলেছেন: কস্কী মমিন? ;)

৪৩. ১১ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:১৪
অশান্ত তারেক বলেছেন: যোগাইলাম......................
২০ শে নভেম্বর, ২০১০ রাত ৮:২৬

লেখক বলেছেন: শাব্বাশ! :)

৪৪. ১৪ ই অক্টোবর, ২০১০ রাত ৯:১২
ফজলুল করিম বলেছেন: আমি ব্লগ পড়ে কিছু শব্দের অর্থ আইডিয়া করে নিতাম।
আজ শব্দের অর্থ জানলাম। :D

হা হা প গে

তাঁরাইলাম
২০ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৩০

লেখক বলেছেন: দৌড়াক! ;)

৪৫. ১৪ ই অক্টোবর, ২০১০ রাত ৯:১৭
কৌশিক বলেছেন: বিপ্লব কিভাবে বিপ্লব হইলো জাতি জানতে চায়
২০ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৩০

লেখক বলেছেন: কস্কী মমিন? ;)

৪৬. ১৪ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৩০
জেরী বলেছেন: আরিফ জেবতিক ভাইয়ের সেই বিখ্যাত উঁশব্দটা বাদ পড়েছে
২০ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৩১

লেখক বলেছেন: হ! :)

২০ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৩২

লেখক বলেছেন: কৈ? :(

৪৮. ২০ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪৫
বিপ্লব রহমান বলেছেন: আপডেট: সহব্লগারদের মত মেনে আরো পাঁচটি পরিভাষা যোগ করা হয়েছে। :)
২০ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৫০

লেখক বলেছেন: আপ্নেরে ধইন্যা। ;)

২২ শে জুন, ২০১১ সকাল ১০:৫০

লেখক বলেছেন: ঞ!! ;)

২২ শে জুন, ২০১১ সকাল ১১:১২

লেখক বলেছেন: কমু না! ;)

৫২. ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৩৭
ওদা ভাই বলেছেন: 'খিক্জ' যোগ কইরা দেন...
২২ শে জুন, ২০১১ সকাল ১১:১৩

লেখক বলেছেন: দিমুনে! :)

২২ শে জুন, ২০১১ সকাল ১১:১৩

লেখক বলেছেন: আপ্নেরে ধইন্যা। :)

৫৪. ০৮ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫২
ত্রিনিত্রি বলেছেন: খুবই শিক্ষামূলক পোস্ট :) :) :) :)
২২ শে জুন, ২০১১ সকাল ১১:১৪

লেখক বলেছেন: হ! :)

৫৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫১
মুদ্রা সংগ্রাহক বলেছেন: মুখস্থ করার আপ্রাণ চেষ্টা চালাইতেছি...মুখস্থ হইতেছে না....কি করা যায় কন দেখি :P :P :P
৫৭. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:০২
চেয়ারম্যান০০৭ বলেছেন: বেফুক অইছে!! অক্করে সেরাম :)

 

মোট সময় লেগেছে ০.৯৬৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পাহাড়, ঘাস, ফুল, নদী খুব প্রিয়। পেশা সাংবাদিকতা। লিখতে ও পড়তে ভালবাসি। টোটেম গৌতম বুদ্ধ। biplobr@gmail.com
*কপিরাইট ©: লেখক কর্তৃক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ