আমার প্রিয় পোস্ট

আপনার আই-পি ইন্টারনেট বিশ্বে আপনার পরিচয়, অনেকেই জানেন না, ইন্টারনেট বিশ্বে আপনার পরিচয় কি ? জানুন সহজেই

০১ লা জুন, ২০০৯ রাত ৮:২৯

শেয়ারঃ
0 1 0


আপনার আই-পি ইন্টারনেট বিশ্বে আপনার পরিচয়, অনেকেই জানেন না, ইন্টারনেট বিশ্বে আপনার পরিচয় কি ? আপনি যদি ইন্টারনেটে কোন অপরাধ করেন তাহলে আপনার আই-পি সুত্র ধরেই পুলিশ আপনার কাছে চলে আসবে। যারা হ্যাকিং করে বা ইন্টারনেটে কোন অপরাধ করে তারা সব সময়ই নিজের আই-পি কে লুকোনোর কাজে ব্যস্ত থাকে।

নিজের আই-পি ঠিকানাটি জেনে নেয়ার পালা এখনই ।

নিচের আমার আই-পি, ইন্টারনেটে আমার পরিচয় লিংকে ক্লিক করুন।

আমার আই-পি, ইন্টারনেটে আমার পরিচয়

ক্লিকের ফলে আসা পেইজটিতে উপরের দিকে বড় করে লেখা আছে আপনার আই-পি, (Your IP address is 84.138.228.6) অর্থাৎ ইন্টারনেট আপনার পরিচয়।

আই-পি নিয়ে লেখা আরেকটি পোষ্ট, নিচের লিংকে ।

Angry IP Scanner : ইন্টারনেট বা ইন্ট্রানেটে লাইভ আই-পি ও হোষ্টনেম বের করার একটি কার্যকরী ছোট্ট টুল

 

সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০১ লা জুন, ২০০৯ রাত ৮:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ,

২. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:৩৭
ক্যামেরাম্যান বলেছেন: মুশকিল হইলো আমার পরিচয়টা আবার আমার ভাইগনারও পরিচয়। মামা-ভাইগনার পরিচয় আলাদা করার উপায় কি ? কম্পিউটার ২টা, লাইন ২টা, মাগার প্রোভাইডার ১টা।
০১ লা জুন, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: আপনার প্রোভাইডারের কাছ থেকে দুটি রিয়েল আই-পি নিন, তাহলেই মামা ভাগিনার পরিচয় ভিন্ত হয়ে যাবে

৩. ০১ লা জুন, ২০০৯ রাত ৯:২৩
ধূসর মানচিত্র বলেছেন: ভাই রিয়াল আইপি যে নিমু তার তো অনেক দাম।যে হারে IP (IPv4)ফুরাই আইতাছে (যতটুকু মনে পড়ে ৮০% এর উপরে ৮৫% সম্ভবত used already ,সঠিক পরিমানটা মনে নাই)রিয়াল IP (IPv4) আম-জনতা লেভলে পৌছবো না।
আম-জনতা লেভেলে এর জন্য দরকার IPV6, তখন আর NAT নামক বস্তু খানের কোন দরকার থাকবো না।সবারেই আলাদা কইরা চিনা যাইবো ইন্টারনেটের নেটওয়া'কে।
০১ লা জুন, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: বাংলাদেশে IPV6 চালু হতে অনেকদিন লাগবে। উন্নত দেশে IPV6 ইউজ শুরু হবে আস্তে আস্তে। তাদের কাছ থেকে খালি হওয়া IPv4 দিয়ে আরো দু দশক চলা যাবে।

৪. ০১ লা জুন, ২০০৯ রাত ৯:৩১
রবিনহুড বলেছেন: সবাই কি রিয়েল আইপি ব্যবহার করে?
বাংলাদেশের বেশীর ভাগ ব্রডব্যান্ড ইউজারদের প্রাইভেট আইপি ব্যবহার করতে হয়, সে হিসাবে এভাবে নিজ আইপি খুজে বের করা যায় না। সার্ভিস প্রভাইডারের রিয়েল আইপি সো করে।

যেমন আমার আইপি 21?.4.7?.21 দেখাচ্ছে, লোকেশন কামরুজ্জামান স্বরনী বলছে, অথচ আমার আইএসপির অবস্থান হলো ধানমন্ডি।

আবার কখনো 20?.134.8.2 দেখাচ্ছে। কোনটা ঠিক?

তবে একটা কথা সবার মনে রাখা উচিৎ সেটা হলো হ্যাকার আর নেট ক্রাইম করার জন্য বাংলাদেশ স্বর্গরাজ্য। ;)
০১ লা জুন, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: যারা ফেক আই-পি ইউজ করেন। বেশিরভাগ প্রোভাইডাররা কিন্তু ইউজিং লগ রেখে দিচ্ছে। অত্এব অপরাধ করে বাঁচাটা কঠিন

৫. ০১ লা জুন, ২০০৯ রাত ৯:৪৩
রূপক  বলেছেন: পিএইচপিতে জাস্ট এক লাইনের একটা কোড লিখেই এটা করা যায় :)
০১ লা জুন, ২০০৯ রাত ১০:৪৮

লেখক বলেছেন: জানাদের তা ও দরকার পড়ে না। কেন প্রোগামিং কোড ?

ডস থেকেই এক কমান্ড মেরে দেখা যায় :)

৬. ০১ লা জুন, ২০০৯ রাত ১০:৫৮
শয়তান বলেছেন: ইউজিং লগ কয়দিন আর রাখে? :)
০১ লা জুন, ২০০৯ রাত ১১:২৮

লেখক বলেছেন: যা রাখা হয় তা দিয়ে এসব হুমকিদাতাদের ধরা যায়। যেমন হাসিনাকে একটা ধানমন্ডির ছেলে হুমকি দিয়েছিল ৫-৬ বছর আগে। ধরা হয়েছিল কিন্তু লগ দেখে।

৭. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:১৩
ধূসর মানচিত্র বলেছেন: হয়তো কিছুদিন পর কিছু টেকনোলজী আসবে যা ইউজারদেরকে একটা নিজদের আইপি থাকবে,শুধু তাই না আপনার ক্যামের,গেমিং কনসোল সব কিছুতেই আইপি থাকবে। LTE,Wimax এর মতো টেকনোলজী আমাদের সেদিকে নিয়ে যাবে। আপনি ইচ্ছে করলেই http://www.3gamericas.org e একটা white paper পাবেন যেখানে বলা আছে IPV6 নিয়ে(with LTE and evolve EDGE)।
যেমন ইন্টেল,এএমডি আমাদের একরকম বাধ্য করছে P4,ডুয়াল কোর, কোয়াড কোরের জন্য তেমনি নকিয়া,এরিকসন আমাদের ফো'স করবে এইসব টেকনোলজী ব্যবহারের জন্য।
আর সবসময় আমরা পিছিয়ে থাকবো অথবা ব্যাকডেটেড টেকনোলজী ব্যবহার করবো তা মোটেই উচিত না।
আমি মনে করি আমাদের সরকারের সময় এসেছে IPV6 নিয়ে ভাবা কারণ প্রতিটা রিয়েল IPV4 এর জন্য আমাদের অনেক টাকা দিতে হয়। আর যদি আমরা LTE,evolve EDG,Wimax(একটু অ্যাডভান্স Wimax) এর মতো টেকনলজি ব্যবহার করতে না চাই তবে কারেন্ট টেকনলজীতেই পৃথিবী সবার সাথে তাল মিলিয়ে আমারা IPV6 এ যেতে পারি।
০১ লা জুন, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: বাংলাদেশের আই-টি/আই-পি প্রভৃতি ইস্যুতে সরকারের কি করার আছে ? এ গুলো চালায় প্রাইভেট কোম্পনীরা।

বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস দেয়া শুরু করেছিল কারা ?

ব্যক্তি মালিকাধিন আই এস পি রা ।

ইন্টারনেটের ক্ষেত্রে আই এস পি রা শিক্ষকের ভূমিকা পালন করেছে। ইন্টারনেট এনেছে ভিস্যাট প্রযুক্তির সাহায্যে। লোকজনকে ব্যবহার করা শিখিয়েছে হাতে ধরে।

বাংলাদেশের আই-টি তে সরকার ভালো করেছে এমন কিছু উদাহরন বেশ কমই

৮. ০২ রা জুন, ২০০৯ রাত ১২:০৫
ধূসর মানচিত্র বলেছেন: এখন তো ভাই জানেন মনে হয় বাংলাদেশে এখন ফাইনাল আই,এস পি দুইটা একটা বিটিটিবি এবং আরেকটা ম্যাংগোটেল। তাই এখন অনেক কিছুই আছে সরকারী কন্ট্রোলে চলে এসেছে।
আর আগে করি নাই বলে কখনো করবো না এটা থিক না।আমাদের দেশ গরিব, আমাদের অধিকাংশ লোক দুবেলা সত্য কথা। তারপরে ও আমাদের এই পৃথিবী টিকতে হলে টেকনোলজীকে ওয়েলকাম বলতে হবে। একটা উদাহরণ দেইঃ-
রাজীব গান্ধী নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর ইন্ডিয়ায় যখন কম্পিউটার ইন্ডাস্টি গড়ার কাজে হাত দিল তখন ভারতীয় রাজনীতিবাদরা উপহাস করে নাম দিয়েছিল কম্পিউটার মন্ত্রী, বাট তার সেই উদ্দোগের সুফল আজ ভারত ভোগ করছে।
আরেকটা উদাহরণ দেইঃ এরশাদ এবং বিএনপি ৯০ এর দিকে বিনে পয়সায় সি ব্যাকবোনের অপটিকাল ফাইবার নিলনা এটা সবাই জানে।সেটার একটা কুফল আমি লিখছি। ১৯৯৬-২০০১ এর শেষের দিকে তখনকার ও এখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাজ়ব্যান্ড ডঃ ওয়াজেদ মিয়া মেডি-টেলিকনফারেন্স(প্রপার নেম আমি ভুলে গিয়েছি) কোম্পানী খুলেছিল অন্যদের সাথে শেয়ারে মহাখালীর নিউ ডি,ও, এইচ,এস এ বাট আমাদের ইন্টারনেটের ব্যন্ডওয়াইডের করূন অবস্থায় এই কোম্পানী টিকলো না। অথচ ইন্ডিয়া এই রিলেটেড বিজনেস গড়ে উথল, এমনকি থাইল্যান্ডে ও।
কিছু বেপার আছে যার জন্য সরকারকে এগিয়ে আসতে হবেই সমস্টিগত উন্নয়নের জন্য। টেকনোলজীর ডেভেলপমেন্ট জন্য সরকারকে অভিভাবক সুলভ ভুমিকা নিতে হবে তা নাহলে যে তিমিরে আসি সেই তিমিরেই থেকে যাব কারণ পৃথিবী বসে নেই।
০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: অভিভাবকত্ব নেয়ার মত যোগ্য, সৎ বাংলাদেশের সরকার কখন ও হতে পারবে না।

বাংলাদেশের মত দেশের সরকার এসব বিষয়ে না আসাই ভাল।

যেমন, গত কেয়ারটেকার সরকার মোবাইল, আই-এস-পি কে ভিওআইপি'র জন্য জরিমানা করেছিল। এই সরকার মনে করে এসব জরিমানা করা ঠিক হয়নি, তাই কোম্পানী গুলোকে টাকা ফিরিয়ে দেয়ার জন্য আইন তৈরি করার চেষ্টা করতেছে।

আবার এই সরকার মনে করে যে গত সরকারের আমলে ঢালাও লাইসেন্স দেওয়া হয়েছে দূর্নিতি করে। এই সব লাইসেন্সের অনেকগুলোই বাতিল করা হবে অথবা অনেক লাইসেন্স দিয়ে দেয়া হবে।


আর মেংগো, বিটিটিবি আই এস পি দের আপলিংক হিসেবে কাজ করতেছে।

৯. ০২ রা জুন, ২০০৯ সকাল ৯:০০
ডিজিটালভূত বলেছেন: সুন্দর পোষ্ট। অনেক ধন্যবাদ +
০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ

১০. ০৫ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৭
শওকত বলেছেন: জানলাম অনেক কিছু... সবাইকে ধন্যবাদ।
১১. ০৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪১
বন্দী জাহাজী বলেছেন: আমি আর কিসু না কই
++++++++++++++++++++++++

 

মোট সময় লেগেছে ১.০৩৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
Qৃএড়ত
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই