আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীদের বিচার চাই...

মা

১১ ই মে, ২০০৮ সকাল ১১:৫০

শেয়ারঃ
0 2 0

মা-কে নিয়ে অনেকদিন আগে লেখা...
------------------------------------------
এ ঘরের দেয়াল রঙ বদলায়,
শুধু তার দিনলিপিটা একঘেঁয়ে রয়ে যায়।
রান্না ঘর থেকে সদর দরজা পর্যন্ত,
আমার মায়ের পৃথিবী।
অনেকটা ফ্রেমে বাঁধানো,
যেন যত্নে আঁকা কোন শিল্পীর ছবি।
এই ফ্রেমের বাইরে মাত্র ক’বার,
হাসপাতালের বিছানায় শোয়া
এক টুকরো পাকানো দড়ির মতো।

এ সংসার
প্রতিদিন সাজে নানান ব্যস্ততায়,
মায়ের মুখখানা জীর্ণতায় ঢেকে যায়।
স্কলারশিপের টাকা থেকে একবার
সস্তা একটা শাড়ি এনে দিয়েছিলাম,
আলমারির তাকে এখনো যত্নে রাখা,
সাদা ন্যাপথলিন মুক্তোর মতো বুকে লুকিয়ে থাকে।
সারাটা দিন রান্না ঘরে কাটে।
কপালে বিন্দু বিন্দু ঘাম,
আটপৌরে শাড়ির আঁচলে মা মুখ মুছে,
খাবার সাজিয়ে অপেক্ষায় থাকে।
ভরপেট খাবারের পর ভাতঘুম,
রান্না ঘরে ক্লান্ত বিকেল জেগে থাকে নির্ঘুম
গোধূলির অপেক্ষায়।
ধুপকাঠির গন্ধে বিকেলের মৃত্যু শেষে
গোধূলি আসে,
ঠাকুর ঘরে ঘন্টা বাজে-
প্রতিদিন প্রার্থণার সময় ঘুমিয়ে থাকিস।
আমি বিরক্ত হই-
কি হয় এতো প্রার্থণা করে?
সন্ধ্যাপ্রদীপ জ্বালতে জ্বালতে মা বলে-
যা হয় সবই ভালোর জন্যে...।
তাই বুঝি সারা বছর অসুস্থ থাকো?
মা উত্তর দেয় না,
হাতের সন্ধ্যা প্রদীপ
নিশ্চুপ আলো ছড়িয়ে যায়
এক টুকরো দীর্ঘশ্বাসের মতোন।
প্রার্থণা শেষে
ম্লান গোধূলি চায়ের কাপে বাষ্পীভূত হয়,
আসবাবপত্রের গায়ে ধূসরতা মাখে।
মা,এবার একটু বিশ্রাম নাও।
দেখিস না,সব কিছুর উপর কেমন ধুলো জমেছে?
চা গাছের প্রাণহীন শিকড়ের উপর বেলজিয়াম গ্লাস
মায়ের মুখখানা স্পষ্ট করে আঁকে একসময়।
রান্না ঘরের খুঁটখাট শব্দে
অপেক্ষায় থাকে ডাইনিং টেবিল।
আর রাত দশটার গরম সংবাদ
রান্নাঘরে আলোর প্রহর আরেকটু দীর্ঘায়িত করে।

এ শহর এখন
রাক্ষসের মতো গ্রাস করে আমার অবসর।
সেই চেনা শহরে,
মরচে পড়া লোহার গেটে একটু কর্কশ শব্দের অপেক্ষায়
মা বারান্দায় দাঁড়িয়ে থাকে, মধ্যরাত পর্যন্ত।
আর আমি ঘুমের অপেক্ষায় থাকি,
মা কল্পনায় হাত বুলিয়ে যায়।
আমি ঘুমিয়ে গেলেও
মা ঘুমায় না,জেগে থাকে
আর স্বপ্নে আমার বিষন্নতা ঢাকে।
......... ০৫.০৬.০৭

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই মে, ২০০৮ সকাল ১১:৫৬
যূঁথী বলেছেন: বিপ্স তুমি হয়ত বললে বিশ্বাস করবে না। কিন্তু আজকে সকাল থেকেই আমার মনে হচ্ছিল তোমার এই কবিতাটার কথা। আমার পেইজে তোমার কমেন্ট দেখে মনে হল তোমাকে বলি কবিতাটা পোস্টাইতে। কি অদ্ভুত সুন্দর কাকতাল।

ভাল থেক। আর কবিতাটা কেমন সেকথা তো তুমি জানই।
১১ ই মে, ২০০৮ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ গুরুজী...অনেক পুরনো কথা মনে করাইয়া দিলা...ইয়াহু ৩৬০'র সেই সব দিন...

২. ১১ ই মে, ২০০৮ দুপুর ১২:০২
চিটি (হামিদা রহমান) বলেছেন: সুন্দর!!!!!!!!!
ভালো লাগলো খুব
শুভেচ্ছা রইল।
১১ ই মে, ২০০৮ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ

১১ ই মে, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।।

৬. ১১ ই মে, ২০০৮ রাত ৯:১৮
মুকুল বলেছেন: দারুণ হয়েছে! আপনার মা'কে সালাম।
*****
১১ ই মে, ২০০৮ রাত ১১:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল ভাই...

১৪ ই মে, ২০০৮ সকাল ৭:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ রাশেদ ভাই...

৮. ২১ শে মে, ২০০৮ বিকাল ৫:১৬
ইরতেজা বলেছেন: আমার সবচেয়ে প্রিয় কবিতা। এতবার পড়েছি যে প্রায় মুখস্ত হয়ে গেছে।
৯. ২২ শে মে, ২০০৮ সকাল ৭:৩১
অদ্ভুত আঁধার এক বলেছেন: অসম্ভব ভাল লাগল,
মার কথা খুব মনে পরে গেল।
কখন যে বাসায় যাব?
১০. ২২ শে মে, ২০০৮ রাত ৯:৫৯
ফয়েজ রেজা বলেছেন: মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে.........................
১১. ২৩ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
হৃদছায়া বলেছেন: কবিতাটা পড়ে চোখ কেমন যেন ভেজা হয়ে গেছে
কি বলব ভাষা নেই
অন্তত এই কবিতার প্রশংসা করার মত যথার্থ শব্দ আমার ভান্ডারে নেই
শুধু বলি ভালো থাকুক আপনার মা
ভালো থাকুক সবার মা
১২. ০৩ রা জুন, ২০০৮ রাত ১১:৪৩
শীমুল শরীফ বলেছেন: ধন্য সে মা যার সন্তানের হৃদয়ে মায়ের জন্য এতো ভালবাসা। ধন্য সে সন্তান যার বুকে মায়ের জন্য এতো ব্যাথা। ধন্য সে কবি যে তাঁর মাকে নিয়ে এতো সুন্দর একটি কবিতা লিখতে পারে। হতভাগা আমি, মায়ের জন্য মা ছাড়া আর কিছুই লিখতে পারিনি। ধন্য তুমি কবি - -
১৩. ২৭ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
আলোর ছটা বলেছেন: অসাধারণ, দাদা!!
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:১১

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা!

১৪. ০৭ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৪৭
টুশকি বলেছেন: আমি ভাষাহীন ভাইয়া
কি বলব শব্দ খুঁজে পাচ্ছিনা
অসাধারন লেখা, শ্রদ্ধা থাকলো আন্টির জন্য
১৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০০
সুমন সালেহী বলেছেন: সেরা লেখা বাছাই করার উদ্যেগকে আবারও সাধুবাদ...তা নইলে এরকম একটি লেখা আমার হয়ত কোনদিনই পড়া হত না...
কী বলব !! মা যেরকম...কবিতাটা কবিতার জায়গায় সে রকমই মনে হচ্ছে...

 

মোট সময় লেগেছে ০.৯৪৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বিভিন্ন সাইটে বিপ্রতীপ নামে পরিচিত, শুধু এখানে বিপ্র। প্রিয় রঙ কালো...একসময় ছিল সাদা ...পড়াশুনা ছাড়া বাকী সবকিছু আন্তরিকতার সাথে করার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই