তারপর রাত সাড়ে ১১টার দিকে তাদের বাসার মোবাইল থেকে আমাকে দু তিন বার মিসডকল দেবার পর। আমি ফোন বেক করলাম। বিরক্তের স্বরে বললাম আমার মেজ ভাই, ভাবী আমার রুমে, সো আমি এখন কথা বলতে পারব না। সে বলল- ভাইয়া, ভাবীকে চলে যেতে বলেন। বললাম এটা কি বললেন। বলে না এমনিই বললাম। যাক সময়ের মত কেটে পড়লাম।
যাক রাত ১২টার পর আবার ফোন করলাম। ফোন ধরেই আমাকে বলল, আমার সাথে ঘুরে কেমন লাগল। আমি বললাম-কিছু লাগার মত বয়স আমার নাই। সে আস্তে আস্তে বলল, চালু মালতো। আমি বললাম কি বলনেন, না কিছু না। তারপর বলল, আপনি আমার সাথে যোগাযোগ করলেন না কেন? এজন্য আপনাকে সরি বলতে হবে। আমি বললাম, না কখনো না, আমি অন্যায় করলেতো সরি বলব। আমি বললাম কখনো কি শুনেছেন, পাত্রী দেখার পর-পারিবারিকভাবে কথা হওয়ার পর, বিয়ে না হলে আবার পাত্র গোপনে পাত্রীর সাথে যোগাযোগ করে। ইমপসিবল আমি কখনো এ ধরনের নিয়মের কথা শুনেনি।
আমি বললাম, তাছাড়া আপনিওতো আমার সাথে যোগাযোগ করতে পারতেন। যাক আমি অসুস্থ এখন কথা বলতে পারব না। সে বলল, প্লিজ আমার ভাল লাগছে না, জানেন আমি রাতে আকেশের সাথে, গাছ পালার সাথে কথা বলি। মাঝে মাঝে প্রচুর কান্নাকাটি করি। বললাম, দেখুন আমি অসুস্থ স্লিপিং পিল খেয়ে ঘুমাতে হয়।
সে বলল, জানেন আপনি একমাত্র যাকে আমি দেখা মাত্র পছন্দ হয়েছে। আজ পর্যন্ত আমি আর কোন বরকে দেখিই নাই। জানেন এক জায়গায় আমার বিয়ের কথা-বার্তা প্রায় শেষ, বর আমাকে দেখতে এল- তার সাথে কথা হল, আমাকে জিজ্ঞেস করল- আমার কোন পছন্দ আছে কিনা? আমি অকপটে বললাম, ছিল এখন নাই। ছেলেটি বাড়ীতে গিয়ে তার আব্বাকে বলল, এখানে বিয়ে হবে না। জানেন আমি এঙ্গেজমেন্টের জন্য মার্কেট থেকে শাড়ী ও অন্যান্য কাপড় ছোপড় কিনে ফেলে ছিলাম। ছেলেটির প্রতি আমার ভীষণ রাগ হল। হারামজাদা আমি সত্যি কথা না বললে কি হত?
আমি বললাম, আসলে ঐ ছেলের সাথে (পছন্দের ছেলে) কেন আপনার বিয়ে হল না। সে বলল, ছেলেটা ইষ্টাবিলশ্ড না। বললাম, এটা কি ধরণের ভালবাসা। ছেলেটার টাকা পয়সা নাই দেখি তার প্রতি ভালবাসা নাই। আপনাদের এ ধরণের ভালবাসা আমার পছন্দ না। সে বলল, এটা আধুনিক কালের ভালবাসা।
তারপর আমাকে তার রচিত একটি কবিতাও শুনাল। আমি বললাম আপনিতো কবিও। ইনিয়ে শুনতে শুনতে রাত আড়াইটা বাজল। পরের দিন ঘুম ভাঙতেই ভাঙতেই তার মিসড কল। বিরক্তের স্বরে ফোন ব্যাক করলাম। সু-কন্ঠী বলল, গুড মর্নিং, আমি বললাম গুড মর্নিং। এই সকাল এভাবেই শেষ। দুপুর বেলা অন্য এক মোবাইল থেকে কয়েক বারের মিসড কলের পর যথারীতি ফোন ব্যাক করলাম। ভাই দিনের বেলা ৪০ মিনিট। এই দিন বলে দিলাম। আমি রাত জেগে কথা বলতে পারব না। এই দিন রাত ১১টার দিকে আরেকবার ৩/৪ মিনিট আম্মা-আব্বার সাথে আছি বলে কেটে দিলাম।
-------------------চলবে।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


