আমার প্রিয় পোস্ট

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে

সে হল বন্ধু আমার বন্ধু আমার।

২১ শে মে, ২০০৮ বিকাল ৪:০১

শেয়ার করুন:                   Facebook


বন্ধু

কথা হয় দিনে, কথা হয় রাতে
কথা হয় যখন তখন
সে হল বন্ধু আমার বন্ধু আমার।

যে কথা বলা হয় না কাউকে
বলা হয় তাকে যখন তখন
সে হল বন্ধু আমার বন্ধু আমার।

যে ভাষা কথা বলা হয় না কারও সাথে
বলা যায় যাকে যখন তখন
সে হল বন্ধু আমার, বন্ধু আমার।

যে অভিমান করা হয় না কারও সাথে
করা হয় তার সাথে যখন তখন
সে হল বন্ধু আমার, বন্ধু আমার।

যেভাবে চলা হয় না কারও সাথে
চলা হয় তার সাথে যখন তখন
সে হল বন্ধু আমার, বন্ধু আমার।

যে কষ্ট পাওয়া হয় না কার কাছ থেকে
সে কষ্ট পাওয়া হয় তার কাছ থেকে যখন তখন
সে হল বন্ধু আমার, বন্ধু আমার।

যে সম্পর্ক হতে সময় লাগে না
হয় যখন তখন
সে হল বন্ধু আমার, বন্ধু আমার।

যে ভালবাসায় নাই কোন পাপ, সন্দেহ
থাকে একগাঁথা অভিমান
সে হল বন্ধু আমার, বন্ধু আমার।

কি বলব বন্ধু নিয়ে
বলা যায় অনেক কিছু
সে হল বন্ধু আমার, বন্ধু আমার।


উৎসর্গ :
আমার সকল বন্ধুদের

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বন্ধু ;
প্রকাশ করা হয়েছে: ভালবাসা  বিভাগে ।

 

  • ২১ টি মন্তব্য
  • ২৩৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২১ শে মে, ২০০৮ বিকাল ৪:০৩
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: "যে সম্পর্ক হতে সময় লাগে না
হয় যখন তখন
সে হল বন্ধু আমার, বন্ধু আমার।"

এইটা আপনার জন্য .. :)
২১ শে মে, ২০০৮ বিকাল ৪:০৭

লেখক বলেছেন:
দেখুন এটা বর্তমান সময়ের প্রেক্ষাপট
কথা বললেই বন্ধুত্ব হয়।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

২১ শে মে, ২০০৮ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: পুরো কবিতাটি পড়ার জন্য

অনেক অনেক ধন্যবাদ প্রতু ভাই।

২. ২১ শে মে, ২০০৮ বিকাল ৪:০৫
comment by: অিনেকত বলেছেন: যে কথা বলা হয় না কাউকে
বলা হয় তাকে যখন তখন
সে হল বন্ধু আমার বন্ধু আমার।



ভালো হইছে............
২১ শে মে, ২০০৮ বিকাল ৪:২২

লেখক বলেছেন: থ্যাঙ্কু

৩. ২১ শে মে, ২০০৮ বিকাল ৪:২৫
comment by: সংক্ষিপ্ত চন্দ্রবিন্দু বলেছেন:
মিসকল ভাই,
এবার একটা বান্দবী কাব্য লিখে ফেলেন
গ্রেইট হইবে
২১ শে মে, ২০০৮ বিকাল ৪:২৭

লেখক বলেছেন:
বান্ধবীটাকে আলাদা ভাবেন কেন?

আপনার থাকলে দেন আগে দেখি

৪. ২১ শে মে, ২০০৮ বিকাল ৫:০১
comment by: মীতু বলেছেন: খুব ভালো হয়েছে। আর ও অনেক অনেক কিছু বলার ছিল বন্ধু কে।
২১ শে মে, ২০০৮ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: কি বলব বন্ধু নিয়ে
বলা যায় অনেক কিছু
সে হল বন্ধু আমার, বন্ধু আমার।

৫. ২১ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১১
comment by: প্রচেত্য বলেছেন:
বন্ধু বলে ডেকে যখন বন্ধু হতে চাই
বন্ধু হতে চেয়ে যখন হাত ছুয়ে যায়
তবুও
বলি কি
সত্যি, সত্যি করে বন্ধুর বন্ধুত্ব পাওয়া কি যায় ?
২১ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: সত্যি, সত্যি করে বন্ধুর বন্ধুত্ব পাওয়া কি যায় ?

৬. ২১ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
comment by: রেটিং বলেছেন: ভা

লা

ছে
:)
২১ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: অ
নে


ধন্য
বাদ

৭. ২৪ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর কবিতা...........

বন্ধু হলো সুখের সাথী
দুখের সাথী বেশী।
সেই কারনে বন্ধুদের
ভীষন ভালোবাসি।
.................................সারাটা জীবন বন্ধুদের জন্য শুভানুভব থাকলো।
সুখের দিনে না হোক দুখের দিনে যেনো বন্ধুর পাশে থাকতে পারি।
শুভেচ্ছা থাকলো।
২৪ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: সু. শি. সাজি

আমি লিখতে পারি না আপনার মত সুন্দর করে

তারপরও আপনার অনুপ্রেরণা আমাকে উৎসাহিত করবে।

শুভেচ্ছা আপনাকে।

৮. ২৪ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
comment by: নবজন্ম বলেছেন: যেভাবে চলা হয় না কারও সাথে
চলা হয় তার সাথে যখন তখন
সে হল বন্ধু আমার, বন্ধু আমার------------------++++++++++++
একই সাথে আপনার সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা।
২৫ শে মে, ২০০৮ সকাল ১০:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ নবজন্ম
ভাল লাগল কবিতাটা পড়ছেন দেখে।

৯. ২৪ শে মে, ২০০৮ রাত ৯:৩৭
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: যে অভিমান করা হয় না কারও সাথে
করা হয় তার সাথে যখন তখন
সে হল বন্ধু আমার, বন্ধু আমার।

-এইটা দারুণ লাগল।আমার ক্ষেত্রে যেমনটা হয়!
২৫ শে মে, ২০০৮ সকাল ১০:১৫

লেখক বলেছেন: আপনার দারুন লেগেছে জেনে আমি নিজেকে উৎসাহিত বোধ করলাম।

ধন্যবাদ @ সা. মু. নিশা

১০. ০২ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:

যাই হউক আপনার বন্ধুর প্রতি এত ভালোবাসা দেখে খুব ভালো লাগল।
আরও ভালো আপনার বন্ধুটা আপনার লেখাটা দেখেছে বলে।
০৩ রা জুন, ২০০৮ সকাল ১১:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ ভাল লাগল লেখাটা পড়ছেন দেখে।

 

 


ভাবনা অনেক, কিন্তু জমানো ভাবনাগুলো প্রকাশ করা অনেক কঠিন।

কোন অভিযোগ, পরামর্শ থাকলে-

bipul_roni@yahoo.com

bipul76@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৪৭৯৭