somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেহেদী'র কনে দেখা, অতঃপর................ (২)

২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পর্ব-http://www.somewhereinblog.net/blog/bipul_roniblog/28872925

যখন জিজ্ঞেস করল-আপনার কোন সম্পর্ক টম্পর্ক আছে কিনা? তখন মেয়েটি বলল, আসলে আমি এটা এতক্ষন ধরে বলতে চাচ্ছি। হ্যাঁ আমার একটা সম্পর্ক আছে। মেহেদী তো আকাশ থেকে পড়ল। যে মেয়ে পাত্রর সাথে দেখা করার জন্য চলে এল, আর এখন বলছে তার একটা সম্পর্ক আছে। মেহেদী উত্তেজিত ভঙ্গিতে বলল, তো আপনি এখানে আসলেন কেন? এটা ঠিক করেন নাই। জীবনে কখনো এ ধরনের ভুল করবেন না। আপনি কি জানেন, আমাদের বিয়ে প্রায় ঠিক ঠাক, তাছাড়া আপনাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলির সম্পর্কটা অত্যন্ত নিকটে, পাশাপাশি গ্রাম। কি কারণে সম্পর্কটা নষ্ট হল, মানুষ জানাজানি হলে আমাদের দু'পরিবারের কি অবস্থা হবে? আপনি আপনার ফ্যামিলি'র কাউকে বিষয়টা বলতে পারতেন, বলতেন আমার একটা স্বপ্ন আছে। আমি অন্য কাউকে বিয়ে করতে পারব না। মেয়েটি বলল, আসলে আমার বিয়ের জন্য যত জায়গা দিয়েই আসছে, সব জায়গাই আমি পড়ালেখা শেষ করি, বাড়িটা আগে কর, এগুলো বলে পিছিয়েছি। মেহেদী বলল, ছেলেটা কি করে? মেয়েটি বলল, ছেলেটি মাত্র মাষ্টার্স শেষ করেছে, চাকরী এখনও পায় নাই, তাই আমি কোন সাহসে ফ্যামিলির কাছে বলি। বললে তো তাকে দেখতে চাবে।

কি আর করা, মেহেদী জানতে চাইলো এখন কি করব? মেয়েটি বলল, আপনি বলবেন আমাকে পছন্দ হয়নি। মেহেদী বলল, আমাদের সবাই আপনাকে পছন্দ করেছে, সো আমি মিথ্যা কথাটা কি করে বলি? যাক দেখি কি করা যায় এই বলে রুম থেকে বেরিয়ে এল।

বাইরে এসে দেখে দু'পক্ষের ফ্যামিলিই রেডি ছেলে-মেয়েকে বরণ করে নেওয়ার। ইতিমধ্যে মেহেদী'র এক ভগ্নিপতি এসে জিজ্ঞেস করল, কি খবর? মেহেদী বলল, সমস্যা আছে, এখন কিছু বলা যাবে না, তো মনে রাখেন এখানে বিয়ে হচ্ছে না। সাথে সাথে ভগ্নিপতি মেহেদী'র আব্বাকে ইশারায় বলে দিল। এরিমধ্যে মধ্যস্থতাকারি আন্কেল মেয়েকে জিজ্ঞাসা করতে গেলে মেয়ে রাজি আছে কিনা? মেয়েতো রাজি না, সে এখন বিয়ে বসবে না, তার সামনে অনার্স ফাইনাল, প্রায় এক দেড় ঘন্টা আন্কেল, মেয়ের মা, ভাই বুঝাল। যাক মেহেদী ও তার ফ্যামিলি এক ঘন্টা পর ওখান থেকে চলে গেল।

তখনও মেয়েকে বুঝানোর কাজ চলছে। রাতে আন্কেল মেহেদী'র আব্বাকে ফোন করল মেয়েতো রাজী, তোমরা আত্মীয়তা করলে আমি তিন দিনের মধ্যে সম্পন্ন করে দিতে পারি। তখনই মেহেদী'র আব্বা বলল, দেখুন মেহেদীর সাথে মেয়ের কি কথা হয়েছে, আপনি তা মেহেদীর কাছ থেকে শুনুন। এই বলে মেহেদীকে ফোনটা দিয়ে দিল। মেহেদী চেয়েছিল, মূল ঘটনাটা না বলতে, কিন্তু এখন আর না বলে পারছে না। তাই আন্কেলকে বলল, দেখুন উনারা মেয়েকে জোর করে রাজি করেছে বলে আমার বিশ্বাস, দেখুন জোর করে কোন সম্পর্ক করা যায় না। আসলে মূল সমস্যাটা হচ্ছে, মেয়ের একটা সম্পর্ক আছে, যেটা সে তার ফ্যামিলির কাছে বলতে পারছে না। আন্কেল বলল, আরে এ রকম অনেক সম্পর্ক থাকে, বিয়ের পর ঠিক হয়ে যায়। মেহেদী বলল, না আন্কেল জোর করে কিছু করা ঠিক হবে না। আন্কেল বলল, আচ্ছা ঠিক আছে আমি দেখছি।

চলবে -------------------
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:২৭
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×