দেশের বিদু্ত করার জন্য সরকার সম্ভবত এ বছরের ২১ জুন থেকে ঘড়ির কাটা ১ঘন্টা আগাইয়া দেয়, ঐ হিসাবে প্রতিদিন আগের সময় থেকে ১ ঘন্টা আগে অফিসে আসতে হত। কিছুটা কষ্ট হলেও দিনের আলোর সময় ঘন্টা বেশি হওয়াতে ঐটা কিছুটা সহনীয় ছিল। এ পদ্ধতিতে সরকারের বিদু্ত সাশ্রয় হয়েছে কিনা আমার জানা নেই। এ ব্যাপারে সরকারও আজ পর্যন্ত সঠিক কোন তথ্য দিয়েছেন বলে মনে হয় না। যাউগ গা ঐটা বিরাট ইতিহাস, বিশেষজ্ঞ/বড় বড় মন্ত্রীদের হিসাব নিকাশের বিষয়। আমি একজন নগন্য মানুষ, আমাদের মতামতেরই বা কি দাম।
বিশ্বের অনেক দেশে গ্রীষ্মকালে এ ধরনের সময় তৈরী করলেও শীতকালে তা সমন্বয় করা হয় বলে জানা যায়। কিন্তু সরকার বা মন্ত্রী মহোদয়ের ভিন্ন কথা-মানুষ এটার সাথে অভ্যস্থ হয়ে গেছে। সো এ টাইম পরিবর্তন করার দরকার নাই।
আমার জানা মতে বাংলাদেশের অনেক জায়গার মানুষ এই ডিজিটাল টাইম বলে কিছু বুঝে না, উনারা আগের টাইমে চলাচল করছেন।
ঐ প্রসঙ্গ বাদ। সরকার সম্প্রতি যানজট কমাতে ঢাকা শহরের সরকারী/বেসরকারী/সায়ত্বশাসিত প্রতিষ্ঠান/ব্যাংক/স্কুল/কলেজ ইত্যাদির সময় সূচী পরিবর্তন করেন। এ হিসাবে আমি যেহেতু বেসরকারী অফিসে কর্মরত তাই আমি আমার আগের টাইম ফেরৎ পাইছি। সকাল ১০টা থেকে এখন অফিস করি। আগে ৯টা থেকে অফিস করার জন্য ৭টা থেকে প্রস্তুতি নিতে হত। ৭টা মানে সূর্য উদয় হয় এ সময়। কিছুটা কষ্ট হইত (আমার ভালই কষ্ট হত)। এখন ১০টা হওয়াতে কিছু সস্তির নিঃশ্বাস ফেলতে পাচ্ছি। আমি আমার আগের টাইম ফেরৎ পাইছি।
কার কি হইছে জানিনা আমার কাছে ১০টা থেকে অফিস করতে ভালই লাগছে।
ধন্যবাদ আমাদের ডিজিটাল সরকারকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


