আমার প্রিয় পোস্ট

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

বৃষ্টি নেমেছে ----- [ওয়ারফেইজ]

২১ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৩৪

শেয়ারঃ
0 0 0

বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত

বৃষ্টি নেমেছে মনে পড়ে যায় আমার গাঁ
বৃষ্টি নেমেছে ঐ মাটির ভালোবাসায়
বার বার শুধু ডাকে
ফিরে আয় আয় আয়

স্মৃতির দুয়ার খুলে আমি
পায়ে চলেছি মেঠো পথে
কাশবন আর ঐ নদীর বাঁকে
আমি সুর করি
ঐ মাছরাঙা পাখির রঙে
আমি গান ধরি
ঐ শিস দেয়া পাখির ডাকে

স্মৃতির দুয়ার খুলে আমি
শুয়ে আছি কোন বটতলে
নিঝুম আকাশে তারার হাসি
আমি সুর করি
ঐ নিঝুম রাতের কোলে
আমি গান ধরি
ঐ জেগে থাকা তারার ভাষায়

বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত

বৃষ্টি নেমেছে

ব্যান্ড - ওয়ারফেজ
এ্যলবাম - ওয়ারফেজ (প্রথম এ্যলবাম)

 

প্রকাশ করা হয়েছে: লিরিক  বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৪১
সাইফুর বলেছেন: ৫
বৃষ্টির ছবিটা কি সুন্দর
২. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৫১
বিষাক্ত মানুষ বলেছেন: @সাইফুর - বড়দিনের প্রস্ততি নাকি ??
৩. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৫৫
সাইফুর বলেছেন: না..এমনি...একটু চেহারা বদল এই আরকি...
৪. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ২:০৬
মানুষ বলেছেন: এই গানটা আমার কাছেও আছে
৬. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৩:৪৫
বিষাক্ত মানুষ বলেছেন: নাদু-- এতো দিনে শুনলা !!!!
৭. ২১ শে নভেম্বর, ২০০৭ ভোর ৪:৩৬
রাশেদ বলেছেন: এইটা আমার একটা খুব প্রিয় গান।
৮. ২১ শে নভেম্বর, ২০০৭ ভোর ৫:০৫
বিষাক্ত মানুষ বলেছেন: আজকা সারাদিন শুনলাম গানটা ।
দোস্তগো কথা মনে পড়তাসে খুব ।
৯. ২১ শে নভেম্বর, ২০০৭ ভোর ৫:০৯
রাশেদ বলেছেন: আমার খুব প্রিয় ব্যান্ড। কিন্তু কি হইল যে শালাগো!
১০. ২১ শে নভেম্বর, ২০০৭ ভোর ৫:১৯
বিষাক্ত মানুষ বলেছেন: বাবনা ভাই আর রাসেল ভাই ইউএসএ গেসে । টিপু ভাই কমার্শিয়াল হইছে এখন (পারলে মুমতাজের সাথেও বাজায় )। আর কমল ভাই তো এখন 'অর্থহীনে' বাজায় ।
এদের সেটআপ টা যে আমার কি পরিমান প্রিয় ছিলো !!
রাতের পর রাত এদের গান শুনে কাটাইসি।
১১. ২১ শে নভেম্বর, ২০০৭ ভোর ৫:২১
রাশেদ বলেছেন: আমিও। ক্লাস এইট থাইকা শুনি হেগো গান। সঞ্জয়ও শুনছি ম্যারিকা গেছে গা। বাবনার গলাটা জোস ছিল।
১২. ২১ শে নভেম্বর, ২০০৭ ভোর ৫:৪৫
বিষাক্ত মানুষ বলেছেন: হ কেলাশ এইট এ থাকতে পুরা পাংখা আছিলাম।

সঞ্জয় আম্রিকা যায় নাই । হে Standard Chartered Bank এ জব করে । গুলশান থাকে। বাবনার 'অবাক ভালোবাসা' গানটা পোস্ট করতাসি নেক্সট।
১৩. ২১ শে নভেম্বর, ২০০৭ ভোর ৬:৩১
খোলাচিঠি বলেছেন: হায় হায় ডাওনলোড করতে জায়া দেখি , বলে ইনকারেক্ট কোড ! :(
১৪. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৬
ইকরাম বলেছেন: WINNING আরwarfaze এই ২টা এলবাম সারগাম থাইকা বাইর হইছিল, খুব শুনতাম হেগো গান। এলবাম ২টার সিরিয়াল নাম্বার ছিল খুব সম্ভব ২০০ আর ২০১
১৫. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৭
ইকরাম বলেছেন: স্মৃতি কপচাইলাম
১৮. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৭
রাশেদ বলেছেন: অয়াবক ভালুবাসার লিরিক্সের পুস্ট বিমার ছাড়ার কথা।


আপনেও (ইকরাম) আমার লাহান আইলসা! পুস্ট ছাড়েন না!
২১. ২১ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩০
বিষাক্ত মানুষ বলেছেন: কাম চলতেসে .. সবুরে মেওয়া ফলে জানো তো ড়াষূ ।
২২. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:০০
বিষাক্ত মানুষ বলেছেন: @ইকরাম এর স্মৃতি শক্তি বালো !
২৩. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:১৫
মুকুল বলেছেন: ধন্যবাদ। পুরোনো দিনের কথা মনে পড়ে গেলো। কি সব দিন ছিলো! প্রিয় গানটি শেয়ার করার জন্য আবারো ধন্যবাদ।
*****
২৪. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:১৮
বিষাক্ত মানুষ বলেছেন: মুকুল ভাই আপনেরেও ধন্যবাদ ।
কত্তো যে স্মৃতি আছে এই গানগুলো নিয়ে ।

(স্মৃতি তুমি বদনা)
২৫. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:২৬
ছায়ার আলো বলেছেন: হুমমমম
কঠ্ঠিন গান।
২৬. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৪
বিষাক্ত মানুষ বলেছেন: ছালু কি হাচাই শাদী করতাসো !!
২৭. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৫
রাশেদ বলেছেন: মনে তো হয়! হালায় দাওয়াত দিবো না দেইখা চাপ্পা যাইতাছে।
২৮. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন: জানুয়ারি তে বলে ঘটনা ঘটবো !!
২৯. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৮
রাশেদ বলেছেন: হ! দেখছিলাম কমেন্টটা। ব্যস্ত ছিলাম দেইখা তখন ধরতে পারি নাই। হের পেট ফাইটা কেম্নে জানি বাইর হইয়া গেছে কথাটা! হি হি!
৩২. ২৪ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৯
আউলা বলেছেন: মুরগীতে আজকাল গানও শোনে!
৩৩. ২৪ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭
বিষাক্ত মানুষ বলেছেন: রসের বাইদানি আজকাল সাওয়ারিয়া দেখে !!
৩৪. ২৪ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
রাশেদ বলেছেন: হা হা! আউলা এইখানেও চিল্লাইয়া গেছে দেখি!
৩৫. ২৪ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:০৯
বিষাক্ত মানুষ বলেছেন: আউলার কামইতো হইলো চিল্লাফাল্লা করা । এর সাথে নাকি বাউলাও আসতেসে। মাবুদ রক্ষা করো ।
মোট সময় লেগেছে ০.৯৭৪২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুই লাল পাহাড়ের দেশে যা
রাঙামাটির দেশে যা
ইথাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ