বিদায় ...........
বিদায় ........
সামইন.........
তোমাকে পেয়েছিলাম হেমন্তের শুরুর দিকে ..... ভেবেছিলাম এই তো আমার প্রিয় ঠিকানা ..... আমার মাথায় ঘুরতে থাকা অনেক অনেক গান লিখে লিখে এই বাগানটাতে ভরিয়ে দেব.... কিন্তু হায় !!
....প্রথমে দিলো ছালু .... সহ্য করলাম ..... ঘা টা না শুকোতেই আরেকটা গান দিলো .. তানজিলা ... আমার হাত অবশ হয়ে আসছিলো .. মাথায় আর কিছুই কাজ করছিলো না ...
কম্পিউটার ছেড়ে চলে গেলাম ব্রাজিলিয়ান বন্ধু গুস্তাভো'র বাসায় ... ফিরে এসে ..মনটা হালকা লাগছিলো ..ঝটপট লিখে ফেল্লাম একটা গান .... মনটা খুশি খুশি .. তখনি দেখি ........ মানু .
.. আমাদের সভাকবি মানু .. যে কিনা দু'মিনিটের নোটিশে ৪৩ লাইনের আনকোরা কবিতা লিখে ফেলতে পারে সেও............. আস্ত একটা গান ছাপিয়ে দিলো !!!
এখন আমার দ্বায়িত্ব শেষ ...... আমি চল্লাম ..... আমার হাত অবশ .... বিদায় সামইন... বিদায় পৃথিবী .. বিদায় আকাশ ... বিদায় (আর কি কওন যায়!!)... বিদায় বাতাস .. বিদায় চন্দ্র .. বিদায় সূর্য..... বিদায় ইউরেনাস .. বিদায় নেপচুন .... বিদায় প্লুটো (থুক্কু প্লুটো তো এখন আর গ্রহ না) ....
বিদায়.................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

