আমার প্রিয় পোস্ট

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

এমন দিনে (ওয়ারফেজ)

২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১২

শেয়ারঃ
0 0 0

সোনালী রোদ হাসে
খেলা করে সাগর তীরে
রূপালী মেঘ গুলি
ভেসে চলে আকাশ জুড়ে

আজ এমন দিনে
ভেবে দেখি আবার
সেই আশায় ভরা
স্বপ্নের দিন

এক বিষন্নতায়
কাটে দিন আমার
স্বপ্ন গুলি
কেন মিথ্যে হয়

পাহাড়ি ঝর্নাতে
হিম শীতল পানির ধারা
বনানীর চির সবুজ
সারাবেলা ছায়ায় ঘেরা

আজ এমন দিনে
ভেবে দেখি তোমায়
সেই আলোয় ভরা
স্বপ্নীল মুখ

এক বিড়ম্বনায়
কাঁপে বুক আমার
স্মৃতিগুলি
আজ স্বপ্ন নয়

মরিচিকা তুমি এক
আঁধারে ক্ষীন আলোয়
বহুদুরে তোমার ছায়া
যায় যে মিলিয়ে
পিছে পড়ে আমি আজ
সন্মুখে উঁচু দেয়াল
বহুদুরে তোমার ছায়া
যায় যে হারিয়ে

তুমি যাও যে হারিয়ে
তুমি হারিয়ে যাও

Band - Warfaze
Album - Oshamajik

এমন দিনে

 

প্রকাশ করা হয়েছে: লিরিক  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১১:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৩
অচেনা বাঙালি বলেছেন: ন কয়া পারলাম্না।
এই সব দুনফুন বাদ্দিয়া "বাল্টিকের পাড়ে নববর্ষ" টাইপের লেখা দেও।
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৫

লেখক বলেছেন: :D .... অচু সেই টাইপের লেখা দেবার জন্য অনেক মানুষ আছে এখানে , উনাদের চাকরি খাইতে চাই না .... :)

২. ২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩১
সাইফুর বলেছেন: বাল্টিকের পাড়ে নববর্ষ..কবে আইবো??

তয় এই গান খান প্রিয় আছিল..তাই +
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৪

লেখক বলেছেন: যাহা যায় তাহা কি আর ফিরিয়া আসে !!!

(খাইসে আমারে ... নাদার পোস্ট পড়ার পর থিকা দেখি খালি সাধু ভাষা বের হইতাসে !!!)

২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৪

লেখক বলেছেন: আমারো

৪. ২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৬
আউটসাইডার বলেছেন: জোস গান। সানজয় এখন আর গান গায়না। গাইলে ভাল হইতো।
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৫

লেখক বলেছেন: সাঞ্জয় ভাই এখন ব্যাংকার .... তার মত আর কেউ আসলো না এইটাই খালি আফসোস

৫. ২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৮
জয়িতা বলেছেন: বিমা, জোশ গোন।এমন দিনে কি যে মনে করায়া দিলা!!!!!!!!!!!!
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৬

লেখক বলেছেন: ....:)

কি মনে করায় দিলাম !!!! পোস্টে প্রকাশিত হোক :)

৬. ২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৫
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আইচ্ছা ... ওই যে পাব্লিক্টা বইয়া আছে ... এইডা কোন জায়গা? ফটুক জুশ


এইডা কার রিকুস?
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৮

লেখক বলেছেন: এইডা আমার রিকুশ

৭. ২৪ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩২
মনের কথা বলেছেন: খাড়াও শুইনা নেই..
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৮

লেখক বলেছেন: ণূড়াণী চুশমা খুইলা শুইনো

৮. ২৪ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:২১
েজবীন বলেছেন: অচেনা বাঙালি বলেছেন: এই সব দুনফুন বাদ্দিয়া "বাল্টিকের পাড়ে নববর্ষ" টাইপের লেখা দেও।

হুম ... আর শেষ পর্বে ... মুনমুন সাদৃশ্যের সাথে ধাক্কার কাহিনীটা চেপে যাওয়া চলবে না , চলবে না (স্লোগান .. চলছে)

২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৫২

লেখক বলেছেন: X( ..... তুমার খবর আছে

৯. ২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৩
রাশেদ বলেছেন: হা হা! ভালো হইছে।


অচিনদার লাইগা আছে উত্তম ঝাঝা! বিমার পুস্টে উলটাপালটা কথা কয়!! B-)
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৫৩

লেখক বলেছেন: X( ..... ড়াষা

১০. ২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৩
আইকোনাস ক্লাস্টাস বলেছেন: Komol back in WARFAZE... কি মনে করেন এই ব্যপারটা নিয়ে?
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৫৭

লেখক বলেছেন: কমল ভাই ফিরে আসছে এটা ওয়ারফেজের জন্য অনেক ভালো খবর । তবে বাবনা ভাই সাঞ্জয় ভাই রাসেল ভাই সবাই আবার আসলে আরো ভালো হইতো।

১১. ২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৫
রাশেদ বলেছেন: বিমা নাকি আজকাল মেয়েগো রিকুশ ছাড়া গান দেয় না!! ঘটনা কি!
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৫৯

লেখক বলেছেন: বুঝতাসিনা সবাই আমার পিছে লাগলো ক্যান !!! তুমি হইলা বন্ধু নামের কলন্ক । বন্ধুর সুদিন সহ্য হয় না !!! ব্যাটা জাফর

১২. ২৪ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১২
েজবীন বলেছেন: কেডা কয় ?... আমারটাতো সাফ মানা কইরা দিছে ...
কোন সজ্জন ব্যাক্তি .. বিমারে জিগানতো আমার দোষ কি, ....

আশা করছি আলোচ্য ভাইটু সদুত্তর দিবো;)
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:০৩

লেখক বলেছেন: তুমি হইলা জ্বলজ্যান্ত প্রমান ,, তারপরেও পুলাপাইন রূমার্স ছড়ায় ক্যান বুঝলাম না !! :)

১৩. ২৪ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২০
মুকুল বলেছেন: মিয়া, বাল্টিকের পাড়ে বান্ধবী লৈয়া ঘুরাঘুরি করো। তাগো ফটুক দিতে কৈছি, দিলা না। আর আমগোরে খালি গান হুনাইয়া ঠান্ডা রাখো। তোমার দুরুভিসন্ধি বুঝতে বাকি নাই!

বাল্টিকের পাড়ের ফটুক চাই। দিতে হবে।
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:০৪

লেখক বলেছেন: মুকুল :) .... শরৎ 'দার 'চরিত্রহীন' পড়সো !!!!

১৪. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:০২
আলী আরাফাত শান্ত বলেছেন: মুকুল বলেছেন: মিয়া, বাল্টিকের পাড়ে বান্ধবী লৈয়া ঘুরাঘুরি করো। তাগো ফটুক দিতে কৈছি, দিলা না। আর আমগোরে খালি গান হুনাইয়া ঠান্ডা রাখো। তোমার দুরুভিসন্ধি বুঝতে বাকি নাই!

বাল্টিকের পাড়ের ফটুক চাই। দিতে হবে

আসলেই তো ঠিক।
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:০৫

লেখক বলেছেন: শান্ত তুমারেও কৈ ...... শরৎ 'দার 'চরিত্রহীন' পড়সো !!!! :)

১৫. ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৮
তানজিলা হক বলেছেন: কি ব্যপার বিমা?
আজকে তোমাদের কারোই দেখা নাই
সবাই ঢুকো আর বের হও
১০ মিন ও থকো না।
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৫০

লেখক বলেছেন: জিলাপী ..... আমি তো বাইরে ছিলাম । একটু আগে এসে রান্না বান্না করে খেয়ে ব্লগাতে বসলাম । থাকবো অনেক্ষন

১৬. ২৫ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:০৯
নিবেদীতা বলেছেন: এক বিষন্নতায়
কাটে দিন আমার
স্বপ্ন গুলি
কেন মিথ্যে হয়

মনটা খারাপ হয়ে গেল,
তাও +++++
২৫ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:০৩

লেখক বলেছেন: থ্যাংকু

১৭. ২৫ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:১২
বিহংগ বলেছেন:
মনে হয় তেমন পরিচিত নন। শিল্পীর নাম -কফিল মাহমুদ । গনসংগীত শিল্পী।টি,এস,সি তে একবারই শুনে ছিলাম।গানের কথা_
আফ্রিকা,আফ্রিক..........।
যদি থাকে পোস্ট করতে পারেন।
২৫ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৫৯

লেখক বলেছেন: আমি ও শুনেছি .... আমার কাছে তো নেই ভাই

১৮. ২৫ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৪১
রাশেদ বলেছেন: লেখক বলেছেন: বুঝতাসিনা সবাই আমার পিছে লাগলো ক্যান !!! তুমি হইলা বন্ধু নামের কলন্ক । বন্ধুর সুদিন সহ্য হয় না !!! ব্যাটা জাফর





হি হি!
২৫ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫২

লেখক বলেছেন: X( ..... আবার দাঁত ক্যালাইতাসো ক্যান ??

১৯. ২৫ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৭
রাশেদ বলেছেন: এমনি হাসি পাইতাছে খুব তাই।
২১. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:০১
আলী আরাফাত শান্ত বলেছেন: মেইলে চেক করছো?না করলে এখনি কর।
২২. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৪
নাদান বলেছেন: রাশু রাগ করে ক্যা ওর রিকুশের গান দাওনি? তোমারে বাংলা ছিঃনেমার কোন গানটা জানি রিকুস করছিল?
২৩. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৭
বিষাক্ত মানুষ বলেছেন: '' ও দাই মা কিসের বাদ্য বাজে গো "
মোট সময় লেগেছে ০.৯৭০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুই লাল পাহাড়ের দেশে যা
রাঙামাটির দেশে যা
ইথাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ