আমার প্রিয় পোস্ট

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

ভীনদেশী তারা ----- (চন্দ্রবিন্দু)

১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:২২

শেয়ারঃ
0 0 0

আমার ভীনদেশী তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে

ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বলো কাকে

আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ী

আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেঁধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মা'য়ের মতোই ভালো
আমি একলাটি পথ হাটি

আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথা কানে
তোমার কিসের এত তাড়া
রাস্তা পাড় হবে সাবধানে

তোমার গায় লাগে না ধূলো
আমার দু মুঠো চাল চুলো
রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে
প্লিজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে

আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী

ভীনদেশী তারা

ব্যান্ড - চন্দ্রবিন্দু
এ্যালবাম - চ

 

প্রকাশ করা হয়েছে: লিরিক  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:২৫
রুবেল শাহ বলেছেন: বিমা ---------
দারুন একটা গান--------- +
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৪৩

লেখক বলেছেন: হুমম.. আমার খুব প্রিয়

২. ১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৩৩
নিবেদীতা বলেছেন: খুব ভাল লাগলো নতুন পোস্ট দেখে :)
ভাল থাকবেন সব সময়।

+++++
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৪৪

লেখক বলেছেন: আপনার জন্য দিতে বাধ্য হলাম ।

৩. ১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৩৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: বিমা অনেকদিন পর দেখলাম।কেমন আছো?
খুব সুন্দর একটা গান।
ভালো থেকো।
শুভেচ্ছা নাও।
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৪৫

লেখক বলেছেন: ভালো নাইরে সাজিপু । মনটা ভীষন কেমন কেমন .....

১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৪৬

লেখক বলেছেন: উইকেন্ডে বেসামাল থাকা ভালো .... স্বাভাবিক থাকলেই যত সমস্যা ।
বুঝাইতে পার্ছি !!

৫. ১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৪৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: গানের কথাগুলো দারুণতো ! কার লেখা, জানেন ?

আর এইরম জটিল সব ছবি পান কই ?
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৫২

লেখক বলেছেন: কার লেখা বলতে পারবো না । আর ছবি ট্রাংকের ভিতর থিকা বের করি একটা একটা করে ।

৬. ১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৫৬
নিবেদীতা বলেছেন: সবার জন্য মনটা ভাল রাখুন।
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:০৩

লেখক বলেছেন: নিজেকে কেমন বেহায়া বেহায়া লাগে । এখানে বেহিসেবি ইগোর লাথিতে বন্ধুত্বের ভালোবাসা দলিত । দেখেন এই সময় টা আমি রাশেদ নাদান মানুষ সহ অনেকেই নিয়মিত ব্লগিং করি ... আজ দেখেন .. কেউ নেই শুধু আমি বেহায়া ।

৭. ১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৫৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ভাইজান, ট্রাংকটা কুরিয়ারে পাঠান যায় ? :)
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:০৫

লেখক বলেছেন: এইটা কি কইলেন !!! ওস্তাদের মানা আছে :D

৮. ১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:১৩
একরামুল হক শামীম বলেছেন: ওস্তাদের মানা থাকলেও লাভ নাইক্যা। আমার ঠিকানায় ট্রাংকাডা পাডায়া দেন.... :) ;) :D
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:১৬

লেখক বলেছেন: বাচ্ছা পুলাপান রে নিয়া এই হইলো সমস্যা ... এইটা আমার ওস্তাদে আমারে দিছে ... তুমিও একটা ওস্তাদ ধরো পাইবা.. ওস্তাদ না পাইলে বিয়া কইরালাও যৌতুকে নকশি করা ট্রাংক পাইবা কনফার্ম

৯. ১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:২১
একরামুল হক শামীম বলেছেন: থিংক কর্তাছি আপ্নারে ওস্তাদ বানাইমু... :) ;)

কি বলেন..?
তখন ট্রাংকাটা আমার ..... :D
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:২৪

লেখক বলেছেন: গুরু দক্ষিনা কি দিবা বৎস !!!

১০. ১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:২১
বালুকাবেলা বলেছেন: সত্যি খুব ভালো একটি গান
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:২৪

লেখক বলেছেন: হুমম... মাঝে মাঝেই শোনা হয়

১১. ১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:২৮
একরামুল হক শামীম বলেছেন: গুরু দক্ষিণা হচ্ছে চানখারপুলের খাবার আর কুহিনুরের কলিজা সিংগারা... :) :) :)
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৩২

লেখক বলেছেন: খামোশ !! রিপু বিবর্জীত এই আমাকে উদর পূর্তির লোভ দেখাস !!! হিমালয়ে ১৭ বছর অশ্বথ গাছ তলায় শুধু কালিম্পঙ এর হাওয়া খেয়ে বেঁচে ছিলাম .... আজ এই আমাকে কি সব সিঙগারা মিঙগারা দক্ষিনা দেবার চেষ্টা !!!

(ইয়ে ... নান্নুর বিরিয়ানীর টেস্ট কে এখনো আগের মত আছে !!!)

১২. ১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৩৬
শফিউল আলম ইমন বলেছেন: বিমার মন খারাপ ক্যান??
চিয়ার আপ ম্যান....খারাপ দিন সবার থাকে আবার ভালো দিন আসবে...। অবশ্য তোমার অবস্থা আমার মতই.....স্বদেশছাড়া।
ইদানীং আমারও মন খারাপ:(
ভালো থেকো।
ওহ গানের কম্পজিশনটা জোসস
১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: হুমম...

১৩. ১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৪
একরামুল হক শামীম বলেছেন: সবই আগের মতো আছে... :) :)

তাইলে দেখা যায় ট্রাংক পাওয়ার জন্য একখান বিয়াই করতে হৈব ..... ;) :)
১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: ল্যাঞ্জাকাটা শেয়াল হইতে চাও !!! হও :D

১৪. ১২ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৯
শেখ জলিল বলেছেন: ধন্যবাদ। ডাউনলোড করে রাখলাম।
১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: থ্যাংকু

১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ১:৩২

লেখক বলেছেন: হা হা হা

১৬. ১২ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৬
সাইফুর বলেছেন: শুনিনাই এখনো শুনমু....হুহুহুহু:)
১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ১:৩২

লেখক বলেছেন: শুইন্যা কেমন লাগলো তাতো কইলা না !

১৭. ১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৮
প্রাণ চানাচুর বলেছেন: গান তো সেভ করতে পারলাম না



আসলেই সামহয়্যার আর ভাল্লাগে না
১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: হুমম...

১৮. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৯
কতবতবকতকত বলেছেন: এইত্তো, কত ভালা লাগতাছে, সবাই আগের ফর্মে ফিরা আসার ট্রাই কতার্ছে। :D
১৯. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৩
কতবতবকতকত বলেছেন: বিমা, তোমারে ঐগানটা আমি দিমুই দিমু, খালি আমারে এট্টু টাইম দেও, ল্যাপু কোলে নিয়া আপাতত লাউন্জরুমে ব্লগাইতাছি, বেড রুমে আমার গানের গুদাম (৫০০ জিবির হার্ডডিস্ক!), কাইল-পরশুর মইধ্যে ঘরে যামু,:) তখন তোমার একটা ব্যবস্থা কইরা দিমুনে:(
১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: আইচ্ছা

২০. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৭
নাজিরুল হক বলেছেন: খুব ভাল লাগলো গানটা।
১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০০

লেখক বলেছেন: থ্যাংকু

২১. ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৪
তাবাসসুম মুনিরা বলেছেন: গানটা বরাবরই আমার প্রিয়
১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ১:২৭

লেখক বলেছেন: আমারো

২২. ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৯
কতবতবকতকত বলেছেন: লুলাবি টাইপ গান, আআআআআআআ......(হাই দিলাম:()
১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ১:২৮

লেখক বলেছেন: মাঝে মাঝে লুলাবী শোনা ভালো । তবে চার্চের মত তো আর হয় না । অর্গানের সাথে ... জোসসস ... (আমার অনেক অভিজ্ঞতা আছে:))

২৩. ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৭
সাইফুর বলেছেন: হুম..শুধু আমি বাদ গেলাম......ঠিকাছে :(
১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ১:২৯

লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক :D

২৪. ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:২৩
নিবেদীতা বলেছেন: আজি সুখে থাকার ভান করিব
দূঃখে ডুবিয়া
ও মন তোমার লাগিয়া....

সবার জন্য ভাল থাকুন (আবারো)
১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ১:২৯

লেখক বলেছেন: হা হা হা হা হা .... ঠিকআছে

২৫. ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৪৬
পুসকি বলেছেন: চকলেট চকলেট চকলেট:D
আমার কেনো জানি খুব হাসি পাইতেছে..........।হিহিহিহিহি:)
গানটার লিরিক টা দেখার ই সুযোগ হল.........পরে এসে গান শুনব
:)......
১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ১:৩০

লেখক বলেছেন: মুখ খুল্লে মাইর খাবি । চকলেট পাবি চিন্তা করিস না । :D

২৬. ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৪৭
পুসকি বলেছেন: পোস্ট আপত্তিকর লেখা কেনো?:(
১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ১:৩১

লেখক বলেছেন: মোঘল-এ-আজম জানে :D

২৭. ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৩৮
রাতমজুর বলেছেন: অন্যতম প্রিয় গান। ৫+
১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ১:৩১

লেখক বলেছেন: হুমম... আমারো খুব প্রিয়

২৮. ১৩ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:০৯
ত্রিভুজ বলেছেন: অসাধারণ লিরিক.. আমার অনেকগুলো প্রিয় গানের একটি....

+
১৩ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:১০

লেখক বলেছেন: হুমম....

২৯. ১৩ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৮
কতবতবকতকত বলেছেন: ছাগুর ধুতার্মিতে আমি হতবাক হইয়া গেলাম বিমা। পুরান একটা পোস্টের কন্টেন্ট চেন্জ করে তোমার পোস্টটা কপি পেস্ট করে দিসে, পুরান পোস্ট এই জন্য ইউজ করসে যাতে ওর ধুতার্মি কেউ না ধরতে পারে, এই পোস্টটা আগেও পড়ছিলাম, কিন্তু এরকম কিসু চোখে পড়ে নাই।

ছাগু দি গ্রেট।
৩০. ১৩ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:২১
হ্যারি সেলডন বলেছেন: কতবতবকতকত বলেছেন: ছাগুর ধুতার্মিতে আমি হতবাক হইয়া গেলাম বিমা। পুরান একটা পোস্টের কন্টেন্ট চেন্জ করে তোমার পোস্টটা কপি পেস্ট করে দিসে, পুরান পোস্ট এই জন্য ইউজ করসে যাতে ওর ধুতার্মি কেউ না ধরতে পারে, এই পোস্টটা আগেও পড়ছিলাম, কিন্তু এরকম কিসু চোখে পড়ে নাই।

ছাগু দি গ্রেট।




আগে একবার মুজতবা'র পোস্ট কপি পেস্ট মারছিল!
৩১. ১৩ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:২২
হ্যারি সেলডন বলেছেন: বিমা, পোলা ত নয় যেন আগুনেরই গোল্লা, ফাইট্টা যায় এগুলা এখনও দিলানা।
তাই এ পোস্টে মাইনাস।
৩২. ১৩ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:২৪
কতবতবকতকত বলেছেন: মুজতবার মত স্কুলের একটা পোলার পোস্টও চুরি করছে? হা হাহা। কথায় আছে না...ছাগুতে কি না খায়B-)@হ্যারি।
১৩ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:০৪

লেখক বলেছেন: মাত্র ডাউনলোড করলা নাকি আগেই শুনসো !!

৩৪. ১৩ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:০৫
তানজিলা হক বলেছেন: আগেই শুনছি:)
চন্দ্র বিন্দুর গান গুলো আছে:)
১৩ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:১০

লেখক বলেছেন: তাই নাকি !! বাহ ..
একজন গেলো মাঠ সে বিদগ্ধ ঘাম্ভাট
কুকুর মেকুর রামেড় ঢেকুর বেরোচ্ছে সম্রাট :D

৩৫. ১৩ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৩
তানজিলা হক বলেছেন: বিমা তুমার কি হইছে?:(
ইমন জটিল জটিল কথা কইতাছো কেন?
১৩ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৫

লেখক বলেছেন: :-* .. ইহা আমার কথা নহে ... ইহা চন্দ্রবিন্দুর একটি গানের কথা ।
তুমি কয়টা এ্যালবাম শুনিয়াছো কণ্যে ?

৩৬. ১৩ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:২০
তানজিলা হক বলেছেন: অল্প কয়টা
একটু ভাব নিছিলাম
ধরা পরে গেছি
আমি ভাবছিলাম তুমি সব সময় ভাব নেও
এবার আমি নেই......কিন্তু তুমার চালাকিটা সন্দেহ করছিলাম।
কেন যে সতর্ক হইলাম না:(
১৩ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:৩৫

লেখক বলেছেন: :D ... বেটার লাক নেক্সট টাইম ।
আমার কাছে ৮ টা এ্যালবাম আছে । লাগলে বইলো

৩৮. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:০৪
রাশেদ বলেছেন: হে হে! জিলাপি ধরা! =p~
১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:১২

লেখক বলেছেন: দু শুক্কুর জুম্মা পইড়া কয় হজ্জ কর্ছি । :D

৩৯. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:১৪
রাশেদ বলেছেন: আমি তো এগো গান আরো কম শুনছি। :)
১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:১৮

লেখক বলেছেন: নতুন আরো দুইটা এ্যালবাম পাইছি ।:D
*জুজু
*U/A
জুজুর একটা গান আছে 'গীতগোবিন্দ' মারাত্মক গান :D

৪০. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:১৬
রন্টি চৌধুরী বলেছেন: চন্দ্রবিন্দু আমার দোকানের নাম ছিল....
এই ব্যান্ডের গানের কালেকশন আমার কাছে বেশী নাই। তাদের ৮ টি এলবাম আছে সেটার খোজও রাখতার না। ভুমি, চন্দ্রবিন্দু এই ব্যান্ডগুলার গান বেশ ভাল।
১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:২৯

লেখক বলেছেন: ভূমির ৭টা এ্যালবাম আছে :D
ভূমির একটা গান দিমু চিন্তা কর্তাছি

৪১. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:২৬
রাশেদ বলেছেন: আমি খালি দুইচাইরটা গান শুনছি। :|
১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩০

লেখক বলেছেন: তোর তো ব্যাটা তাইলে জিলাপীর সমান জ্ঞান :D

৪২. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩৬
রন্টি চৌধুরী বলেছেন: ভুমির পাল ছুটিছে যাত্রা শুরু ইসপিসিয়াল এইগুলান আছে।

শীলাজিতরে কেমন লাগে?
৪৩. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৩
বিষাক্ত মানুষ বলেছেন:
*বোঝাই করা গানের গাড়ি
*দেখতে দেখতে
*ইসপিসিয়াল
*যাত্রা শুরু
*লোকগীতি লোকাল
*পাল ছুটেছে
*উদান

আর শীলাজিতের 'ঘুম পেয়েছে বাড়ি যা' শুইন্যা তো কলেজে থাকতে পাংখা হইসিলাম । আরেকটা আছে 'তুমি হায় বুঝবে কি ভাই ... গান গেয়ে দিন কেটে যায় .. বোঝাচ্ছো স্বাধীনতার মানে... যে অধীন দিনে রাতে বুলেটে যে বুক পাতে .. সে বুঝেছে স্বাধীনতার মানে'

অনেকদিনপর ওর আরেকটা রিমেক গান শুনসিলাম 'ও জীবনরে .. জীবন ছাড়িয়া যাসনে মোরে' এই গানটা এতো জোস গাইছে !!! দারুন
মাগার গানটা নাই আমার কাছে ।
৪৪. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৭
রন্টি চৌধুরী বলেছেন: এইগুলানের মিউজিকগুলাই কেমন ভাললাগা ভাব আনে...আর লিরিকগুলো পরিপুর্ন। তুমি আমার আমি তোমার প্রান টাইপ জাতীয় না।
১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫১

লেখক বলেছেন: হুমম... মিউজিক কম্পোজিশনে আমরা যেমন আগায়া আছি .. গানের কথাতে পশ্চিম বঙ্গ তেমনি আগায়া আছে ।

১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৫

লেখক বলেছেন: :D .. জিলাপী দেখলে খুশী হৈবো

৪৭. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৪
রন্টি চৌধুরী বলেছেন: ইনসাল্ট? কোথায়...কখন.....

ও.................
৪৮. ১৩ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৭
েজবীন বলেছেন: খুব ভাল লাগলো নতুন পোস্ট দেখে):):):) ...........

হুমম... গানটা শুনলাম :)

আসলে নাদা কই?? কথা কয়না মেলাদিন...:(
১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৫২

লেখক বলেছেন: হালায় শীত-নিদ্রায় গেছে মনে হয় ।

৪৯. ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১:১৬
স্বাপ্নিক বলেছেন: চমৎকার, এটা আগে মিস করছি কেমনে???????????
১৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: আপনার মাথার টুপিটা মনে হয় তখন চোখ ঢেকে ফেলসিলো

৫০. ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২২
নিলা বলেছেন: গানটা ভীষন অন্য রকম। শুনলে মনটা কেমন যেনো করে :(
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩২

লেখক বলেছেন: হুমম...

১৪ ই মে, ২০০৮ সকাল ৭:০৬

লেখক বলেছেন: হুমম...

মোট সময় লেগেছে ১.০৪১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুই লাল পাহাড়ের দেশে যা
রাঙামাটির দেশে যা
ইথাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ