আমার নিজের আবিস্কার করা পদ্ধতি .. কেউ ভুল ধরতে যাইয়েন না । আমি কোন কিছুই কানে নিমু না .... আমি যেইটা আবিস্কার করছি সেটাই আমার কাছে সেরা রেসিপি ।
বিদেশ এসে প্রথম প্রথম যাই রান্না করতাম তার বেশীর ভাগই আমার পেটে না গিয়ে ডাস্টবিনে যেত । পরে মা ফোন করে ইন্সট্রাকশন দিত আর আমি রাঁধতাম। আস্তে আস্তে দেখি রান্না-বান্না খুব একটা কঠিন কিছু না।
এখানে মুরগির মাংস উইথ টক দৈ রেসিপি দিলাম (কলম্বাস যেমন আম্রিকা আবিস্কার করসিলো .. আমিও ঠিক সেরকম এই রেসিপিটা আবিস্কার করসি) :
উপকরন :
১. মুরগি একটা (ফার্মের মুর্গি .. দেশী মুর্গি পামু কৈ
২. টক দৈ ২০০ গ্রাম
৩. পেয়াজ কুচি ২৫০ গ্রাম
৪. আদা বাটা তিন চামচ
৫. রসুন কুচি দুই চামচ
৬. মরিচ গুড়া চার চামচ
৭. হলুদ গুড়া এক চামচ
৮. ধনে গুড়া আধা চামচ
৯. জিড়া গুড়া আধা চামচ
১০. তেল এক কাপ
১১. গরম মশলা (দাড়চিনি দুই টুকরা,এলাচ চারটা, লবঙ্গ চারটা, গোল মরিচ আটটা)
১২. টমেটো কুচি দুইটা
১৩. লেবুর রস ১/৪ কাপ
১৪. শুকনা মরিচ ৬ টা (আমার এখানে কাঁচা মরিচের কেজি ১৮০০ টাকা
প্রনালী :
প্রথমে মুরগিটা কেটে টক দৈ এ লেবুর রস ঢেলে ম্যারিনেটের জন্য ১ ঘন্টা ভিজিয়ে রাখুন । (আমি রসুনের গুড়োও দেই দই এ)
এবার মাঝারি সাইজের একটা কড়াই নেন । এতে তেল ঢালুন, হালকা আঁচে পেয়াজ কুচি, শুকনো মরিচ এবং গরম মসলা দিয়ে ভাজতে থাকুন ।
পেয়াজ হালকা বাদামি হলে আদা , রসুন, মরিচ , হলুদ, লবন দিয়ে মসলা টা কষিয়ে নিন । এরপর টমোটো কুচি দিয়ে মাখা মাখা করে ফেলুন । এরপর টক দৈ সহ মাংস কড়াইতে ঢেলে হাতা দিয়ে কষানো মসলা মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে ২০ মিনিটের জন্য ঢেকে রাখুন । (বেশী শুকনো মনে হলে একটু পানি দিতে পারেন এক দেড় কাপ)
মাংস হয়ে এলে ধনে-জিড়া গুড়া উপরে ছড়িয়ে দিন । এবং ধনে-জিড়ার ফ্লেভারটা রাখার জন্য ৫ মিনিট ঢেকে রাখুন । .... ব্যাস হয়ে গেলো "ভুনা মুরগির মাংস উইথ টক দৈ"
**উৎসর্গ আমার একমাত্র ছোট বোন । ওর ধারনা ওর ভাইটা পৃথিবীর সেরা ভাই এবং ওর ভাইটা যাই করে সেটাই সেরা হয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

