আমার প্রিয় পোস্ট

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

বাংলা ছাড়ো ----- (সিকান্দার আবু জাফর)

২৭ শে জুন, ২০০৮ রাত ১:৪৬

শেয়ারঃ
0 1 0

রক্তচোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো
আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি
কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাপি
আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি
তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া
তুমি বাংলা ছাড়ো

অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে
দিয়েছি ফুল হৃদয় সুরভিত
সে ফুল খুঁজে পায়নি তোমার চিত্তরসের ছোঁয়া
পেয়েছে শুধু কঠিন জুতোর তলা
আজকে যখন তাদের স্মৃতি অসন্মানের বিষে
তিক্ত প্রানে শ্বাপদ নখের জ্বালা
কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অট্টহাসি
আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা
তুমি আমার বাতাস থেকে মুছো তোমার ধূলো
তুমি বাংলা ছাড়ো

একাগ্নতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি
ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি
বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাঁটি
আমার প্রীতি তোমার প্রতারনা
যোগ বিয়োগে মিলিয়ে
নিলে তোমার লাভের জটিল অন্কগুলো
আমার কেবল হাড় জুড়ালো হতাশ শ্বাসের ধূলো

আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা
আপন খুলির কোদাল দেখে সর্বনাশা বজ্র দিয়ে গড়া
কাজ কি দ্বিধায় বিষন্নতায় বন্দী রেখে ঘৃনার অগ্নিগিরি
আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষীপ্ত বাঘের থাবা
তুমি আমার জল স্থলের মাদুর থেকে নামো
তুমি বাংলা ছাড়ো


বাংলা ছাড়ো - আবৃত্তি গোলাম মোস্তফা

 

প্রকাশ করা হয়েছে: ব্লগর ব্লগর  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৭ শে জুন, ২০০৮ রাত ২:০৭

লেখক বলেছেন: তোমার কাছ থেকেই তো লিংকটা পাইসিলাম অনেকদিন আগে ।

২৭ শে জুন, ২০০৮ রাত ২:১১

লেখক বলেছেন: ওকে

৩. ২৭ শে জুন, ২০০৮ রাত ১:৪৯
রন্টি চৌধুরী বলেছেন: প্রত্যেকের এই কবিতাটা পড়া দরকার। শোনা দরকার গোলাম মোস্তফার কন্ঠে। চোখ বন্ধ করে। অনুভব করে।
মাঝে মাঝে আবৃত্তি করা দরকার।



হ্যাটস অফ টু কবি এবং আবৃত্তিকার।
২৭ শে জুন, ২০০৮ রাত ২:১১

লেখক বলেছেন: হুমমম...

৪. ২৭ শে জুন, ২০০৮ রাত ১:৫০
একরামুল হক শামীম বলেছেন:
তুমি আমার বাতাস থেকে মুছো তোমার ধূলো
তুমি বাংলা ছাড়ো
তুমি আমার জল স্থলের মাদুর থেকে নামো
তুমি বাংলা ছাড়ো

গুরু দারুন কবিতা পোস্ট করলেন।
২৭ শে জুন, ২০০৮ রাত ২:১২

লেখক বলেছেন: ধন্যবাদ বৎস

২৭ শে জুন, ২০০৮ রাত ২:১২

লেখক বলেছেন: হুমম

২৭ শে জুন, ২০০৮ রাত ২:১২

লেখক বলেছেন: ঠিক করলাম .. থ্যাংকু

২৭ শে জুন, ২০০৮ রাত ২:১৫

লেখক বলেছেন: থ্যাংকু

২৭ শে জুন, ২০০৮ রাত ২:১৬

লেখক বলেছেন: ওয়েলকু

২৭ শে জুন, ২০০৮ রাত ৩:২৩

লেখক বলেছেন: হুমম...

১১. ২৭ শে জুন, ২০০৮ রাত ২:৫৪
ফারহান দাউদ বলেছেন: প্রথম আবৃত্তি শুনছিলাম গোলাম মোস্তফার কণ্ঠে,এরপর অনেক খুঁজছি,আজকে পাওয়া গেল। ১০০০০০০০০০০ ধন্যবাদ,কিন্তু কোনভাবে ডাউনলোড করা যায় না??
২৭ শে জুন, ২০০৮ রাত ৩:২২

লেখক বলেছেন: Click This Link
এখানে গিয়ে লিংকটা পেস্ট করে ডাউনলোড করতে পারবেন

২৭ শে জুন, ২০০৮ রাত ৩:৩৬

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৩. ২৭ শে জুন, ২০০৮ ভোর ৫:৩৫
হনলুলু বলেছেন: এই মারাত্মক জিনিসটা আগে পড়ি নাই ........
থেঙকু ......... :)
২৭ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: এজন্যই তো দিলাম

১৪. ২৭ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০১
দোলাহাসান বলেছেন: দারুণ কবিতাটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
২৭ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ

১৫. ২৭ শে জুন, ২০০৮ রাত ১০:২৪
আলী আরাফাত শান্ত বলেছেন: শুনে মুগ্ধ হলাম এককথায় অসা...সাধারন।খুবই কৃতজ্ঞ তোমার কাছে।অনেক শুভেচ্ছা..........
২৯ শে জুন, ২০০৮ রাত ১:০১

লেখক বলেছেন: তোমারেও শুভেচ্ছা

১৬. ২৮ শে জুন, ২০০৮ বিকাল ৫:২৯
শওকত হোসেন মাসুম বলেছেন: রন্টি চৌধুরী বলেছেন: প্রত্যেকের এই কবিতাটা পড়া দরকার। শোনা দরকার গোলাম মোস্তফার কন্ঠে। চোখ বন্ধ করে। অনুভব করে।
মাঝে মাঝে আবৃত্তি করা দরকার।

একমত
২৯ শে জুন, ২০০৮ রাত ১:০২

লেখক বলেছেন: আমিও একমত

১৭. ০১ লা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
তারার হাসি বলেছেন: প্রিয় প্রিয় অনেক প্রিয়।
০১ লা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: আমারো

১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: হ

মোট সময় লেগেছে ১.০৩৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুই লাল পাহাড়ের দেশে যা
রাঙামাটির দেশে যা
ইথাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ