আমার প্রিয় পোস্ট

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা ----- [ সলীল চৌধূরীর গান ]

০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৪

শেয়ারঃ
0 0 0

গানটা প্রথম শুনি হেমন্ত মুখপাধ্যায়ের কণ্ঠে । শ্রীকান্ত আচার্য গানটা গেয়েছেন অনেক পরে, সবাই শ্রীকান্ত আচার্যের কাণ্ঠেই সম্ভবত বেশি শুনেছে । অনেকের ধারনা এটা শ্রীকান্ত আচার্যের গান । এটা একেবারেই ভুল ধারনা । শ্রীকান্ত আচার্য পুরনো দিনের অনেক গান গেয়েছেন ; যেমন - এত সুর আর এত গান, মনের জানালা ধরে, মেঘ কালো আঁধার কালো, কেন দুরে থাকো, আমি এত যে তোমায় ভালবেসেছি, আমি যামীনি তুমি শশী হে, বধূঁয়া আমার চোখে জল এনেছে.. ইত্যাদি ।
তবে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে গানগুলো নতুন রূপ পেয়েছে ।
যদিও আমার কাছে পুরনো অরিজিনাল গুলোই বেশি ভালো লাগে ।

'আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা' গানটা পশ্চিমবঙ্গের বিখ্যাত সুরকার সলীল চৌধূরীর । এই গানটার হিন্দি ভার্সন একটা হিন্দি চলচিত্রেও ব্যবহৃত হয় ১৯৭০ সালে , সিনেমার নাম 'আনন্দ' । সেখানে গানটা আরেক বিখ্যাত গায়ক মুকেশ গেয়েছেন ।
--------------------------------------------------
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা
এ জীবন সারা

কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়ছিলো
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি আমি তুমিহারা
আমি তুমিহারা

আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে,
না বুঝে তা বোঝে
আমার চতুরপাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা
এ জীবন সারা
--------------------------------------------------

সলীল চৌধূরীর নিজ কণ্ঠে গাওয়া

শ্রীকান্ত আচার্যের গাওয়া

মুকেশের গাওয়া (হিন্দি ভার্সন)

** আমার কাছে হেমন্ত মুখপাধ্যায়ের গাওয়াটা আছে সেই ডিভিডিটাই ওপেন হচ্ছে না । নেটে খুঁজেও পেলাম না ।

** গানটা ব্লগার 'সৌপ্তিক' কে উৎসর্গ করা হইলো যে এখনো নিজের পথ খুঁজে পায় নাই ।

 

প্রকাশ করা হয়েছে: লিরিক  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৮
নরাধম বলেছেন: নেন, একটা পিলাস নেন। ফ্রিয় গাণ।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৭

লেখক বলেছেন: থাঙ্ঘখু

০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৭

লেখক বলেছেন: /:) /:)

৩. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১১
আইরিন সুলতানা বলেছেন: আলমগীর (পাকিস্তানে অবস্থানরত) অনেকবছর আগে বাংলাদেশে এসে বিটিভি -তে একটা একক গানের শো করেছিল...সেখানে এই গানটা সে গেয়েছিল ...খারাপ গায় নাই ...হঠাৎ মনে পরে গেল ...লিংক জানি না কোন...থাকলে দিতাম ...

গানটা সুন্দর ...
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: আলমগীরের টা শুনি নাই । আলমগীরের তো এক্টা গানই হিট .. হাওয়া হাওয়া ও হাওয়া :D

৪. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৪
রুবেল শাহ বলেছেন: সব সময় শুনা হয় গানটা..............

ভাল লাগা রইল..........
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৪
তারার হাসি বলেছেন: অনেক সুন্দর একটা গান, আমি সেই আমলের লোক তাই সলিলের টাই শুনেছি।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: আমি হেমন্তের টা

৬. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৭
কাল্‌বেলা বলেছেন:
আপনার কাজ গুলা আমার খুবই পছন্দ ...। কি সুন্দর করে উপস্থাপন করেন!! এইটা সহ সবগুলাই আমার খুব প্রিয় গান। তবে শ্রীকান্তের গলায়।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩০

লেখক বলেছেন: আমি আবার কি উপস্থাপন করলাম !!! :)

৭. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৫
ঝুমী বলেছেন: এই পোস্টে মনে হয় একটা + দেয়া প্রয়োজন। গানটা সুন্দর, বিষাক্ত ভাই। +:)
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: হুমম .. .. থ্যাংকু

৮. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৭
অন্যমনস্ক শরৎ বলেছেন: আইরিন, আমায় ডুবাইলিরে ভাসাইলিরে গানটা মনে আছে? আলমগীরের গলাটা আমার পছন্দের।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: এইগানটার উর্দু ভার্সনও মনে হয় করছিলো আলমগীর

৯. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

আমি নিজে প্রচন্ড দিশেহারা ।

তাই এই গানটা আমার প্রিয় । খুব প্রিয় ।


"কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো সূর্যের আলো তাই নিভে গিয়ছিলো নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে একদিন চেয়ে দেখি আমি তুমিহারা আমি তুমিহারা"


এই লাইনগুলো মুখে লেগে থাকতো এক সময় ।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৩

লেখক বলেছেন: এইটা আমারো ছুডু বেলা থিকাই প্রিয় গান

১০. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
পলাশমিঞা বলেছেন: গানটা আমিও শুনতাম :)
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৪

লেখক বলেছেন: এখন শুনেন না !! :)

১১. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫১
চিটি (হামিদা রহমান) বলেছেন: হেমন্ত মুখপাধ্যায়ের কণ্ঠে অসাধারণ!!!!!!!!!

সলীল চৌধূরীর কন্ঠে এখন শুনলাম.......ভালই। তবে আমরা শ্রীকান্ত আচার্যের কন্ঠে বেশি পরিচিত।


আলমগীর এর কন্ঠে শুনেছিলাম অনেক আগে। দেশে যখন একবার শো করেছিলো। সে কেসেট টা আমার আছে .............দারুন বলতে হয়। লিংক খুঁজে পেলাম না।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৬

লেখক বলেছেন: আলমগীরেরটাও খারাপ না । অনেক আগে টিভিতে দেখছিলাম মনে আছে

১২. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

এতকিছু বললাম , আসল কথাটি বলা হলো না--

অজস্র ধন্যবাদ বিমা ।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৭

লেখক বলেছেন: থ্যাংকু থ্যাংকু :D

১৩. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০০
একরামুল হক শামীম বলেছেন: গুরু অখনো আপনে একটা গানও আমাকে উৎসর্গ কর্লেন না!! :(

আপনার কাছ থেকে শিষ্যত্ব খারজি করে নিতে হৈবেক। এই দুস্কু আমি কোথায় রাখি!! :((
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০৪

লেখক বলেছেন: তুমারে তাইলে .. ছেড়ো না ছেড়ো হাত উৎসর্গ কইরা দেই কি কও !! ;)

১৪. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:১৩
অক্ষর বলেছেন: এই গান্টা প্রথম শুঞ্ছিলাম পাকিস্তানী এক গায়ক আলমগীর বিটিভিতে গাইছিলো

বাংলা আর হিন্দী দুই ভাষাতেই গাইছিলো
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪০

লেখক বলেছেন: হুমম,,, আমি তারো আগে হেমন্তের গলায় শুনছি

১৫. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:০৯
এস্কিমো বলেছেন: গানটা ভাল - ধন্যবাদ।
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪০

লেখক বলেছেন: :)

১৬. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩১
রাশেদ বলেছেন: আহা! খুব প্রিয় একটা গান।
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪০

লেখক বলেছেন: এই ভুর রাইতে কৈথিকা !!

০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: আমার জান কুরবান ... সারা রাইত নেকাপরা কর্ছি । একটু পরে ঘুমাইতে যামু

১৮. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪২
অক্ষর বলেছেন: আপনার মতো আমিতো আর এত গান শুনিনা, আর এত বুইড়াও না
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫০

লেখক বলেছেন: তা অবশ্য ঠিক ... তুম্রা হৈলা পুলাপান মানুষ । হেই দিনের পুলাপান

১৯. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫১
অক্ষর বলেছেন: আপ্নেও আমারে চিনলেন না, দুষ্ক পাইলাম:(
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: আবার কয় !! চিনুম না কেন !!! নাম বদলাইলেই কি আর সবাইরে মানায় ? মানায় না রে

২০. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৩
রাশেদ বলেছেন: হু, আমিও ঘুমাইতে যাই। :)
২১. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৬
রাশেদ বলেছেন: তোর আবার কি হইলো! :(

ডিসেম্বরের ১২ তারিখ ডূবে যাবো!
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০২

লেখক বলেছেন: কিছুই না ,, এম্নিই । দুইদিন রুম থিকা বাইর হৈ নাই ,, নেকাপরার চাপে ,, আজকে একটু রিলাক্স কর্লাম

০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৩

লেখক বলেছেন: ১২ তারিখের কাহিনী কি !!

২২. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৫
রাশেদ বলেছেন: কিচুই না। পেট ভরে খাবো! :)
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৭

লেখক বলেছেন: সাবাশ !! ভার্সিটি থিকা !!!

আমার এখানেও আছে .. ক্রিসমাসের আগে .. কয় তারিখ জানি না

২৩. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: আমার ধুন্ধুমার ফেভারিট গান , চান্স পেলেই শুনি
২৪. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৬
মেহরাব শাহরিয়ার বলেছেন: বিমা ভাই ,

"মেড ইন বাংলাদেশ" সিনেমার "সোনায় বান্ধিলা ঘর" গানটার সন্ধান দিতে পারেন কাইন্ডলি ?
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৮

লেখক বলেছেন: দেখতাছি

২৫. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৯
নুশেরা বলেছেন: দারুণ গান, চির আধুনিক। তিনটা ভার্সান একসঙ্গে পেয়ে খুব ভাল লাগল।
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:১১

লেখক বলেছেন: হেমন্তের টা পেলাম না । আমার কাছে ঐটাই বেস্ট

২৬. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৩
অবশ অনুভূতি বলেছেন:

আপনি এই পোস্টটির বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছেন। ভুল অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। আপনি কি নিশ্চিত?

০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৬

লেখক বলেছেন: আই নো ইউ

২৭. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৬
সাজেদ বলেছেন: সেটাই, অরিজিনাল অরিজিনালই। আপলোড করলাম:
Click This Link
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

২৮. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৭
সৌপ্তিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। গানটা আমার প্রিয়। আশা করি পরবর্তীতে কোনো গানের অনুরোধ আপনি মনে কষ্ট পাবেন না।

#পথ খুজে খুজে আমি দিশেহারা#

আবারো ধন্যবাদ
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৮

লেখক বলেছেন: নো সমস্যা

২৯. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৫
েজবীন বলেছেন: গায়ক আলমগীরে প্রথম বিটিভিতে একটা অনুষ্ঠানে দেখছিরাম গাইতে...
শ্রীকান্ত আচার্যের কণ্ঠে গানটা বেশি শুনছি.........

পছন্দের গান
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৯

লেখক বলেছেন: আমারো :)

৩০. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪১
নিবিড় অভ্র বলেছেন: hemonterta valo lagto........ chhotobela theke otai shunechhi..... + dea zachchhe na. ki jani 1ta problem hochchhe........
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫১

লেখক বলেছেন: হুমমম .... সামইনে বাঘ ঢুকেছে :D

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৬

লেখক বলেছেন: হুম

৩২. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৭
মনজুরুল হক বলেছেন:

শত কষ্টের মধ্যেও গান আছে বলেই বোধ হয় এখনো বাঁচতে সাধ হয়......
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৭

লেখক বলেছেন: শুধু গান না .. আরো অনেক কিছুই আছে

৩৩. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৮
তানজু রাহমান বলেছেন: বাহ, গানের ইতিহাস। ভালো গান। পুরানো দিনের বাংলা সিনেমা খুবই সুন্দর। উত্তম-সুচিত্রা... :`>
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৯

লেখক বলেছেন: হুমম... উত্তম-সুচিত্রার অনেক গান আছে হেমন্তের গাওয়া .. এই মুহূর্তে মনে পড়ছে - এই রাত তোমার আমার, এই পথ যদি না শেষ হয়...

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫১

লেখক বলেছেন: হুমমমমমমমম

৩৫. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩৯
একরামুল হক শামীম বলেছেন: ওক্কে গুরু। :) ওই গানটা আমার খুবই প্রিয়। :D
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫৪

লেখক বলেছেন: নাহ .. অন্য কোন গানের নাম কউ

৩৬. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪৮
পলাশমিঞা বলেছেন: আমি এখন বাউল গান শুনি। বয়সে ভাটি ধরেছেত তাই :)
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫৪

লেখক বলেছেন: ও আইচ্ছা

৩৭. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:২৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: ছবি,কথায় গান.............
দারুণ।
তাও আবার আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা।
অনেক ধন্যবাদ বিমা।
আছো কেমন?
ভালো থেকো।
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩২

লেখক বলেছেন: আমি ভালো আছি সাজিবু ।

তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম কদিন ধরে ...

৩৮. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩০
আরিফুর রহমান বলেছেন: বরাবরের মতোই, বিমা, থাম্বস আপ!
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩৩

লেখক বলেছেন: থ্যাংকু

৩৯. ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৩৩
নুশেরা বলেছেন: বিমা, সলিল চৌধুরীর সুরে একটা গান আছে, "পাগল হাওয়া" সুবীর সেনের গাওয়া, পরে এটার হিন্দী ভার্সন তৈরি হয় "ছোটি সি বাত" সিনেমার জন্য। মূল গানটা প্রথম গেয়েছিলেন সম্ভবত জটিলেশ্বর মুখোপাধ্যায়। সেইটা সংগ্রহে আছে আপনার?
১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৩৯

লেখক বলেছেন: এইটা আমার অনেক পছন্দের একটা গান । বাংলা হিন্দি দুইটাই চমৎকার । মূল গানটা দেশে থাকতে শুনেছিলাম । আমার কাছে নাই ।
তবে নেটে ঘেটে দেখতে হবে ... গানটা আমারো চাই

১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫৪

লেখক বলেছেন: গানটা জটিলেশ্বর মুখোপাধ্যায়েরই গাওয়া .. ১৯৬২ সালে ।
কিন্তু কোথাও গানটা খুঁজে পাচ্ছি না

৪০. ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪৩
সৌপ্তিক বলেছেন: বিষাক্ত মানুষ জনাব আপনি কোন দেশে অবস্খান করছেন জানলে উপকৃত হতাম। না বলতে চাইলে ও কোনো সমস্যা নাই।
১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫৯

লেখক বলেছেন: পোল্যান্ড :D

৪১. ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:০১
নুশেরা বলেছেন: কৌশিকদা (কৌশিক_বিশ্বাস) এর কাছে চেয়ে দেখি। ওনার কাছ থেকে আগেও গান চেয়ে পেয়েছি। কিন্তু উনি ইদানীং কম আসেন ব্লগে। পুরনো পোস্টও সরিয়ে ফেলেছেন। কারণটা দু:খজনকভাবে অনুমেয়।
১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:১৪

লেখক বলেছেন: ঠিকাছে ।
উনার ব্যপারে কি আর বলবো ! আসলেই দুঃখজনক

৪২. ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:০৬
নুশেরা বলেছেন: আরতি মুখার্জির একটা গান আছে, সম্ভবত ৭০দশকের, "তখন তোমার একুশ বছর বোধহয়"। এটার কম্পোজার কে, বলতে পারেন? কিছু ব্লগ/ফোরামে খুঁজলাম, আরতির অন্য অনেক গানের তথ্য আছে, এটার নেই। সেগুলোর ট্রেন্ড অনুযায়ী অনুমান করি নচিকেতা ঘোষ (লিরিক তাহলে গৌরীপ্রসন্ন মজুমদার :))। আপনি বলতে পারেন?
১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:১৬

লেখক বলেছেন: আমি ঠিক শিওর না ... তবে আপনার ধারনা সঠিক মনে হচ্ছে ।

৪৩. ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:৫৫
রাফা বলেছেন: শ্রিকান্ত আচার্য ,হেমন্তের অনেক গানই নতুন করে গেয়েছে।
১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:১৬

লেখক বলেছেন: হুমম

৪৪. ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:২৪
রাশেদ বলেছেন: আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:০৩

লেখক বলেছেন: মাথুরে জিগা । ওয় ভালো কৈতার্বো ।
মনিরের পাড়াতশালি এখন ওর সম্বল

৪৫. ১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৫
অবশ অনুভূতি বলেছেন: ই আল্লা আমাকে আপনি চিনেন:``>>!!!! (এটা ইয়ার্কি না:D:D)
১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:১৮

লেখক বলেছেন: হুমমম

৪৭. ১১ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:৪২
মোসতফা মনির সৌরভ বলেছেন: প্রচন্ড প্রিয় একটা গান, ++++

পথ কি আমরা কেউ খুঁজে পেয়েছি?
১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:১৯

লেখক বলেছেন: আমি পাইনাই

৪৮. ১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫১
টুশকি বলেছেন: এই পোস্টে কমেন্ট করব বলে এর আগেও ঢুকেছিলাম। তখন বধূয়া আমার চোখে -গানটার নাম দেখে মনে হল অনেকদিন শোনা হয়না। তাই গান শুনতে গিয়ে কমেন্টের কথাই ভুলে গিয়েছিলাম। গানটা হেমন্তের জানতাম, আসলে হেমন্তের গলাতেই প্রথম শুনেছিলাম তো, শ্রীকান্তের গাওয়া ও অসম্ভব ভালো লাগে আমার। কিন্তু সলিল চৌধুরির গাওয়া গানই এখনো পর্যন্ত শোনা হয়নি। ইনফরমেটিভ পোস্ট বিমা
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০১

লেখক বলেছেন: আগের নিক কি ছিলো ?

মোট সময় লেগেছে ০.৯৮৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুই লাল পাহাড়ের দেশে যা
রাঙামাটির দেশে যা
ইথাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ