এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার
ও কি সূর্য নাকি স্বপনের চিতা
ও কি পাখির কূজন নাকি হাহাকার
রাত্রি সে তো স্বভাবে মলিন
তাতে সয়ে থাকা যায়
ভোরের পথের দিকে চেয়ে থাকা যায়
সে ভোর অন্ধ হলো কি হবে এখন
তার যে কথা ছিলো আলো দেবার
ও কি সূর্য নাকি স্বপনের চিতা
ও কি পাখির কূজন নাকি হাহাকার
আজ থেকে বুঝি আমার
রাত্রি ফুরিয়ে যাওয়া ফুরালো
আজ থেকে বুঝি আমার
দিনেরা আকাশ-পথ হারালো
সূর্যটাকে কি জানি কি ভেবে
চেয়ে দু'হাতে নিয়ে
জ্বেলে আবার সে গেছে নিভিয়ে
যাবার সময় গেছে তাকে মাড়িয়ে
জ্বলতে না পারে যেন কখনো আবার
ও কি সূর্য নাকি স্বপনের চিতা
ও কি পাখির কূজন নাকি হাহাকার
এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার
ও কি সূর্য নাকি স্বপনের চিতা
ও কি পাখির কূজন নাকি হাহাকার
[ এ কোন সকাল]
** প্রিয় সাজিবু কে দিলাম গানটা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

