দেশে বাল্য বিবাহের প্রকোপ আশংকাজনক হারে বেড়ে যাচ্ছে । চেন অফ কমান্ড এবাবে ভেঙে পড়লে তো দেশ চলবে না।
বিবাহের লায়েক ছেলেরা এখনো বিয়ের নাম মুখে আনতে না পারলেও অপ্রাপ্ত বয়স্ক ছেলেপুলে বেলাজ বেশরমের মত বিয়ের ঘোষনা দিয়ে যাচ্ছে ।
আমাদের বন্ধু মুকুল কবের থিকা কান্নাকাটি করতেছে অথচ বউ পায় না । পোলাটা মনের দুঃখে ব্লগেও নিয়মিত আসে না এখন । আর অন্যদিকে গুলাবী তামিম শাক দিয়ে মাছ ঢেকে বড় ভাইদের কাঁচ কলা দেখিয়ে মরহুম হয়ে গেল । কষ্ট পাইলেও হাসি মুখে সহ্য করছি ।
আজকে ফেসবুকে শামিমের স্ট্যাটাস দেখে আর সামলাইতে পারলাম না । এর একটা আসু বিহিত হওয়া দরকার । চেন অফ কমান্ড এবাবে ভেঙে পড়লে তো দেশ চলবে না। সেই দিনের নাবালক পোলা শামিম নাকি এনগেজড হইছে । দেশে কি বাল্য বিবাহ প্রথা আবার শুরু হয়ে গেল !!
কি আর করা এইবারো কষ্ট বুকে চেপে নব বাল্যবিবাহের পাত্র শামিম কে অভিনন্দন জানাইলাম । সুখি হও বৎস .... তোমার কাছে তো শালীর খবর নেয়া যাবে না .... ইয়ে মানে ... বউয়ের কোন অবিবাহিত বড় বোন (খালাতো , ফুপাতো, মামাতো, চাচাতো) আছে নাকি জানাইয়ো ।
শামিম এই গান অনেক আগে চাইছিলো আমার কাছে । আজকে বুঝতে পারলাম এইগানের মর্মার্থ ।
কিশোর কুমার আর সাবিনা ইয়াসমিনের গাওয়া গানটা শামিমরে উৎসর্গ করলাম ।
---------------------------------------------
ছেড়ো না ছেড়ো না হাত
দেবো না দেবো না গো যেতে
থাকো আমার কাছে
তুমি ছাড়া বলো ওগো
কে আর আমার আছে গো সূজন
থাকো আমার কাছে
আমায় তুমি দাও রাঙিয়ে
রংধনুকের রঙে
মনের ময়ূর ছড়াক পাখা
তোমার চলার ঢঙে
আমার খুশির ঝিলিক তোমার
জল চুড়ির ঐ কাঁচে গো কন্যা
থাকো আমার কাছে
ছাইড়ো না ছাইড়ো না হাত
দেবো না দেবো না গো যেতে
থাকো আমার কাছে
এক চোখে সূর্য তুমি
চন্দ্র আরেক চোখে
তোমার বাঁশি নেয় যে ডেকে
আমায় স্বপ্নলোকে
প্রথম প্রেমের কলি তুমি
আমার কদম গাছে গো সূজন
থাকো আমার কাছে
ছাইড়ো না ছাইড়ো না হাত
দেবো না দেবো না গো যেতে
থাকো আমার কাছে
একই সুরে সুর মিলিয়ে
তুমি আমি দুজন
সারা জীবন প্রেমের নীড়ে
করবো কুহু কুজন
আমার মনের নীল সাগরে
সুখেরই ঢেউ নাচে গো সূজন
থাকো আমার কাছে
[ ছেড়ো না ছেড়ো না হাত]
এইটা ভিডিও লিংক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

