[এই পোস্ট টা ১৭ তারিখ তাড়াহুড়ায় লিখছিলাম ব্লগার মদনের একটা পোস্ট দেইখা .. ছাপাইতে গিয়া দেখি পোস্ট দিতে পারতাছি না ... একটু পরে আবিষ্কার করলাম আমার মিটারের কাটা নাই ... বন্ধুরা ক্ষেপাইলো এই কইয়া 'আমার কোন স্ট্যাটাস নাই এজন্য কোন বাপ তার মেয়েকে দিবে না আমার কাছে ' আজকে আমি অনেক খুশি আমার স্ট্যাটাস ফিরা পাইয়া .. অবশ্য ধাপে ধাপে আসতে হইছে .. প্রথমে নজর কি সামনে জিগার কি পাস .. তারপর জেনারেল .. ফাইনালি আমি পাত্রির বাপের সামনে দাড়াবার মত উপযুক্ত হইলাম ]
আমার এক ফুপাত বোন আছে আমার চেয়ে এক বছর বড়। ব্যপক রকমের সুন্দরী। (অতি উৎসাহিদের জ্ঞাতার্থে: উনি বর্তমানে বিবাহিতা )
সে যতবার আমাদের বাসায় বেড়াতে আসতো আমাদের বাসার সামনে পাড়ার বড় ভাইদের জটলা লেগে যাইতো।
আমার ফুপুর বাসায় গেলে নিত্য নতুন ঘটনা শুনতাম খালি। কোন এক ছেলে নিচের গেটে হাটু গেড়ে তার কাছে প্রেম নিবেদন করতে গিয়া ফুপার কাছে হাতেনাতে ধরা খায় ।
একবার আমার সেই ফুপাত বোন খালেদা জিয়ার শাসন আমলে টিভিতে খবর দেখতে দেখতে খুব সিরিয়াসলি আমারে কইলো -
- খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়াতে বাংলাদেশের অনেক লাভ ।
আমিও খুব আগ্রহের সাথে জিজ্ঞাস করলাম ,
- কেমনে ?
- খালেদা জিয়া দেশের বাইরে গেলে বিদেশিরা সবাই ভাববে আমাদের দেশের মেয়েরা সব সুন্দরী। এটা আমাদের জন্য কত সন্মানের বুঝতে পারোস ??
আমি লজিকের মারপ্যাচে টাসকিত হয়ে তব্ধা খায়া বোনের থিকা মুখ ফিরায়া টিভির দিকে তাকায় অনেক কষ্টে কইলাম ,
- আপা .. এইটা ভাবতে আমার যারপর নাই আনন্দ হৈতাছে যে তোমার মত একজন সুন্দরী আজকে আমাদের প্রধানমন্ত্রী।
ব্লগার মদনের পোস্টে দেখলাম দেশের কোন সুন্দরী প্রতিযোগিতায় অলিভ অয়েল কি থিকা বানায় সুন্দরীরা বলতে পারে নাই । শুইনা আমি অবাক হইনা।
আমাদের দেশি সুন্দরীদের দোষ দিবেন না আপনে যদি নিচের ঘটনা টা খুব খেয়াল কইরা দেখেন -----
২০০৭ সালে আমেরিকায় মিস টিন প্রতিযোগিতায় এক সুন্দরী রে জিজ্ঞাসা করা হইছিলো ..
- সম্প্রতি জরিপে দেখা গেছে শতকরা ৫ জন আমেরিকান বিশ্বমানচিত্র থিকা আমেরিকা কোন জায়গায় বাইর করতে পারে না, তোমার কি বক্তব্য এই বিষয়ে ?
সুন্দরী জবাবে একটা মাঝারি দম নিয়া কয় --
- আমি ব্যক্তিগত বিশ্বাস করি যে , মার্কিন আমিরিকানরা এই কামটা করতে পারে না কারন .. আমাদের জাতির মধ্যে কিছু পাব্লিকের বাসায় মানচিত্র নাই। আমি বিশ্বাস করি শিক্ষা ব্যবস্থা .. যেমন উদাহারন স্বরূপ দক্ষিন আফ্রিকায় , দি ইরাক আর বাকি সব জায়গায় সবার মত। আমি বিশ্বাস করি তাদের উচিত.. মানে .. আমাদের আমেরিকান শিক্ষা ব্যবস্থা আমেরিকানদের সাহায্য করা উচিত , দক্ষিন আফ্রিকাকে সাহায্য করা উচিত, ইরাককে সাহায্য করা উচিত এবং বাকি সব এশিয়ান দেশগুলারেও সাহায্য করা উচিত। তাহলেই আমরা সবার জন্য আমাদের ভবিষৎ গড়ে তুলতে পারবো ।
উত্তরের নমুনাটা দেখলেন !!!!! প্রশ্ন কি করলো আর উত্তর কি দিলো !!!
সওয়াল জবাবের ভিডুটা দেখেন এইখানে
এই জবাব নিয়া চুলচেরা বিশ্লেষন হইছে এইখানে
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


