
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতি পূরণ করতে কেন এলে
কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে
আমি যেসব কথা গিয়েছিলাম ভুলে
রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে
সে পাখি কে ডাকলে কেন নতুন পাখা মেলে
আমার যা কিছু আকাঙ্খা যা কিছু অনুভব
পাথর হয়ে বুকের মাঝে জমেছিলো সব
সেই পাথরচাপা ঝর্ণাকে আবার বললে কেন
সময় হলো নদী হয়ে যাবার
জানিনাতো কোন মরুতে রাখবে তারে ফেলে
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতি পুরন করতে কেন এলে
কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
* ব্লগার সহেলী কে উৎসর্গ করা হইলো ।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



