আমি বিকালে ঘুমাই না তেমন .. বছরে হাতে গোনা হঠাৎ হঠাৎ কয়েক দিন হয়তো ঘুমাই । আজকে ঘুমাইলাম , ছুটির দিন বাইরে -৭ শীত তার উপর কাল রাত থেকে ক্রমাগত বরফ পরেই যাচ্ছে । জানালা দিয়ে বাইরে তাকায় থাকতে থাকতে বিরক্ত হয়ে বিছানায় শুয়ে বালিশ মাথার উপর চেপে চোখ বন্ধ করে ছিলাম । তখনই সঞ্জীব দা আসলো , দলছুটের সঞ্জীব দা, আমার প্রিয় সঞ্জীব দা। ২০০২ সালের দিকে পরিচয় হইছিলো সঞ্জীব দার সাথে , মগবাজারের এক মিউজিক রেকর্ডিং স্টুডিওর গলিতে, এক বড় ভাই পরিচয় করায় দিলেন , আমার হাতে তখন স্টেট এক্সপ্রেস , কোথায় লুকাই !! অস্বস্তিতে পরলাম , সঞ্জীব দা একগাল হেসে বললো এই ছেলে তুমি এমন বোকার মত লজ্জা পাচ্ছো কেন !
তারপর আরকদিন দেখা হলো ধানমন্ডিতে এক কনসার্টে , সেই দিন একসাথে চা বনরুটি আর কলা খেয়েছিলাম মনে আছে ।
তারপর দেখা হলো আজ বিকেলে । কি কি নিয়ে যে আলাপ করলাম দু'জন .. কিছুই মনে নাই ।
সঞ্জীব দা আপনার মৃত্যু আমাকে মাঝে মাঝে অনেক কষ্ট দেয়।
আপনাকে নিয়ে আমি ভাবতে চাই না , আমি কখনো ভাবিও না ... ভাবলেই কষ্ট হয় ... খুব কষ্ট হয় ।
আপনি যেখানেই থাকেন .......... ভালো থাকবেন
সঞ্জীব দা'র খুব প্রিয় একটা গান শেয়ার করলাম .... একটানা প্রায় সাত ঘন্টা গানটা শুনছি .. শুনেই চলছি ........
-----------------------------------------------------
সাদা ময়লা রঙিলা পালে
আউলা বাতাস খেলে
আর কাদায় ভরা মনের মধ্যে
জলের সন্তরন
শুধুই জলের সন্তরন
সদ্য ফোটা কুড়ির মধ্যে
ভ্রোমরে গান তোলে
আর কামে ভরা দেহের মধ্যে
জলের সন্তরন
শুধুই জলের সন্তরন
হাঁজা মজা এক পুকুর তার
ভিতরে শিং মাছ
জংলা ভরা ক্ষেতের ভিতর
গরম দেহের আঁচ
নির্বিবাদে নারীর সঙ্গে
মিললো যখন নর
পাল উড়াইয়া নৌকা গেলো
বাতাসে সর সর
কালো জলের নোংরা সবই মিলায় যে নির্ভুল
শাস্ত্রে তবু সব কলমই ঝরায় কালো ফুল
জীবন শাস্ত্রে মন্ত্র তোলে ভ্রমর গুঞ্জন
জীবন ফুলে থাকে যদি সাদায় ভরে মন
গায়ের ময়লা রঙিলা জামায়
পুঁতি গন্ধ গোলাপ
আর .......... ময়লা মনে
হাতির সন্তরন
শুধুই হাতির সন্তরন
ধনীর আহার কারো পেটে
গন্ধ ভরা জোলাপ
আর বাসী ভাতে পান্তা দিলে
মনের সন্তরন
শুধুই মনের সন্তরন
মাটির সাবান খাঁটি যে তার ভিতর সোডিয়াম
প্যাকেট ভরা সাবান জুড়ে গন্ধ ভরা দাম
ট্যাপের জলে যায় না কোন দেহেরই সন্তাপ
নদীর জলই ধুয়ে দিলো দেহের সব পাপ
শাস্ত্রে লেখা সব নদী যে সরল বায়ে
জীবন নদী আঁকাবাঁকা তার ভিতরে নায়ে
নর নারীর হাড়ি পাতিলে ধোঁয়ার সংসার
মিলন কি হয় সাগরে শেষে আরেকবার
[link|http://www.esnips.com/doc/d80b2dca-0e08-49b9-8226-c88bb961ca15/Dolchut---Rongila-(PoLaPaIn[1].com)|সাদা ময়লা রঙিলা পালে]
ব্যান্ড - দলছুট
এ্যালবাম - আহ্
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


