somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হতাশ হতাশ ভাব, খুজি কচি ডাব

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে আমার একটু পরিচয় দিয়া নেই, হতাশাগ্রস্থ যুবক বলা যায়। ভাব নেয়ার জন্য বলা না, আসলেই একদম পিউর হতাশাগ্রস্থ।আমি বড় হইছি মধ্যবিত্ত পরিবারে, আমি তেমন একটা অভাবের মুখ দেখিনাই। পড়ালেখার প্রতি কখনোই আকর্ষন ছিলোনা, বাপ মায়ের গুতায় যা করার করছি। তারপর একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে ডুকলাম , কিন্ত ভাল রেজাল্ট করার আগ্রহ কোনোকালেই ছিলোনা। এখানে এসে পাশ করার আগ্রহটাও কোথায় জানি হারাইয়া গেলো । পাশ করে হবেটা কি?? সবার মতন বোরিং চাকরিতে ডুকা তারপর শুধু শুক্রবারের আশায় থাকা, ঐ জীবন আমি চাই না। আমার খুব বেশি চাহিদা নাই , তিনবেলা কোনোরকম খাবার চাই, আর চাই মুভি। শুইয়া শুইয়া মুভি দেখি , নেট গুতাই । আদু ভাই হইয়া সারাদিন বইসা বইসা এইসব কাজ ভালমতন করতে পারতেছি। পাশ করলেই বোরিং জীবন , আরকারো চাকর হইয়া থাকা লাগবো । আমার খালি ফুর্তি করতেই ভাল লাগে,কোনো কাজ কামই ভাল লাগেনা।


আমি হিমু টিমু পইড়া ভাব ধরতেছিনা , বড় হওয়া বা চাকরি বাকরি কইরা টাকা কামানোর জন্য আগ্রহ কৈ পামু?? না আসলেতো কিছু ই করার নাই। ভাবছিলাম বন্ধু বান্ধব সব যখন চাকরি করবো আর আমি আদু ভাই হইয়া ক্যাম্পাসে বইসা থাকুম তখন মনে হয় কষ্ট লাগবো, একটু বাস্তবতা শিখুম। কিন্ত কিসের কি , ওগো অবস্থা দেইখা আমি বুঝলাম আমিই আরামে আছি । শীতের দিন সারাদিন লেপের নিচে থাকি , মাঝে মাঝে লেপের নিচ থেকে মাথা বের করে মুভি দেখি , আবার ঘুমাইয়া যাই। নেশা টেশা করিনা, আমি নেশা ছাড়াই টাল থাকি সারাদিন । বাপের উপর দিয়া চলতেছি , প্রতি মাসে খুব বেশি টাকা নেইনা। এইটা দিতে বাপের খুব একটা সমস্যা হয়না। তবে বাপ মায়ের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়ে যাচ্ছে। সবাই প্রশ্ন করে তাদের , আপনার পুলারতো খবর নাই, ঐ বাইর হইবো কবে?? এখানেই সমস্যা। দিন দিন উপলব্ধি করতে পারি , অনেক বড় অপদার্থ আমি । কষ্ট করার মত মানষিকতাই নাই, অভাবে পরলেই ঠিক হয়ে যাবে জানি । বাপে টাকা পাঠানো বন্ধ করলেই আমি শেষ।
এই অপদার্থ হওয়ার জন্য কি আমিই দায়ী? আমার খাইতে পড়তে কোনো সমস্যা নাই , আমার এরচেয়ে বেশি চাহিদাও নাই । কিসের আশায় , কিসের নেশায় আমি কষ্ট করবো??? সামাজিক মর্যাদার জন্য ?? দরকার নাইতো। সুস্থ হইয়া , তিন বেলা খাইয়া পইড়া বাইচা থাকাটাই মোর দেন এনাফ।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩৫
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×