লক্ষ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়, লক্ষ লক্ষ প্রানের বিনিময় আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল।এই সেই বিজয়ের মাস-ডিসেম্বর। একটি বেসরকারী টেলিভিশন চ্যাণেলে গোলাম আযমের সাক্ষাতকার দেখে অবাক হয়েছি।আমরা এতটাই দেউলিয়া হয়েগিয়েছি-যার জন্য বিজয়ের মাসে আমাদেরকে যুদ্ধাপরাধীদের রুপকার গোলাম আযমের সাক্ষাতকার দেখতে হবে! স্বাধীনতা যুদ্ধে আমি আমার ভাইকে হারিয়েছি যে রাজাকারদের হাতে, আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে সেই শহিদ পরিবারের সদস্যরা বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের হোতা গোলাম আযমের সাক্ষাতকার দেখবো! আমরা দেখবো-গোলাম আযম নিজেকে কিভাবে ডিফেন্ড করছে! এই সাক্ষাতকার কার স্বার্থে?
স্বাধীনতাযুদ্ধ দেখেছেন কিংবা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, বর্তমানে তাঁদের কতজন বেঁচে আছেন?১৫ কোটি জনসংখ্যার দেশে ষাটোর্ধ্ব বয়সের মানুষ ৬০/৭০ লাখের বেশি বেঁচে আছেন বলে মনে হয় না। এমতাবস্থায় ১৯৭১ সালের সেই ভয়াবহ অমানবিক দিনগুলোর চিত্র তো বর্তমানে দেশের ৯৫ শতাংশেরই জানা নেই বা দেখা নেই। বর্তমান প্রজন্মের অনেকের হয়তো জানা নেই তাদের বাপ-দাদা, মা-খালাদের কেমন অমানবিক অত্যাচার সইতে হয়েছে যুদ্ধাপরাধীদের হাতে।
কিছু মিডিয়ার অতি উতসাহের সুযোগ নিয়েই যুদ্ধাপরাধী এবং তাদের দোসররা যুদ্ধাপরাধের বিচার করা যাবে না বলার ধৃষ্টতা দেখাচ্ছে। অবাক হয়ে যাই-গোলাম আযমের চ্যালেঞ্জ দেখে! বাকরুদ্ধ হয়ে যাই যখন মিডিয়ায় দেখা যায় কতিপয় দলের বয়োজ্যেষ্ঠ কোনো কোনো নেতা,যাঁরা স্বাধীনতাযুদ্ধকালীন যুবক ছিলেন এবং সবকিছুই দেখেছেন অথচ তাঁরা আজ হীন ব্যক্তিস্বার্থের কারণে ঘৃণ্য ও লজ্জাস্করভাবে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করে হাস্যকর সব কথা বলছেন এবং দেশের মানুষকে ও নিজের বিবেককেও ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন।
সরকারের কাছে আমরা কিছুই চাইনা। চাই জনগনের কাছে। চাই এই প্রজন্মের তরুনদের কাছে-তাদের উচিত,ন্যায় ও সত্য প্রতিষ্ঠার স্বার্থে দৃঢ় ও বলিষ্ঠ প্রত্যয়ে অতি দ্রুত ঘৃণ্য এসব যুদ্ধাপরাধীর মূখোশ তুলেধরে ওদেরকে প্রথমেই সামাজিক ভাবে বয়কট করাতে। আর সরকার যদি দল-মত, স্বজন প্রীতির উর্ধে থেকে সত্যিই যুদ্ধাপরাধীদের বিচার করতে আন্তরিক হয়-তাহলে দ্রুত স্বচ্ছতার সাথে বিচারকার্য সম্পন্ন করবে এবং যারা যুদ্ধাপরাধের বিচার করা যাবে না,যুদ্ধাপরাধীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে বলার ধৃষ্টতা দেখাচ্ছে,তাদের এই বেআইনি আচরণের জন্য আইনের আওতায় বিচারের কাঠগড়ায় দাড় করানো হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


