somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু কমন ভূতের গল্প! সত্যি মিথ্যা জানিনা, সব খানেই এই রকম কিছু গল্প শুনা যায়!

০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভূতের গল্প পড়তে, শুনতে আর হরর মুভি দেখতে অনেক ভাল লাগে। এত ভূতের গল্প পড়েছি আর শুনেছি যে কিছু কিছু জায়গাতে দেখা যায় একই গল্প শুধু স্থান, কাল আর পাত্র ভেদে কাহিনী পুরা একই। তেমন কিছু গল্প নিয়ে এই পোস্ট।



বাংলাদেশের সব জায়গাতে বড় কোন দীঘি থাকলে এই গল্পটা থাকবেই। দীঘির পানিতে নাকি কিছু একটা থাকে। কেউ যদি একা একা নামে বিশেষ করে কোন সুন্দরী মেয়ে তাহলে পায়ের মধ্যে চুলের মত কিছু একটা পেচিয়ে যায়। যতই চেষ্টা করুক এই জিনিষ কাটা যায় না। যত টানে বড় হয় এটা। দা, কুড়াল, খন্তা, কোদাল বা তলোয়ার দিয়েও নাকি এটা কাটা যায় না। মাঝে মাঝে গায়েবী আওয়াজ নাকি শুনতে পাওয়া যায়, এই সুতা কেউ কাটতে গেলে নাকি তার বংশ নির্বংশ হয়ে যাবে! :D তারপর রাত হলে সুতায় টান পড়ে। এক সময় মেয়েটা দীঘিতে তলিয়ে যায়। তার লাশও আর খুজে পাওয়া যায় না। মজার ব্যাপার হল এই একই গল্প আমি বিভিন্ন মানুষের কাছে শুনেছি, এমনকি বইতেও পড়েছি কিন্তু কেউ বলতে পারে না যে সে এমন কিছু দেখেছে! সবাই কারো না কারো কাছে শুনেছে।


এই গল্পটাও মজার। গ্রামে রাস্তায় একাকি রাতের বেলাতে হাটতে গেলে নাকি সামনে ভুত এসে দাঁড়ায়। ইয়া লম্বা তার পা, সাদা কাপড় পরা। আপনাকে বলবে তার দুই পায়ের মাঝে দিয়ে হেটে যেতে! আপনি তার পায়ের নিচে দিয়ে যেতে শুরু করেছেন তো মরেছেন। আর বেঁচে ফিরতে হবে না বাড়িতে। আপনাকে তখন বলতে হবে সরে যা আমার রাস্তা থেকে, তোর পথে তুই আর আমার পথে আমি। X(( এই বলে সাইড দিয়ে হেটে যেতে হবে। :P


মাছ ধরতে যাবেন রাতে, আর ভয় করবে না? অনেক রকম মেছো ভূত আছে, এরা মাছ খায়, আর আপনি দিতে না চাইলে প্রয়োজনে আপনার ঘাড় মটকে দিতে পারে। গল্পটা শুনেছি আমার ফুপাত ভাইয়ের কাছে। একদিন ভাইয়ার এক বন্ধু রাতে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরে যখন ফেরত আসছিল, তখন তার মনে হল কেউ তাকে অনুসরণ করছে। পিছনে তাকিয়ে কিছুই দেখতে পেল না। সবাই ঘুমিয়ে পড়েছে। বাড়িতে এসে রাতে তাই নিজেই মাছ ভাজি করতে লাগল। হঠাত কে যেন বলে উঠল, "এত মাছ ধরে এনেছিস, আমাকেও একটু দে!" যদিও তিনি অনেক সাহসী তবুও ভয়ে তার আত্মারাম খাঁচাছাড়া। :| কোনমতে বললেন, "আপনি কে? কোথায় আপনি?" উত্তর এল, "আমি বেড়ার পাশেই আছি।" লোকটা অনেক সাহসী। তিনি ভূতকে বললেন, "আমার মাছ ভাজি করা শেষ হোক, আপনি অপেক্ষা করেন একটু।" এই বলে তিনি একটা লোহার রড গরম দিলেন। তারপরে তিনি বললেন, "আপনি বেড়ার এই ফাকে হা করেন আমি মাছ দিচ্ছি!" এই বলে তিনি লোহার রড পুরোটা ঢুকিয়ে দিলেন। তখন নাকি অনেক জোরে চিৎকার শুনা গেল যে বাড়ির সবাই ঘুম থেকে উঠে গেল। বাইরে গিয়ে দেখা গেল একটা কাল কাক মরে পড়ে আছে। :P সত্য না মিথ্যা জানি না। এমন মেছো ভূতের গল্প অনেক শুনেছি।



যাইহোক পোস্ট আর বেশি বড় করব না, বড় পোস্ট কেউ পড়ে না। :( আপনাদের জানা কোন ভুতের গল্প থাকলে শেয়ার করতে পারেন। :)
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×