আমার প্রিয় পোস্ট

পিতার কাছে কৈফিয়ত (কবিতা)

১৭ ই মে, ২০১০ রাত ১:০০

শেয়ারঃ
0 0 0

পিতা
ক্ষমা করো
পিতা
মোহনিদ্রায় আচ্ছন্ন তোমার বংশধর
আঁধারে দিন কাটাচ্ছে তোমার সন্তানেরা
মোহমুগ্ধ জাতির শিথানে বিষধর গোখরা ফনা তুলে দাঁড়িয়ে
কালবেলায় অবক্ষয় তামাদ্দুন
ফসলের সবুজ ময়দান শকুনীর দখলে
আর
জলসাতে শরাব হাতে তোমার পুত্র...

পিতা
মানচিত্র আজ পরিত্যাক্ত গোরস্থান
কিংখাব স্বপ্ন দেখে বেহুঁশ জাতি
কপালে দাসত্বের নকশা আঁকে দানব সংস্কৃতি
কাহকাফ আঁধারে হাতরে মরছে দেশ
পিতা
মায়িক মরিচিকার পেছনে পুত্রের মিছিল
পইথানে পচন ধরেছে পূর্বেই
পতাকায় রক্তের ছাপ ছাপ দাগ
পিতা
তোমার উত্তরাধীকারের রক্তে রঞ্জিত
শ্বদন্ত আরতির অতৃপ্ত হাত

পিতা
তোমার সন্ততির হাতে সুরার পাত্র
চোখে অনাবিল বিলাসী খোয়াব
রেশমী মালঞ্চ মসনদে কালিমা
সময়ের আবর্তে নিয়ত ভুলের আবাদ
পিতা
তোমার ঔরসজাত অবসন্ন, হাসে কাষ্ঠহাসি
নিরুদ্ধ, নির্জীব আর নির্বীর্জে ভরে গেছে জমিন
তোমার সন্তানেরা
শবনম সকাল কাটায় ঘুমের ঘোরে
মেশকে আম্বরের সুবাসকে বলে দুর্গন্ধ

পিতা
ক্ষমা করো
জলসাতে নাচে নর্তকী আর
তোমার সন্তান দোলায় মাথা
তমসাবৃত জাতির প্রচ্ছদ
প্রচ্ছন্ন নিদ্রায় নিদ্রিত মানুষ, পুরুষ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৭ ই মে, ২০১০ রাত ১:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ....

৩০ শে মে, ২০১০ রাত ১২:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ....।

 

মোট সময় লেগেছে ০.৯২৪৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হাউ ম্যানি ইয়ারস ক্যান সাম পিপল এগ্সিস্ট
বিফোর দে'র আ্যলাউড টু বি ফ্রি............
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই