জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণমুখী গেট দখল করে গড়ে উঠেছে অবৈধ লেগুনা (হিউম্যান হলার) স্ট্যান্ড। অবৈধ স্ট্যান্ডটির জন্য বিশ্ববিদ্যালয়ের এ ফটকটি তৈরির দীর্ঘদিন পরও খুলতে পারছে না কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, ছাত্রলীগের কয়েকজন নেতা এখানে অবৈধ বাসস্ট্যান্ড বসিয়ে নিয়মিত চাঁদাবাজি করছে। এদিকে একটিমাত্র গেট চালু থাকায় ভোগান্তিতে পড়েছে বিশ্ববিদ্যালয়ের ২৩ হাজার শিক্ষার্থী।পরিবহন সমিতির এক সদস্য জানান, বাহাদুরশাহ, মহানগর ও রাজধানী পরিবহন নামে পাঁচটি রুটে লেগুনা চললেও অনুমতি আছে মাত্র একটি রুটের। মালিক সমিতির লোকজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ও পুলিশকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এই স্ট্যান্ড টিকিয়ে রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতাদের বাৎসরিক মোটা অংকের চাঁদা দিতে হয় তাদের।
এ বিষয়ে জানতে চাইলে বাহাদুরশাহ পরিবহন মালিক সমিতির সভাপতি আবদুস সালাম তালুকদার দাবি করেন, তিনটি রুটের রুট পারমিট আছে। চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, সংগঠনের নামে কেউ চাইলে তো আর না করা যায় না।
Click This Link
সুখবর! সুখবর!! সুখবর!!! জবির গেট দখল করে বাসস্ট্যান্ড বসিয়ে ছাত্রলীগের চাঁদাবাজি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।