somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবিচার ও দুঃস্বপ্নের ফিরিস্তি-১

০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(আমার ব্লগ যাত্রার গোড়ার দিকের কিছু পোস্ট ভয়ংকর ঐক্যবদ্ধ আক্রমণের শিকার হয় কিছু চোখ-বন্ধ, মার্কিন প্রবাসী, ভোগবাদী স্ত্রৈণ পুরুষ ও তথাকথিত নারীবাদীদের। যেখানে থেমে গিয়েছিলাম, সেখান থেকেই শুরু করছি)

প্রেম-ভালোবাসার কিছু ভীষণ স্বার্থপর ও অন্ধকার জীবন, পরকীয়া বা বহুগামীতার মত পশ্বাচার, ভদ্র ঘরের কিছু নিষ্পাপ চেহারার অপদার্থ দেহপসারিনী পুরুষ শাসিত সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টুটি চেপে থামিয়ে দিচ্ছে প্রচন্ড মেধাবী, গতিশীল, সম্ভাবনাময় অসংখ্য মানুষের জীবন।

রাবির পদার্থ বিজ্ঞানে মাস্টার্স সজল, মেজর গণি ভাই, বুয়েটের যন্ত্র কৌশলের ফার্স্ট বয় আশফাক, তড়িত কৌশলের প্রাক্তন শিক্ষক জালাল (বর্তমানে যুক্তরাষ্ট্রে নিভৃতচারে), ডবল স্ট্যান্ড পুরকৌশলের আলম ভাই,ঢাবির নিভৃতচারী প্রফেসর ওয়ালি, আমার বাড়ি ওয়ালার আস্ট্রেলিয়া প্রবাসী সদা হাস্য ছেলেটি (যে কিনা আজ দেশ ফেরত প্রচন্ড গম্ভীর ও আহত অস্তিত্ব) আরো অনেকে। এ পোস্ট তাদেরই একজনের কাহিনী।

সোহেল ভাইয়ে র সাথে আমার প্রথম দেখা এ বছরের গোড়ার দিকে ভার্সিটি এলামনাইদের রি ইউনিয়ন ফেস্টিভ্যালে। চল্লিশ ছুই বেশ ঘন শ্মশ্রুধারী ভদ্রলোক প্রায়ই জিনস পরেন। এক বছর পর পর হজ্ব করেন, গুণেগুণে যাকাত দেন, কোটি টাকার মালিক ১২ লাখ টাকার গাড়িতে চড়েন। বিশাল ঘর ভাড়া করে একা নিভৃতে ধর্মকর্ম করেন। ধর্মের বিষয়ে প্রচন্ড আগ্রহের সূত্র ধরে সে সব বিষয়ে মত বিনিময় করলাম। পরিচয়ে জানলাম প্রকৌশলী হিসেবে তাঁর কর্মব্যাপ্তি ও গবেষক হিসেবে তার আন্তর্জাতিক খ্যাতির কথা।

যুক্তরাষ্ট্রের এক মধ্যম মানের বিশ্ববিদ্যালয় থেকে মাস্টারস সম্পন্ন করেছেন সর্বোচ্চ স্কোর ও এওয়ার্ড নিয়ে। এম এসে তার গবেষণার ফলাফল ব্যাপক আলোড়ন সৃষ্টি করে সেখানে, বিস্ময়ে হতবাক হয়ে তার থিসিস সুপারভাইজার বলেছিলেন, "ইউ ডোন্ট ইভেন নো , হোয়াট ইউ হ্যাভ ডান!" সে ফলাফলের উপর এখন পিএইডি পর্যায়ে গবেষণা চলছে।

তাঁর কাজের রিভিউ রিমার্ক গুলো পড়ে দেখলাম, জানলাম সুপারভাইজারের শত অনুরোধ উপেক্ষা করে তিনি পিএইচডি না করেই দেশে ফিরে আসেন এক অজ্ঞাত 'ব্যক্তি গত' কারণে। সবচেয়ে ভাল লাগে কাজে তাঁর প্রচন্ড ধৈর্য আর আমার ব্যাপারে তিনি যে সদা হাস্য সৌজন্য দেখিয়েছেন তা ভুলার নয়। প্রচন্ড ধার্মিক ও যোগ্যতাসম্পন্ন মানুষ এত বয়সেও অবিবাহিত জেনে আমি তার পিছন ছাড়লাম না। যোগাযোগ রাখে গেলাম, লেগে থাকলাম তার রহস্যময় জীবন প্রকৃতির হেতু সন্ধানে।

একদিন সময় করে বলেই ফেলেন তাঁর ঘটনা। এমন অসংখ্য ঘটনা ইতিপূর্ব শুনে শুনে আমি ক্লান্ত। তবু দীর্ঘক্ষণ তার চোখের দিকে তাকিয়ে হাসি মুখে কষ্টের ভাষা প্রকাশের দুর্লভ দৃশ্যটি দেখেছিলাম।
(চলবে)
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০০৮ সকাল ৮:৩১
২৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×