আমার প্রিয় পোস্ট

আজ আমি কোথাও যাব না।

০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১২:০৪

শেয়ারঃ
0 0 0

আজ ঈদের সকাল। ঘুম থেকে উঠে কিছু কৃত্রিম বাসি ঈদ স্মৃতি দিয়ে ফুসফুস তাজা করা চেষ্টা করছি। সুন্দর রোদেলা দিন, কিছুটা ঠান্ডা আবহাওয়া। সবচেয়ে কাছের ঈদের জামাত ১৫ কিলো দূরে, সকাল ৯ টায়। হুট করে ফোন, দৌড়ে গিয়ে ধরলাম। সুপারভাইজারের গলা,

"শেরিফ, উড ইউ প্লিজ মিট মি রাইট নাও। ইউ হ্যাভ.......পেন্ডিং......ডেডলাইন ইজ টুমরো.....উই নিড টু কুরিয়ার এজ আর্লি এজ পসিবল।"

মনটা দমে গেল। দুজন সুপারভাজার থাকার সুফল (!!!) টের পেলাম। ঈদের কথা তুলে পাল্টা আবদার করতে পারলাম না। এক গ্লাস পানি খেয়ে রোজা ভেঙ্গে হাটা দিলাম বিশ্ববিদ্যালয়ের দিকে। অতি দ্রুততার সাথে কাজ করলাম ৩০ মিনিটের মাঝেই। ঘড়িতে তখনও ৯ টা বাজেনি। সুপারভাইজারকে বাই বলে দৌড় দিলাম, নামায ধরার ইচ্ছা নিয়ে। দুটো বাস মিস করলাম। ৩য় টা তে চড়ে যখন গেলাম, ততক্ষণে নামায শেষ, আরবরা দল বেধে বের হচ্ছে, কুলাকুলি আর ঈদের মোবারকবাদ জানাচ্ছে।

হঠাৎ করা একটা "অন্যায় অযৌক্তিক" কষ্ট জেকে বসলো মনে। ঊল্টো পথে বাড়ি ফিরলাম। স্কুলে যাবার মত মন নাই। কর্ন ফ্লেক্স দিয়ে নাস্তা করলাম।

জীবনে কোন দিন সেহরি মিস করিনি, যা করেছি প্রবাসে এসে। ইফতার করে ভীষণ ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি। ঘুম ভেঙ্গেছে সেহরির শেষ সময়ের ১ ঘন্টা পরে। ফলে পুরো ২৪ ঘন্টা রোজা থাকা হয়েছে। এত নামায কাযা হয়েছে ভাবলেই নিজেকে ভীষণ পাপী আর অপবিত্র মনে হয়।

ছোট কালে ঈদের নামায়ে খুতবায় শুনতাম, যারা ঠিক মত রোজা রেখেছে, প্রার্থনা করেছে, পাপ থেকে বেচে থেকেছে তাদের ঈদের নামাযে অদৃশ্য ফেরেশতারা এসে শান্তিপূর্ণ ক্ষমা প্রাপ্তির সুসংবাদ জানায়। আর যারা তা পায়নি, তারা কতইনা হতভাগা।

ঈদকে "ধর্ম আর ব্যক্তি বিশ্বাস" হিসেবেই দেখতে চাই, এটাকে ফ্যাশন, ব্যবসা বা সামাজিকতার উপলক্ষ করে দেখিনা। আজ ঈদের নামায পড়তে না পারাটা একটা অশুভ লক্ষণ মনে হচ্ছে, আমি সেই প্রতিশ্রুত সুসংবাদ পাবার যোগ্য হইনি, তাই বঞ্চিত। তার পরেও পরম করুণাময়ের কাছে আশ্রয় চাই।

স্রষ্টা কি আমাকে ক্ষমা করবেন? স্রষ্টা কি তার প্রার্থনা থেকে বঞ্চিত হবার কষ্ট থেকে মুক্তি দিবেন? স্রষ্টা কি আমার চেষ্টাকে তার প্রার্থনার অংশ করে দিবেন? পাপ মুক্ত হয়ে সুস্থ ভাবে বাঁচার আকুতি কি স্রষ্টা মেনে নিবেন? এতটা দয়া কি তিনি করবেন?***

***(হুমায়ুন আহমেদের "এই মেঘ: রৌদ্র ছায়া" অবলম্বনে শেষ মুহূর্তে গুলিবিদ্ধ মাওলানা স্রষ্টার কাছে মৃত্যুর আগে আরেকটি বার কোরআন পড়ার সময় চায়,আকুতি জানায়)

 

সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১২:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১২:১১
রাঙা মীয়া বলেছেন: ক্ষমা চাইলেই পাওয়া যায়। তবে,চাওয়ার মতো করে চাইতে হয় ।
০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: ক্ষমা চাওয়ার যোগ্যতা আছে কিনা সে ব্যাপারটি নিয়ে সন্দিহান। চাইলেই যদি ক্ষমা পাওয়া যেত তাহলে সব মুসলমানই স্বর্গে যেত।

২. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১২:১৯
জেনারেল বলেছেন: সাঈফ বাই কি শেষ পন্তু ইরানে গেলেন গা??
০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১২:২১

লেখক বলেছেন: আফগানিস্তানের ভিসা পেলাম না, তাই ঈড়ানে গেলাম।

৩. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১২:২৩
জেনারেল বলেছেন: আমারে নেওনের ব্যবস্থা করন যায় না?
৪. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৩
বিডি আইডল বলেছেন: হুমম..কাইলকা ঈদ..সারাদিনই মনে হয়ে লৌড়ের উর্পে থাকতে হইবো..অন্য সংস্কৃতিতে আছি..কিছুই করার নাই
৫. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৮
নাজমুল। বলেছেন: যা হবার সেটা হয়ে গেছে।এখন থেকে চেস্টা করেন ভবিষ্যতে যাতে এমন না হয়। দোয়া করি পরম করুনাময় আল্লহ যেন আপনার সমস্ত গুনা মাফ করে দেন।
নিরাশ হয়েন না সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
সূরা যুমার, আয়াত-৫৩।
৬. ০১ লা অক্টোবর, ২০০৮ সকাল ৭:১০
কঁাকন বলেছেন: ভালো থাকুন
স্রষ্টা চাইলে আগামী ঈদের নামাজ মিস হবে না
৭. ০১ লা অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৪
তাহসিন আহমেদ বলেছেন: উপরে যে আছেন,উনি বাইরের তা দেখেন কম,মন[ভেতর]টা দেখেন বেশি:)
৮. ০১ লা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫
রাশেদ বলেছেন: আপনাকে ঈদ মোবারক।
৯. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১০:২৭
মেঘাচ্ছন্ন বলেছেন: ঈদ মুবারক !!
ভালো থেকেন ভাইয়া ।
১০. ১২ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৫
চিটি (হামিদা রহমান) বলেছেন: "আজ আমি কোথাও যাবো না" কি করে এক হয়ে গেলো। এই নামে আমার একটা কবিতাও আছে। ক'দন আগে দিলাম।

কেমন আছেন ? ভালো থাকুন।

 

মোট সময় লেগেছে ০.৯৩৪১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পরিত্যক্ত মানসিক রোগীরা ভাব প্রকাশের ক্ষুধা নিবৃত্তির দায়ে হয়তবা ব্লগের আশ্রয় নেয়। সেখানেও সামাজিক, বাস্তববাদীরা হানা দেয়। ভাব বিনিময়ের আদিম...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ