আমার প্রিয় পোস্ট
- ঢাকা শহরের আধুনিক ছেলেদের কিছু কর্ম কান্ডের হদিস বুঝতে কস্ট হয়। এর মানে কি? - মেঘলা আকাশ ও বিষন্ন মন
- রাইফেল সিরিজ - বিডি ০৮ সাবমেশিন/ মেশিনগান গান - সাধারণমানুষ
- অধিকার বিষয়ে ব্লগের বুদ্ধিজীবীরা কী বলেন? - ব্রাত্য রাইসু
- ফাহমিদুলের আত্মপরিচয় অনুসন্ধান: পুনর্পাঠ - ভূপর্যটক
- শীতনিদ্রা থেকে ফিরে: পুরাতন কবিতা - মানস চৌধুরী
- ভার্চুয়াল সম্পর্কগুলো.... - আহমাদ মোস্তফা কামাল
- 'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' - আহমাদ মোস্তফা কামাল
- প্রসঙ্গসূত্র জা.বি.: প্রতিরোধ প্রায়শই এনার্কিক; প্রায়শই লাইফস্টাইলে পরিসীমিত; কিন্তু অনেক অপশনও তো খোলা নেই ... - মানস চৌধুরী
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- একটি বাংলা রচনা: জনসংখ্যা সমস্যা - ফাহমিদুল হক
- সিডনীর ভন্ড আলেম থিকা সাবধান!! - সমালোচনাকারী
- পাকমন পেয়ার: আস্তমেয়ের শেঁকড় সন্ধানের অনাদায়ী দেনা সঞ্চিতি! - আনোয়ার সাদাত শিমুল
- পাকমন পেয়ার: নেকাবের আড়ালে ফিসফাস, এক অদ্ভুত সৎ প্রচেষ্টা! - আনোয়ার সাদাত শিমুল
- পোস্ট ব্রাত্য রাইসুর, মরীয়া বিতর্ক মানস চৌধুরীর এবং আমাদের ব্লগারকূল - ফাহমিদুল হক
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
প্রবাসে কিছু বিমূর্ত ভালবাসা।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
ফরাসি প্রেমের এতকাল সুনাম শুনলাম। দেখলাম গতকাল। ভালবাসার মানুষের সঙ্গ পেতে বছরে বড় জোর একবার দেশে যাবার সুযোগ মেলে ফেডের। তার জন্য দেশে অপেক্ষায় মুখিয়ে থাকে সেই মানবী। আটলান্টিকের এ পাশে থেকে ছটফট করতে থাকে ফেড। গেল বড়দিনে ৩ সপ্তাহের ছুটি যেন ৩ টি ঘন্টার মত কাটলো তার। ল্যাবে ফিরে আর মন বসেনা।
ঘটনাক্রমে ফেডের স্বদেশী এক অধ্যাপক তাকে পিএইচডি করার প্রস্তাব দিয়ে বসল। আমার এখানে বার্ষিক ২৮ হাজার ডলার পায় সে। তার উপর ১৪ মাস হল পিএইচডি ছাত্র হিসেবে থাকা, সামনেই কোয়ালিফাইং পরীক্ষা।স্বদেশী অধ্যাপক তাকে ৫০ হাজার ডলারের প্রস্তাব দিয়েছে। সব ফেলে দিয়ে সে আবার নতুন করে স্বদেশে পিএইচডি করতে রাজি শুধু তার ভালবাসার মানুষটির জন্য। তার সাথে ভাল সম্মানি, ক্যানডিডেসির ঝামেলা ছাড়াই পিএইচডি করার সুযোগ। সেই অধ্যাপকই প্রাথমিক সাক্ষাতের জন্য বিমান ভাড়া দিচ্ছে, আজ সকালেই তার রওনা দেবার কথা স্বদেশের উদ্দেশ্যে।
সারপ্রাইজ দেবার জন্য ভালবাসার মানুষটিকে সে জানায়নি, যে ঘরে ফিরছে শুধু তার কথা ভেবেই। ঘটনাক্রমে তার এ ছুটি আর ভ্রমনের মাঝেই ভ্যালেন্টাইন ডে পড়েছে।
- তুমি ভ্যালেনটাইন ডে তে কি চাও আমার কাছে?
- আমি তোমাকে চাই।
-ঠিক আছে আমি তোমার সেটাই পাওয়ার ব্যবস্থা করব।
-আমাকে স্বপ্ন দেখতে বলোনা, ওটা আমাকে কষ্ট দেয়।
-ঠিক আছে, দেখা যাক আমি তোমার কথা রাখতে পারি কিনা।
আমি ফেড কে বললাম, হয় সে অঝোরে কেদে ফেলবে না হলে মূর্ছা যেতে পারে। কথা প্রসঙ্গে সে বলেছিল, ফোনে নাকি সে কান্না কাটি করে। বাকি সব সাদা আর চায়নিজদের মাঝে বিষয়টি দুর্লভ, এটা মাথায় রেখে একটু হতবাক হয়ে কারণ জানতে চেয়েছিলাম।
- শি ইজ গার্ল...ইউ নো...
- ও সরি, আই ফর গট এবাউট দ্যা ফেইমাস ফ্রেঞ্চ লাভ!
আজ ফেডের ফ্লাইট স্বদেশের উদ্দেশ্যে, ভালবাসার উদ্দেশ্যে। তার গলায় ঝুলানো থাকবে একটা ভিডিও ক্যামেরা তারই ভাষ্য মতে। ওটাতে সে ধারণ করবে তার ভালবাসার মানুষটিকে না জানিয়ে হঠাৎ হাজিরা দিবার কারণে দুর্লভ প্রতিক্রিয়াটি। তার চেয়ে বড় কথা, সে জানাতে যাচ্ছে, "আমি তোমার কাছে ফিরে আসতে এসেছি, তোমাকে আর ফেলে যেতে আসিনি।"
বেশ রোমাঞ্চ অনুভব করলাম। ভালবাসার রেস্তোরা গুলো বাইরে থেকেই দেখলাম। ভিতরে ঢুকে দু টো পদ চেখে দেখার দুঃসাহস বা উচ্চাভিলাষ কোনটাই ছিলনা। তবে কিছু একটা হারাচ্ছি কিনা জাতীয় অনুভবের কার্যকারণ যাচাই করে দেখতে হবে সময় নিয়ে, অন্য কোন কালে।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সহেলী বলেছেন:
মন ছুঁয়ে গেল ! লেখায় কিছু ছবি চলে এল সামনে !
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
লেখাটা পরছিলাম আর অধীর হয়েছিলাম উপসংহারে আপনি কি বলেন এটি দেখবার জন্য!"অন্য কোন কাল" টি আপনার জন্য সুসংবাদ বয়ে আনুক, প্রত্যাশা করি।
লেখক বলেছেন: জরাগ্রস্থ মানুষ শুয়ে থাকার কালে মৃত্যুর দিন গোনা অচলতা নিয়ে হয়তবা পিছনে ফিরে জীবনটাকে দেখে, সুখ-অসুখের হিসেব মিলায়। "অন্য কোন কালে" তাই আলাদা কোন সুসংবাদের পালক সংযোজনের অবকাশ নেই, জীবনটা তখন ক্ষয়িষ্ণু।
একরামুল হক শামীম বলেছেন:
দারুন
লেখক বলেছেন: বুদ্ধিজীবী সাহেব, খবর কি আপনার?
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
বেশ।পেছন ফিরে তখন মনে যেন হয় ফেলে আসা দিনগুলোতে সোনালী পালক ছিল, যা তখন দেখা যায়নি।
লেখক বলেছেন: অতীতের "সোনালি পালক" এর ভাবনা ভাবলে মরতে কষ্ট হবে এ সুন্দর ভুবন ছেড়ে। আর অতীত টা " নির্বাসিত অন্ধকার" থাকলে হয়ত মরার কালে "অপ্রাপ্তি-অভাব" অনুভবটা প্রকট হবে। আমি ২য় ভাবনাটি ভাবতে চাই।
শাহরিয়ার হাসান বলেছেন:
এরপর?...পরে ফেডদের কি হলো?
লেখক বলেছেন: দেই লিভড হ্যাপিলি এভার আফটার।
রূপকথার বিস্মৃত দানব বলেছেন:
ভালো থাকুক ভালোবাসারা।
সামেদি মেডিভ বলেছেন:
"কিছু একটা হারাচ্ছি কিনা জাতীয় অনুভবের কার্যকারণ যাচাই করে দেখতে হবে সময় নিয়ে, অন্য কোন কালে।" thinking that will make u want 2 taste the items in the restaurant...& after u taste u gonna hear nothing other than "Danger close.Run to exit." ...& unfortunately ppl lose their sense of direction as soon as they get in the restaurant...!
শব্দ০০৭ বলেছেন:
লেখা লেখি কি ছেড়ে দিলেন নাকি?
কে এম তানভীর আহম্মেদ বলেছেন:
বিভিন্ন রকম চাপের মধ্যে থাকায়, আপনার "দ্যা ফেইমাস ফ্রেঞ্চ লাভ!" এতদিনে পড়লাম! এতো সুন্দর করে লেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
অপ্সরা বলেছেন:
খুব সুন্দর!
বিষাক্ত আলো বলেছেন:
মাত্র কয়দিন আগে ন হন্যতে পড়লাম...!শেষ লাইন গুলো একটু বেশি টাচি...
আমাকে কেন ১০০টা মাইনাস দিতে চাইলেন, বল্লেননা তো ।
লেখক বলেছেন: এতকাল পরে আমার শৈশবের স্মৃতি মাখা স্থানগুলো ডিজিটাল ফ্রেম বন্দী করে প্রদর্শনের অপরাধে। হৃদয় খুড়ে বেদনা জাগাতে কার ভাল লাগার কথা বলুন?
মুহিব বলেছেন:
অত:পর.........
হামোম প্রমোদ বলেছেন:
বাংলাদেশের ভাষা বৈচিত্র এবং সাংস্কৃতিক বৈচিত্র রক্ষায় এগিয়ে আসুন .................Click This Link
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
কি, নষ্ট মাথা ঠিক অইচে? নাকি অখনও পাগলামি আচে?
তামজীদ বলেছেন:
It's touchy...
অদ্ভুতুড়ে বলেছেন:
প্রানবন্ত লেখা
রিমি (স. ম.) বলেছেন:
খুব সুন্দর লেখা। ফেডের প্রেমিকাকে ঈর্ষাও হচ্ছে। প্রার্থনা করি সবাই এমন সুখে থাকুক।
পেন্সিল বলেছেন:
আমারো এখন কোথাও যাতে ইচ্ছা করছে...
পেন্সিল বলেছেন:
যেতে*
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















