somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহ! কতদিন বাড়ি যাবার জন্য ব্যাগ গোছাই না

২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউরোপের দ্যা ফাইনাল কাউন্ট ডাউন গানটি ঠিক এ মুহূর্তের জন্যই মনে করে গাওয়া। বায়তুল মোকাররম থেকে ৫২৫ টাকায় কেনা বিশাল একটা হ্যাভারস্যাক ময়লা কাপড়, বই পুস্তকে ভর্তি করে দু'কাধে চাপিয়ে কখনও শাহবাগের রিকশা অথবা সি এন জি যোগে কমলাপুর। ফাকা রাস্তা, ফাকা ক্যাম্পাস গলে ঠান্ডা সকালে বাসে চেপে বসা, বেলা বাড়তেই ঘাম, ধূলো বালিতে মাখা মাখি হয়ে আমার তেল চিটচিটে শরীর গোসলের জন্য ছটফট করতে থাকে।

বছর ঘুরে সেই পুরনো ল্যাবে পড়ে থেকে যন্ত্রগণক আর কল কব্জা নাড়তে থাকি, বাইরে তুষারপাত হয়। ল্যাবের শেষ ছেলেটিও হ্যাপি হলিডেইজ বলে বিদায় নিয়ে ল্যাব শূণ্য, নিস্তব্দ করে চলে যায়। কেউ কেউ বান্ধবীকে বাহুবন্দী করে বহু দূর অভিসারে চলে যায়। জনাথনের চোখেমুখে বাড়ি যাবার আনন্দ ঝিলিক দেখে দীর্ঘ শ্বাস চাপা হিংসার অনুভূতি হয়। ঈদের ছুটি এলেই সেই রাত জেগে ব্যাগ গোছানো, খুব ভোরে ওঠে হলের বেডিং গুটিয়ে ব্যাগ কাধে বেরিয়ে পড়া। ল্যাব থেকে বেরিয়ে যাবার প্রাক্কালে জনাথন বলল,

-ডোন্ট ইউ শেয়ার গিফটস ইন ক্রিসমাস?
-নট রিয়েলি, আই ডোন্ট নো হোয়েদার ইট হ্যাজ এনি থিং টু ডু উইথ রিলিজিয়ন...
-এনিওয়ান ক্যান গিফট ইন ক্রিসমাস.....
-ওয়েল, মেই বি আই হ্যাভ নো ওয়ান হেয়ার টু শেয়ার ক্রিসমাস গিফট, পসেব্লি ব্যাক এট মাই হউম কান্ট্রি আই ক্যান মেইক ইট। :)

জনাথন ভুলেও কখনও প্রশ্ন করেনি আমি কোন দেশ থেকে এসেছি, সে ধরেই নেয় আমি ভারতীয়। আমাকে শুধাল, ক্রিসমাসের প্ল্যান কি, থার্টি ফাস্র্ট নাইটের আতশবাজী দেখতে যাব কিনা? ভিতরের বিমর্ষতাকে খুব করে গোপন করে হেসে বললাম,
-আই এ্যাম নট গোইং এনিহোয়ার, আই উইল বি হেয়ার। আই এ্যাম স্পেন্ডিং মোর টাইম ইন মাই প্রোজেক্ট টু লিভ ফর মাই কান্ট্রি আর্লি।

জানি দেশে ফিরলে আমার প্রবাস জীবনের মুহূর্তগুলো ঘোর লাগা স্বপ্নের মত মনে হবে, হয়ত রিক্সায় চড়লে সহসাই কোন ছিনতাইকারীর হাতে ঘড়ি, ওয়ালটে, সেল ফোন হারাবো, কিংবা দূর পাল্লার কোন বাস উল্টিয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ব, দিনভর ভিক্ষাবৃত্তি শেষে রাতে গরমে ঘরে ফিরে লোড শেডিং এর কারণে কলে পানি আসার অপেক্ষা করব, হোটেলের টাউফয়েড, জন্ডিসের জীবাণু মাখানো ডাল-ভাত খেয়ে জ্বরের ঘোরে প্রলাপ বকবো, হয়তবা বমিও করব।

জনাথন খানিকটা অবাক হয়।

-আই আন্ডার স্ট্যান্ড ইয়োর পয়েন্ট, বাট ইউ ক্যান সেল ইউর ডিগ্রি হেয়ার এজ ওয়েল এন্ড হ্যাভ ফার বেটার চান্স টু লিভ এন্ড আর্ন।

-জনাথন, হাউ ডু ইউ ফিল হোয়েন এ পেইনফুল সেমিস্টার এন্ডস উইথ এ ক্রিসমাস ব্রেইক এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি হোয়েন ইউ গেট এ গ্রেইট টাইম এন্ড চান্স টু মিট ইয়োর ফ্যামিলি?


জনাথন আর কথা না বাড়িয়ে হাসি মুখ দেখিয়ে শুভেচ্ছা জানিয়ে চলে যায়। আমি বাইরে ক্রিসমাস বেলের শব্দ পাই, ক্রিসমাস ট্রির আলোকসজ্জা দেখি রাস্তায় একলা হেটে হেটে, আরেকটি নববর্ষের আতশবাজীর অপেক্ষায় থাকি। ওরা সবাই তাদের ঈদে বাড়িমুখো হয় প্রিয়জনের সাথে ঈদ করতে, আমি আমার পুরনো মেসে একলা বেওয়ারিশ জীবের মত পড়ে থাকি। গুনগুন করে ঘরে ফেরার গান গাইতে গিয়ে কষ্টে চোখ মুখ শক্ত হয়ে আসে।

সত্যিকার অর্থে সেই গান গাইবার দুর্লভ, বিস্মৃতপ্রায় মুহূর্তটির জন্য এভাবে অনিশ্চিত, অনন্ত প্রহর অপেক্ষায় থাকতে হবে।


সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:১৯
২৫টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×