মানুষের দুধের তৈরি পনির বাজারে!
এবার ব্যতিক্রমী পনিরের বাজারজাত লক্ষ্য করা গেছে নিউ ইর্য়কে।
নিউ ইয়র্কের একটি সুপারমার্কেট মানবীর দুধ থেকে তৈরি পনির বিক্রির বিজ্ঞাপন দেখা গেছে। আর এ নিয়ে রীতিমতো হুল্লোড় চলছে। আলোচনা-সমালোচনা সবই হচ্ছে সমানে। তবে এসবকে পণ্যটির পক্ষে প্রচারণাই মানছেন প্রস্তুতকারীরা।
‘খাবারে অ্যাডভেঞ্চার’ ইচ্ছুকদের জন্য গত রবিবার নিউ ইয়র্কের একটি দোকানে মানুষের (মহিলা) বুকের দুধের তৈরি পনিরের একটি বিজ্ঞাপন সবার মনোযোগ আকর্ষণ করে। যেটি ওই মার্কেটে আসা অনেককে হতবুদ্ধিও করে তোলে।
নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত পনিরের দোকানে অস্থায়ী ভিত্তিতে কর্মরত স্নাতকের শিক্ষার্থী মিরিয়াম সিমান অবশ্য জানান, যত দক্ষতায় এ ধরনের পনির তৈরিতে থাকুক, প্রশ্ন উঠবেই। বিশেষ করে আধুনিক জৈবপ্রযুক্তির নৈতিকতা নিয়ে।
সেবিকা পেশার তিন নারীকে স্বেচ্ছায় তাদের দুধ পনির তৈরিতে দিতে দেখেছেন সিমান। এরপর তা রোগমুক্ত এবং পাস্তুরিত করা হয়- যা পনির তৈরিরই প্রাথমিক পর্যায়- জানান সিমান।
রবিবার নিউ ইয়র্ক সিটির ওই দোকানে তিন ধরনের পনির লক্ষ্য করা যায়। এগুলো হলো- ‘ওয়েস্ট সাইড ফাঙ্ক’, ‘মিডটাউন স্মোক’ ও ‘উইসকনসিন চিউ’। এ তিনটির মধ্যে মিডটাউন স্মোক-কে আবার খাঁটি দুধের স্বরের তৈরি এবং স্বর্গীয় বলে বর্ণনায় উল্লেখ করা হয়েছে। আর শেষেরটি এমন ধরনের নারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে যারা মূলতঃ সবজিভোজী নারী বা ভেজিটেরিয়ান। সুতরাং এটির স্বাদেও ভিন্নতা আছে।
আশাবাদী মায়েদের নিয়ে কাজ করেন ম্যানহাটনের জোসিলেন জেমসের প্রিয় কোমল জাতীয় ‘মিডটাউন স্মোক’। অবশ্য চুষে খাওয়ার মতো ‘উইসকনসিন চিউ’- এর স্বাদও তার কাছে অসাধারণ।
নিজের অভিজ্ঞতা বর্ণনয়ি জোসিলেন বলেন, সন্দেহাতীত গরুর দুধের চেয়ে এই পনির স্বাস্থ্যকর। যদিও এটি অনেকের কাছে বেশ লজ্জার কারণ হতে পারে।
ফ্রান্স অ্যান্ডারসন নামে আরেক ভদ্রমহিলা তার দুগ্ধপোষ্য ছেলে লুয়ানকে প্রদর্শিত এই পনির খাইয়েছেন বলে জানান। তিনি বলেন, ‘আমি নিজেই একজন খাবারে অ্যাডভেঞ্চার খোঁজা মানুষ। আর এই সব খাবারের উৎস সম্পর্কে যথেষ্টই অবগত। এজন্য সুপারমার্কেটে গিয়ে এমনই হলুদ পনির সংগ্রহ করি। কিন্তু এটা যে গরুর দুধ থেকে তৈরি নয়- তখন পর্যন্ত আমার অজানাই ছিল। পরে জানার পর কিছুটা বোকা বনে যায়।’
সুপারমার্কেটের সিমান তার এই পনির নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি মনে করেন, এখন থেকে মানুষ তার শরীরকে কারখানা ভাবতে শিখবেন। আর রক্ত, চুলসহ শরীরের বিভিন্ন অঙ্গকে অন্যের ব্যবহারে আগ্রহী হবেন।
তিনি বলেন, একের রক্ত অন্যের দেহে পরিসঞ্চালন খুব স্বাভাবিক ঘটনা এখন। প্রথমে নিশ্চয় এমন ছিল না। এমনিভাবে মানুষের দুধের ব্যবহারও সবার কাছে অচিরেই স্বীকৃতি পাবে।
সিমান আরো যোগ করেন, নারীদের দুধ যে নিষিদ্ধপল্লীর কিছু নয়, তা এই পনির মুখে দিয়ে সবাই সগৌরবে জানান দিচ্ছে। এ থেকে আশাবাদী হওয়ায় স্বাভাবিক।
প্রসঙ্গত, বুকের দুধের তৈরি পনিরের বাজারজাত এটিই প্রথম হলেও ব্যবহার একেবারে নতুন নয়। গত বছর নিউ ইয়র্ক সিটির একটি রেস্টুরেন্টের শেফ তার নিজের বউয়ের দুধের তৈরি পনির রাতের খাবারে পরিবেশন করেছিলেন। আর চলতি বছরে লন্ডনের একটি আইস ক্রিম পার্লার তো প্রকাশ্যেই নারীদের দুধ কিনে তা ব্যবহার করে চলেছে।
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।