বন্য কিংবা বর্ণহীন উম্মুক্ত সূতিকাগার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
নবান্ন : আমার ঘরে ফেরা হয় না অনেকদিন, রাস্তাগুলো বেমুলাম গায়েব হয়ে গ্যাছে, দাবদাহে পুড়ে গেছে ছিন্ন খড়, মাতাল ঘর আমার দিয়েছে উড়াল ঝড়ের সাথে, আহা পশ্চিম প্রান্তর! যেখানে ঈশ্বর থাকেন কখনও করেননি সন্ধান আমার, যেমন আমিও! ঈশ্বরকেও বুঝি অভিমানী হতে হয়, হয় কি?
নবান্ননিশি : ডুবে গ্যালে জীবনানন্দের পঞ্চমীর চাঁদ, ঘোলাটে আলোয় ভোর আরও নিকটে আসে নিয়ে বকুল ঘ্রাণ, যদি জাগো ভোরবেলায় কখনও গভীর ঘুমের শেষে, আহা যেন কতদিন ঘুমাও না তুমি! ক্লান্তিগুলো কেবলই সয়ে যায় অনাগত যে দিন আসেনি এখনও তারই নির্মোহ অপেক্ষায়, জেনো দাড়িয়ে আছি এবং আর কখনই ছিলাম না!
নবান্নপড়শি : ছড়িয়ে দিয়ে সোঁদাগন্ধ আঙ্গিনাময়, কাদাজলেসিক্ত দুহাতের পরম যত্নের প্রলেপ শেষে ঘরের ভিটেয় তখন নতুন সূর্যের উত্তাপ, সিথিঁতে রক্তলাল সিদুঁর, লজ্জ্বিত সূর্যকে করে আহ্বান, পূর্বদিগন্তের ঈশ্বর তুষ্টিতে ঝলমল হন, আহা ঈশ্বর নিশ্চয় নবান্নপড়শিকে দিবেন বঢ়, গাঢ় বিশ্বাস আসে মননে!
প্রথম পুরুষ : আহা গতকাল ঝড়ে নবান্নপড়শি দূরে উড়েছে তার নতুন সাজের ভিটে ছেড়ে, গহীন দ্বীপের মাঝে পুড়েছে নবান্ননিশি যেমন প্রাগৈতিহাসিক কাল ধরে পুড়ে এসেছে পূর্ববংশ, আর নবান্ন এখন চৌচির এক অচেনা দাবদাহড়িত তৃষ্ণান্ত গৃহের লোলুপ সেবায়, আর পরম মানিকের ঈশ্বর সকলেই জ্ঞাত আছেন নিশ্চয়ই!
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।