আমি খুবই উদ্বিগ্ন। আমার দীর্ঘ দিনের সহকর্মী বহুল আলোচিত রিপোর্টার কামরান করিম সকাল থেকেই নিখোজঁ। সারাদিনেও তার সন্ধান মেলায় মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
শীর্ষ নিউজের খবর :
বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কামরান করিমের খোঁজ পাওয়া যাচ্ছে না। সকালে অফিসে আসার পথে তিনি নিখোঁজ হন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে অফিসে যাওয়ার আগে একটি ফোন কল পেয়ে বাসা থেকে বের হন। এরপর থেকেই তার খোঁজ মিলছে না। তিনি অফিসেও যাননি বলে জানা যায়। বর্তমানে তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। সমপ্রতি বৈশাখী টেলিভিশনে রাজনৈতিক বিষয়ে তার একটি ধারাবাহিক প্রতিবেদন প্রচারিত হওয়ার পর থেকেই তাঁকে মোবাইল ফোনে হুমকি দেয়া হচ্ছিলো। মাদারীপুরে একটি অনুসন্ধানী প্রতিবেদনের কাজ শেষ করে সোমবার ঢাকায় ফিরে আসেন তিনি। এ ব্যাপারে থানায় জিডি এবং র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
কামরান করিম নিখোজ হওয়ার পর থেকে সারাদেশ থেকে সহকর্মীরা সর্বশেষ পরিস্থিতি জানতে ফোন করছেন। কামরান করিম নিখোজঁ হওয়ার পিছনে যেসব কারণ থাকতে পারে বলে সহকর্মীদের সাথে কথা বলে জানাগেছে সে গুলো হলো:
১।গতকাল কামরান মাদরিপুর থেকে একটি অনুসন্ধানী প্রতিবেদনের কাজ শেষ করে ঢাকায় ফিরে আসে বলে জানাগেছে। বরিশাল থেকে রাতে এক সহকর্মী জানান,ঐ রিপোর্টটি নাকি স্থানীয় রেবের এক বড় কর্মকর্তা কতূর্ক গৃহপরিচারিকা নির্যাতন করার বিষয়ে। টেলিভিশনে এখনো প্রচার না হলেও, এ সংক্রান্ত একটি রিপোর্ট আজকের দৈনিক কালের কন্ঠ পত্রিকায়ও নাকি ছাপা হয়েছে বলে জানান তিনি। কামরান করিম নিখোজঁ হওয়ার পছিনে রেবের ঐ কর্মকর্তার হাত থাকতে পারে বলে মনে করছেন তিনি।
২। চ্যানেল ওয়ানে থাকা অবস্থায় কামরান করিম ইন্ডিয়ান হাই কমিশনের নিরাপত্তায় তাদের নিজস্ব নিরাপত্তাকর্মী নিয়োগ নিয়ে একটি বিশেষ রিপোর্ট করেছিলেন। সে সময় রিপোর্টটি নিয়ে ব্যাপক আলোচিত হয়। তখন অনেক সহকর্মীই মনে করতো এই রিপোর্টের কারনে কামরানকে একদিন অসুবিধায় পড়তে হবে। আজ নিখোজঁ হওয়ার পর এক সহকর্মী মোবাইল ফোনে সে কথাইটিই মনে করিয়ে দেয় এবং তিনি মনে করেন নিখোজঁ এ কারণেও হতে পারে।
৩। এছাড়া কয়েকদিন আগে রাজনৈতিক বিষয়ে বৈশাখী টেলিভিশনে তার একটি ধারাবাহিক প্রতিবেদন প্রচার হয়। এর পর থেকে কামরানকে মোবাইল ফোনে হুমকি দেয়া হচ্ছিল বলে বৈশাখী অফিস সূত্রে জানাগেছে। এ কারনেও কামরান নিখোজঁ হতে পারে বলে অনেকেই মনে করছেন।
বি:দ্র: বুঝতেই পারছেন মানসিক অবস্থা ভাল নয় তাই ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বৈশাখী টেলিভিশনের সাংবাদিক কামরান করিম নিখোঁজ ও কয়েকটি ক্লু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।