অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত!
সাম্প্রতিক উগ্র-ধর্মান্ধ গোষ্ঠীরবাঙালী সংস্কৃতির উপর যে আগ্রাসন আমি তার তীব্র নিন্দা জানাই।
আসলে ধর্মের নামে ওরা যেসব অধর্মের কাজ করছে,তা শুধু যে সেই গোষ্ঠীটি করছে তা নয়,এর পেছনে ধর্মীয় রাজনীতি যারা করেন বিশেষত জামায়াতে ইসলামী বাংলাদেশ,বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামী (নতুন বোতলে পুরুনো মদ আরকি) এবং ইসলামী ঐক্যজোট যে বিশেষভাবে জড়িত সে বিষয়ে সবাই অবগত।
আর উপর মহল, বিশেষত সেনাবাহিনী এতে যুক্ত থাকতে পারে। না হলে ঐ গোষ্ঠী এত সাহস পেল কোথা থেকে?
সেই গোষ্ঠীটি নিজে ধন্যবাদজানিয়েছে সেনাপ্রধান কে , তাদের কথা রাখার জন্য।(সূত্রঃ প্রথম আলো -১৭/১০/০৮)
যেহেতু,সেনাবাহিনী থেকে এর প্রতিবাদ পাঠানো হয় নি। তাহলে জনগণ যা বুঝেছেতাই ঠিক!
সুতরাং এ থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে লালন ভাস্কর্য উপরোন্ত,আমাদের বাঙালী সংস্কৃতির উপর আঘাত একটি সুপরিকল্পিত ঘটনা।
আমরা যারা অসম্প্রাদায়িক,দেশপেম্রিক এবং গণমানুষের সাথে কাজ করি,তারা এটা কখনোই হতে দিতে পারি না।
আমাদের সবাইকে আমাদের বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্যকে আরো দৃঢ়ভাবে তুলে ধরতে এগিয়ে আসতে হবে। আর, এসব ধর্মান্ধ(ধর্মপ্রাণ নয়) ও ফ্যাসিস্ট গোষ্টীকে উপযুক্ত জবাব দিতে হবে।
- নিহার(২৫-১০-২০০৮ ইং)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


