অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত!
একটি ভাল বই মানুষকে অনেক কিছু শেখাতে পারে। তার আদর্শ ঠিক করতে সহায়তা করে। পশুত্ববোধ চাপা দিয়ে তার মনুষ্যত্বজাগ্রত করতে সহায়তা করে। অর্থাত, বই আপনার একটি ভাল বন্ধু হতে পারে।
তাই, অনিয়মিতভাবে হলেও একটি করে ভাল বইয়ের পরিচিতি আপনাদের মাঝে তুলে ধরতে চাই।
অবশ্যই তা নিজের দায়িত্ববোধ থেকে!
আজকের বইঃ রাইফেল,রোটি,আওরাত
লেখক/লেখিকাঃআনোয়ার পাশা
বিষয়বস্তুঃবাস্তব ঘটনা ও কাল্পনিক চরিত্রের মিশেলে এটি স্বাধীনতাযুদ্ধকালীন একটি উপন্যাস। এতে তখনকার নয় মাসের যুদ্ধের সকল অবস্থানই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এটি বাংলা সাহিত্যে একটি শক্ত অবস্থান করে নিয়েছে।
প্রকাশনঃ স্টুডেন্ট ওয়েজ,বাংলাবাজার।
প্রাপ্তিস্থানঃ প্রকাশনী সংস্থা, বাংলাবাজার, নীলক্ষেত, আজিজ সুপার মার্কেট(শাহবাগ),ঢাকা প্রভৃতি।
-নিহার(৩০-১০-২০০৮ ইং)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




