আমার প্রিয় পোস্ট
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- এই সেই বহুল আলোচিত জল্লাদখানা...! - রণদীপম বসু
- রাজাকার গোলাম আযমের কুকর্মের কিছু দলিল - এ. এস. এম. রাহাত খান
- রাজাকারদের পুত্র কন্যারা কোথায় লেখাপড়া করেছে? - রুহুল্লাহ
- দৃষ্টি আকর্ষন:৭১ এর সকল অনলাইন দলিল একত্রীকরনের প্রচেষ্টা - আরিফুল হোসেন তুহিন
- সমগ্র বাঙালী সংস্কৃতিরউপর উগ্র-ধর্মান্ধ-গোষ্ঠীর আগ্রাসন! - বিপ্লবী চেতনা
- বীর শহীদদের আস্তাকুড়েঁ নিক্ষেপ! - বিপ্লবী চেতনা
- অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত! - বিপ্লবী চেতনা
বর্তমানে বুয়েট-মেডিকেল ছাত্র-ছাত্রীদের নীতিগত অবস্থান!
১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৯
অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত!
আমাদের দেশের শিক্ষানীতি যেই কাঠামোতে আবদ্ধ, সেই কাঠামোতে বুয়েট ও মেডিকেলের ছাত্র-ছাত্রীদের সবাইকে জুয়েল ছেলে বলা হয়।
কিন্তু একটু ভাবলে এবং বর্তমান বান্তব পরিস্থিতির কথা চিন্তা করলে দেখা যায়, বুয়েট এবং মেডিকেলের ছাত্র-ছাত্রীদের নীতিগত আদর্শের মান অনেক নিচে নেমে গিয়েছে। তাদের মধ্যে ঢুকে গেছে জামাত-শিবিরের ধর্মান্ধ(ধর্মপ্রাণ নয়), ফ্যাসীবাদী, শোষণকারী, ধর্ষণকারী, উগ্র-জংঙ্গিবাদী ও নিজস্ব সংস্কৃতি বিমুখতাকারী নীতিসমূহ। অন্যান্য বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশের প্রতি যে পরিমাণ টান বা নিজস্ব সংস্কৃতির প্রতি যে পরিমাণ আগ্রহ, আকাঙ্খা দেখা যায়, তাদের মধ্যে তার বিন্দুমাত্র নেই, তাদের চিন্তা শুধু ব্যাক্তি কেন্দ্রিক।
এটা আমি আমার মেডিকেল ও বুয়েট পড়ুয়া কাছাকাছি বন্ধুদের দেখে আরো ভালভাবে বুঝতে পেরেছি।
উদাহরণসরূপ, একজন সরকারি মেডিকেলের ছাত্র পরবর্তী জীবনের সুখের কথা চিন্তা করতে গিয়ে ভুলে যায় তার স্বকীয়তা, তার মাতৃভূমির কথা। মাতৃভূমির জন্য তার কতটুকু কর্তব্য সেটুকু ভুলে যাচ্ছে।
এখন, গরীব- নিঃস্ব- অসহায় জনগনের টাকায় পড়ছে। কিন্তু, পড়ে তাদের কথা বেমালুম ভুলে গিয়ে ৫০০-১০০০ টাকা করে ভিজিট নিয়ে প্রাইভেট হাসপাতালে ঢুকে বড়লোকের সেবাদাসে পরিণত হচ্ছে।
এ হচ্ছে মেডিকেল স্টুডেন্টদের বর্তমান নীতিগত আদর্শ; বুয়েটের বেলায়ও একই।
তবে ব্যাতিক্রম যে নেই, তা নয়। আমরা চাই সেই ব্যাতিক্রমরা অন্তত দেশের কল্যাণে তাদের নিজ অবস্থান থেকে সেই সব নীতিহীনদের বিরুদ্ধে সংগ্রাম করবে। আর, দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক-শ্রমিক, দরিদ্র অসহায় গণজনতার সাথে থাকবে।
নয়তো একদিন তারা সকলে মিলে এর হিসেব চাইবে!
তখন কিন্তু তাদের পালাবার পথ থাকবে না!!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বর্তমানে বুয়েট-মেডিকেল ছাত্র-ছাত্রীদের নীতিগত অবস্থান! ;
বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মামু বলেছেন:
হুমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমম
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
আমি কথাটা একটু ঘুরিয়ে বলতে পারি। মেডিকেল আর বুয়েট পড়ুয়ারা পাশ করে বের হতেই ঈর্ষনীয় কিছু চাকরী করে...খুব ভাল বেতন হয়তো পায়। আমাদের মনে তখন প্রশ্ন জাগে তারা বিবেক খাটায় না কেন, দেশের দরিদ্রদের জন্যে কাজ করে না কেন? একই জিনিস অন্য বিশ্ববদ্যালয়ের বা কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যেও কিন্তু দেখা যায়। শুধু তাদের অবস্থান অতো উপরে না দেখে আমাদের চোখে পড়ে না। আর অনেক ডাক্তার কে আমি দেখেছি পেট চালানোর জন্যে যেখানেই চাকরি করুক না কেন, নিজের গ্রামে ফি শুক্রবার রোগীদের বিনামূল্যে সেবা দিতে। এটা আমি এতো বেশি দেখেছি যে আমার কাছে ব্যতিক্রম বলে মনে হয়নি
আতিকুল হক বলেছেন:
বুয়েট-মেডিকেলের ছাত্রদের বিশেষভাবে দোষ দেয়ার কিছু নাই। তারা এইদেশেরই মানুষ। এইসব বৈশিষ্ট্য আমাদের জাতিগত। কারো সুযোগ আছে, কারো নাই। এইটাই পার্থক্য।
মিছে মন্ডল বলেছেন:
হাস্যকর পোস্ট। আপনার কথা মত মনে হয় মেডিকেল থেকে এমবিবিএস পাশ করে বের হলেই ৫০০-১০০০ টাকা ভিজিটে সবাই রুগীদেখে, যেন সব এক একটি রক্তচোষা। হাহাহা।আরও কিছু বলার ইচ্ছে ছিলো, কিন্তু পাগল ও বেকুবের সাথে তর্কে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়।
মিছে মন্ডল বলেছেন:
"@ভাঙ্গা পেন্সিল বলেছেন: আমি কথাটা একটু ঘুরিয়ে বলতে পারি। মেডিকেল আর বুয়েট পড়ুয়ারা পাশ করে বের হতেই ঈর্ষনীয় কিছু চাকরী করে...খুব ভাল বেতন হয়তো পায়।"ভাই বুয়েটের খবর জানিনা, কিন্তু মেডিকেল সেক্টরে পাশ করার পর পরই আপনার ভাষ্যমতে ঈর্ষনীয় চাকূরী নেই। আপনাদের আসলে ধারনাই নেই পাশ করার পর পর চিকিৎসকদের কী ধরনের চাকুরী করতে হয় ও তাতে কত বেতন পাওয়া যায়। শুনলে আপনারা একদমই বিশ্বাস করবেন না। আর তাছাড়া সেটা অনেকটা লজ্জাজনকও; তাই আর বললাম না।
লেখক বলেছেন: // দেখেও না দেখার ভান করলে, তাকে দেখানোর সাধ্য আমার নাই ভাই!
হিমালয়৭৭৭ বলেছেন:
আমি মেডিকেলের ছাত্র নই, তাই মেডিকেলের পরিবেশ সম্পর্কে কিছু বলতে পারছিনা।।। তবে বুয়েট ছাত্রদের নিয়ে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানাচ্ছি।।। আপনার পোস্টের শিরোনাম দেখে মনে হচ্ছিল বিশাল প্রবন্ধ জাতীয় কিছু একটা হবে, কিন্তু পোস্ট পড়ে দেখলাম পুরোটাই মূর্খতার কপচানি।।। আপনি যতবড় কথাটা বলেছেন তার সপক্ষে কোন যুক্তি দেননি, তথ্য দেননি, কোন বিস্তারিত আলোচনাও দেননি..হঠাৎ একদিন নিদ্রাহীনতাজনিত কারণে সকালে একটা অপ্রাসঙ্গিক ভাবনা মনে আসল আর বলে ফেললেন।।।আপনার মত মানসিক বিকারগ্রস্থ মানুষের চিকিৎসায় কোন না কোন মেডিকেল ছাত্রই তো এগিয়ে আসবে, তখন তার নীতি নিয়ে প্রশ্ন তুলবেননা যেন।।। তাহলে কিন্তু আজীবন এরকম বিকারগ্রস্থ হয়েই কাটিয়ে দিতে হবে।।।
আপনি বলেছেন "ব্যতিক্রম যে নেই তা নয়। " আমিও তাই বলব। শুধু পার্থক্য হচ্ছে আপনি ব্যতিক্রম শব্দটির অর্থ না জেনে ভুলভাবে প্রয়োগ করছেন।। আপনার মতে অধিকাংশ বুয়েট-মেডিকেল ছাত্রই নীতিগত দিক থেকে দৈন্যে ভুগে ২/১জন বাদে। আর আমি এই কথাটিকেই বিপরীত করে দেব।।।
কাউকে ঢালাওভাবে দোষারোপ করা আর যা-ই হোক সুস্থ মানসিকতার প্রকা নয়।।। বুয়েট আর ঢাকা মেডিকেলের মধ্যে ওয়াকিং ডিসটেন্স।। সময় করে চলে আসেন একদিন, মেডিকেলে নিয়ে আপনার চিকিৎসা করে নিয়ে আসি আমরা বুয়েট ছাত্ররা।।।
লেখক বলেছেন: // দেখেও না দেখার ভান করলে, তাকে দেখানোর সাধ্য আমার নাই ভাই!
বিপ্লব কান্তি বলেছেন:
বুয়েট কি আর চুয়েট কি ?২/৪ টা বই পড়লেই কি মানুষের মত মানুষ হওয়া যায় নাকি ?
জিন বংশগতির ধারক ও বাহক । ভাল মানুষের বাচ্ছা ভালো মানুষ হবে। আর খারাপের বাচ্ছা খারাপ। সেটা চুয়েট থেকেই হোক আর
মুদির দোকান থেকেই হোক।
বাদবাকি রইল পরিবেশ । পরিবেশ ভালো/খারাপ করার একটা ভূমিকা রাখতে পারে।
রাজন সান বলেছেন:
ফালতু কথা বলার আর জায়গা পাওনা!! তুমি মিয়া দেশের জন্য কি করছো, সেই চিন্তা আগে কর। আর গরীব-জনগণের টাকায় তারা যদি পড়শুনা করে, তাহলে Public Varsity-র ছেলেরা কি বাপের টাকায় তা করে, নাকি জমি বিক্রি করে? তাছাড়া Public Varsity-র বাজেট আরো বেশী এবং তার পুরোটায় সরকার অর্থাৎ জনগণই বহন করে। Public Varsity-র বাজেট মাথাপিছু কত হিসাব করে দেখেছো কখনো? গৎবাঁধা বুলি ঝাড়ো তাইনা? Medical ও Buet-র ছাত্ররা যে কোন বিষয় সম্বন্ধে (রাজনীতিসহ) যথেষ্ট সচেতন। দেশের যে কোন Critical সময়ে তারা এগিয়ে এসেছে। তাদের যোগ্যতা বেশী বলেই তারা ইনকাম বেশি করে। এটা দেখে চোখ টাটানোর কিছু নেই। পরশ্রীকাতরতা তোমাকে পরিহার করতে হবে। তাই এসব ফালতু পুরানো কথা ছেড়ে নিজের চরকায় তেল দাও-নিজের উপকার হবে।
মিছে মন্ডল বলেছেন:
@হিমালয়৭৭৭, পাগল ও বোকাদের সাথে তর্কে না যাওয়াই ভালো।
রাতুল২০০৮ বলেছেন:
যুক্তিহীন প্রলাপ। ভাই যা খুশী মনে আসে আর লিখে দ্যান ! আপনে নিজে পড়াশুনা করেছেন কোথায়? দেশের কি কি সেবা করেছেন তার আগে একটা বর্ননা দিয়া লন।
হিমালয়৭৭৭ বলেছেন:
লেখক বলেছেন: // দেখেও না দেখার ভান করলে, তাকে দেখানোর সাধ্য আমার নাই ভাই!@ লেখক, আপনি কী দেখেছেন সেটাই বিস্তারিত বলেন না.....সবাই শুনি।। আপনি তো কোন সুনির্দিষ্ট পয়েন্টে কথা না বলে উল্টা-পাল্টা বকবক করলেন।।।তথ্যপ্রমাণ দিয়ে বিশাল সাইজের একটা পোস্ট দেন।।।
লেখক বলেছেন: // ভাই, আমি না হয় কিছুই জানি না।
তাহলে আপনি কি বলবেন কিছু ছাড়া বুয়েটের বর্তমান স্টুডেনরা কৃষক, শ্রমিক, নিঃস জনগণ যাদের টাকায় পড়ছে তাদের জন্য কি করছে?
সামাজ্যবাদী, সামন্তবাদ যা কিনা কৃষকদের নিঃস করছে তাদের বিরুদ্ধে কি অবস্থান নিয়েছে।
ধর্মানদ্ধতারবিরুদ্ধে কি অবস্থান নিয়েছে।
একটুব্যাথা করবেন কি?
রাতের বৃষ্টির শব্দ বলেছেন:
মাইনাচ। বুয়েট , মেডিকেলে পড়ে দেখে কি ভাল চাকরি করতে পারবে না???? কি আজব????
লেখক বলেছেন: তাই বলে অন্যের পেটে লাথি মেরে করবে নাকি?
যুধিষ্ঠির বলেছেন:
ভাল খারাপ সর্বত্রই আছে। তবে আপনার প্রমাণ না দিয়ে লেখাটা উচিৎ হলো না। আর বুয়েটের ছাত্রের বেতন ৫০০০/- থেকে ৫০০০০০/- পর্যন্ত vary করে।
রাজন সান বলেছেন:
অন্যের পেটে লাথি দিয়ে Income করবে কেন? তারা যোগ্যতা বলে করছে। Comment করার আগে চিন্তা করো। পাগলামী করছো তুমি!! বিদেশ সম্পর্কে তোমার অভিজ্ঞতা মনে হচ্ছে একদম নেই। এমনকি পাশের ভারত সম্পর্কেও। একজন চিকিৎসা বা প্রকৌশল বিজ্ঞানীর বেতন কয়েক লাখ ডলার হতে পারে। আর তা একজন কৃষক হয়তো সারা জীবনেও দেখবে না। তাই বলে আমরা সাধারন জনগন তাকে ভালোবাসবো না। সে ফসল ফলায় বলেই, তা খেয়ে আমরা বেঁচে থাকি। আসলে যার যে কাজ। এ নিয়ে অস্থির হওয়ার দরকার কি তোমার? পারলে রাজনীতিবিদদের ঠেকাও। তা তো পারবে না। ওরা বসে বসে হাজার হাজার কোটি টাকা বানাচ্ছে। টেলিফোনের, গ্যাস বা বিদ্যুতের বিল পর্যন্ত দেয়না। আসল কাজ জায়গায় কাজ করো।
বিডি আইডল বলেছেন:
@হিমালয়ের সাথে একমত..আপনি বয়সে নিতান্তই যুবা এখনও...দেখার অনেক কিছু বাকী এখনও..জানালা দিয়ে আকাশ দেখে সেটাকেই পৃথিবী ধরে নেয়াটা কি ঠিক..আরো দেখুন, শিখুন।
লেখক বলেছেন: // ভাই, আমি না হয় কিছুই জানি না।
তাহলে আপনি কি বলবেন কিছু ছাড়া বুয়েটের বর্তমান স্টুডেনরা কৃষক, শ্রমিক, নিঃস জনগণ যাদের টাকায় পড়ছে তাদের জন্য কি করছে?
সামাজ্যবাদী, সামন্তবাদ যা কিনা কৃষকদের নিঃস করছে তাদের বিরুদ্ধে কি অবস্থান নিয়েছে।
ধর্মানদ্ধতারবিরুদ্ধে কি অবস্থান নিয়েছে।
একটুব্যাথা করবেন কি?
বিবর্তনবাদী বলেছেন:
@ চেতনা ভাই --- ভাইজান যত্রতত্র চেতনারে ফাল দিয়া খাড়াইতে দিয়েন না। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
অচেনা সৈকত বলেছেন:
দেশের সর্বত্রই নৈতিকতার অভাব আছে।এজন্য শুধু বুয়েট-মেডিক্যালের ছেলেমেয়েদের দোষ দেয়া যৌক্তিক না।আমি নিজে বুয়েট থেকে পাস করা প্রকৌশলী,আমার সহধর্মিনী ঢাকা মেডিক্যালের চিকিৎসক। আপনার ফর্মুলা অনুযায়ী টাকার সাগরে ডুবে যাবার কথা আমাদের। কিন্তু আসল ছবিটা তো তেমন নয়।আপনার পরিচিত প্রকৌশলী আর চিকিৎসকদের প্রশ্ন করুন তাদের মাসিক আয় কত, বাস্তব চিত্রটা বুঝতে পারবেন। কতিপয় প্রথিতযশা চিকিৎসকের লাখ লাখ টাকা আয় দেখে বিভ্রান্ত হয়েছেন সম্ভবত। তবে ঐ অবস্হায় যেতে তাদের জীবনের ২/৩ ভাগই শেষ হয়ে যায়
মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন:
১১
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














