স্নেহময়ী মায়েরা বড়ই অসহায়।যাদের সন্তান জন্মগতভাবে প্রতিবন্ধী। যাদের সন্তান বিপথগামী হয়, নেশাগ্রস্ত হয়। যাদের সন্তান সন্ত্রাসী হয়, খুনী হয়। যাদের সন্তান মাকে ভুল বোঝে। যাদের স্বামী বাবার সঠিক দায়িত্ব পালন করে না।সন্তান অকস্মাৎ দুর্ঘটনায় পংগু হয়ে যায়।বিশেষ করে সেই মায়েরা যাদের সন্তান সীমাবদ্ধতার, অসুস্হতার কারনে নিজে বুঝে চলাচলে অপারগ।সরলতা, সত্যকে বোঝার কারনে বাস্তব জগতের অনিয়ম, ধোঁকা বুঝতে পারে না।এই সন্তানদের ভাবনায় মা তো মরতেও পারে না।মরার আগে দুর্ভাবনায় মায়েরা কতবার যে মরে।মা মরে যেত যদি নিশ্চিত জানতো যে, তার মৃত্যুতে ঐসব সন্তানের উপকার হবে, তারা ভাল হবে তাদের জীবন সুখের ও নিশ্চিত হবে। সন্তানদের মংগলের জন্য বিশেষ করে যারা বিদেশে আছে তাদের কল্যান কামনায় দোয়া-খতম পড়ায়, ফকির-মিশকীন খাওয়াতে থাকে। মানত, দান-সদকাহ করতে থাকে।যতদিন পারে মা সন্তানদের আগলে রাখে, দেখাশোনা করে আর নীরবে চোখের পানি ফেলে ভাবতে থাকে- সন্তানরা কবে, কিভাবে ভাল হবে, স্বাভাবিক হবে? আদৌ হবে কি? তার অবর্তমানে প্রতিবন্ধী, মানসিক অসুস্হ সন্তানের ভাগ্যে কি আছে! চোখে তার পানি, মনে তার জিকির- ফি আমানিল্লাহ!
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।