তার হাসি, আমি বড়ই ভালবাসি, প্রথম দেখায় মন কেড়েছে মিষ্টি হাসি
আমি চেয়ে থাকি, অপেক্ষায় থাকি, কখন হাসবে সে, দেবে না ফাঁকি
হাসলে গালে টোল পড়ে, হ্যাঁ পড়ে, দাঁতে তার শুভ্রদানার মুক্তো ঝরে।
যখন শব্দ করে, কাঁচভাংগা ধ্বনি, বিভোর হয়ে সেই হাসি কেবলই শুনি
এত সুন্দর মানুষ হাসে, হাসতে পারে, সুমধুর তার হাসির সুর ছড়িয়ে বাড়ে
তার হাসি, আমি কতোনা ভালবাসি, হাসিতে থাকুক ভালবাসা রাশি রাশি!
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


