আমার খালাতো বোনের বিয়ে ঠিক হয়েছে। অপুর্ব সুন্দরী, খুব ভালো, শিক্ষিতা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স- মাস্টার্স করা। নিজের পছন্দে নয়, অভিভাবকের পছন্দের বিয়ে। হবু বর ইলেকট্রিক্যাল ইঞ্জিনীয়ার।সবাই খুশী।
দাদীকে যেয়ে বললাম।উনিও আনন্দিত। স্বভাবসুলভ ভংগীতে জিজ্ঞেস করলেন- দুলা কি করে?
একটু চিন্তা করলাম। আপন ভুবনে তসবীহ নিয়ে দাদী থাকেন। কি বললে, অল্প সময়ে দাদী সঠিক বিষয় বুঝতে পারবেন!
বললাম, দাদী, দুলা 'কারেন্টের ইঞ্জিনীয়ার।' উপস্হিত অন্যরা হেসে উঠলো। দাদীও বললেন- ওহ, কারেন্টের ইঞ্জিনীয়ার, তাইলে কইস সাবধানে কাম করতো। কারেন্ট যেন না খায়!
বোন-জামাই ক্যানাডায় ভাল আছে বাবু নিয়ে। দাদী আমাদের মাঝে আর নেই। দাদীর সরল, স্নিগ্ধ-ফর্সা, হাসিভরা মুখ মনে পড়ে।দোয়া করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




