যখন কোন নতুন সন্তান এই ধরাধামে আসে তখন তার সাথে এক মায়ের জন্ম হয়।একই সাথে জন্ম হয় এক বাবারও।সন্তান বুকে নিয়ে মাতা-পিতা কতো খুশী! নতুন অতিথির জন্য লাগে কত কিছু! দ্বিতীয় বা তৃতীয় সন্তান হলে হয়তো কেউ আগের সন্তানের কিছু ব্যবহার করেও থাকে।কিন্তু যা ই লাগুক, মায়ের সাথে বাবার থাকা খুবই জরুরী।কর্মজীবি মাকে তার অফিস ছুটি দিলেও বাবা তেমন বিশেষ ছুটি পান না। বলে কয়ে সমঝোতার ভিত্তিতে ছুটি ম্যানেজ করে তাকে ব্যবস্হা নিতে হয়। মোবাইল হওয়ায় তাও রক্ষা! ও দিয়েও অফিসের ঠেকা কাজ চালানো যায়।
এবারে সরকারী-বেসরকারী অফিসে কর্মরত পুরুষদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালুর প্রস্তাব করা হচ্ছে। ১৫ দিনের জন্য, ঐচ্ছিকভাবে নেয়া যাবে। প্রস্তাব করেছে সংস্হাপন মন্ত্রণালয়। বিভিন্ন দেশে এটি চালু আছে। নবজাতক যে শিশু আসে তার পিতামাতার এটি একটি বৈধ দাবী।আর এ প্রস্তাবের সূত্রপাত হয়েছে সরকারী নারী কর্মকর্তাদের এক কর্মশালা থেকে।
নেপালে, সেপ্টেম্বর ২০০৪ থেকে সব সরকারী পুরুষ কর্মকর্তাদের পিতৃত্বকালীন ছুটি দেয়া হচ্ছে।
যুক্তরাজ্যে, মা কাজে যোগ না দেয়া পর্যন্ত পিতারা সর্বোচ্চ ৬ মাস এ ছুটি ভোগ করতে পারে।
ভারতে কোন কোন প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের এ ছুটি দিয়ে থাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




