ছোটবেলা থেকে বেশীর ভাগই শুনেছে পরীদের গল্প।
ফুলপরী, জলপরী, ডানাকাটা পরী, ভাল পরী, দুষ্ট পরী, হিংসুটে পরী- সবরকম পরীদের গল্প! শুনতে শুনতে মেয়েরা নিজেদের পরী ভাবতো, সুন্দর কোন মেয়ে দেখলেও তাকে পরী মনে করতো। পরীদের কাল্পনিক ছবিওয়ালা বই পেলে ছাড়ে না। পড়তো, নাহয় হাতে নিয়ে বসে থাকতো। ছেলেরা হয়তো ভাবতো, বড় হয়ে জীবনে তারা সত্যিকারের পরীর দেখা পাবে।
কার্ডে, উপহারে, ছবিতে, খেলনায় পরী সব জায়গায়। যখন কোন অসুবিধা হোত, কষ্ট হোত, অসুখ হোত- মনে হোত ভাল পরীদের ডাকবো? ওরা এসে দুষ্ট পরীদের তাড়িয়ে দেবে। স ব ঠিক হয়ে যাবে।
অনেক রাত হয়েছে। আজ কেন যেন ঘুম আসছে না। বড়ই অস্বস্তিতে আছি। তবে কি ভাল পরীদের ডাকবো? ওরা আমাদের সাহায্য করবে। আমরা আবার গল্প শুনবো, খেলবো, ঘুমপাড়ানী গান হবে- শান্তির ঘুম ঘুমাতে যেতে পারবো।
শুনবো আবার- আয় ঘুম আয়, আয় ঘুম আয়, আমার সোনা যাদুর চোখে নেমে আয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


