আমি হবো সকাল বেলার পাখী,
সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি!
আজকের দিনে সবার আগে জাগতে চাইলেও পারছি না। কারন আগে বোঝা যেত না কে সজাগ আর কে ঘুমে, এখন অনেকটাই জানি সেকথা।একদম কেউ আর এখন ঘুমে থাকে না। কিন্তু সজাগ থেকেও যারা ভুলো মনের, কবি তাদের ডেকেছেন কতো আগে! কিন্তু তার কি খুব পরিবর্তন হয়েছে?
সেজন্য চালু হয়েছে নোটস, টু ডু লিস্ট। এ্যালার্ম তো আছেই। ঘড়িতে, মোবাইলে, কম্পিউটারে স ব দেয়া আছে। গবেষকরাও জানে।কিন্তু, তারপরও মন থেকে, চিন্তা থেকে ছুটে যায়, ভুলে যাই। এ্যালার্ম সময় মতো বেজেছে কিন্তু সেটাকে বন্ধ করে অনেকেই আবার ঘুমিয়ে গিয়েছি। কারন, মানুষ ভুলো মনের। একদিক দিয়ে ভালো যে, মানুষ অনেক কিছু ভুলে যায়। স ব মনে রাখতে হলে কি অবস্হা হোত! কিন্তু কাজের কথা, কাজ ভুলে গেলে কিভাবে হবে? তখন সৃষ্টি হবে সমস্যার! তাই সময় থাকতে জাগি, সময় হাতে নিয়ে উঠি, আর দেরী হবার আগেই সজাগ হই।শুভ সকাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



