আমি তো বলি নি কখনো কিছু
তবু তুমি কেন ছাড়ো না পিছু
লাভ কি বলো শুধু এভাবে ঘুরে
গান কি সাধা হয় বিনা সুরে?
মন মানে না, হ্যাঁ, বলতে পারো
কিন্তু তাতে তো সমস্যা আরো,
তোমারো হয় মন যে খারাপ
আমারতো হয় আরো খারাপ।
এই অহর্নিশ যাতনায় রাখা
পিছু পিছু শুধু ভয়ে ভয়ে থাকা
আমাকে আমি কি করি বলো?
তোমার পথে তুমি এগিয়ে চলো ।
এভাবে কখনো চলে না জীবন
না পেলেও তুমি পেতে চাও মন,
জোর করে কি ভালবাসা হয়
এতে হয় জীবন শুধু বিষময়।
অকালে ঝরে গেছে কত প্রান
কিসের তরে, কেন এ বলিদান?
জীবন হোক সব জীবনের তরে
মানবতা যে ভালবাসার উপরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




