আমরা ব্যস্ত যত অপরকে নিয়ে
কত কিছু বলা ইনিয়ে বিনিয়ে।
তবুও আমরা বলতে যে চাই
সবার সাথে মিশে থাকতে চাই।
বলা হয় যদি সত্যি, থাকে ভক্তি
তা' থেকে মেলে যত মনের শক্তি
সমালোচনা করতে, পারি মানতে
কত কিছু পারি আরো জানতে।
শিখতে হবে অনেক, বুঝতে হবে
নতুন কিছুর সৃষ্টি তবে চলমান রবে।
ধৈর্য সহ্য লাগে ভালো খুব হতে হলে
হাসিমুখ ছাড়া কিছু কি আর চলে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




