শৈশবের বন্ধুরা আজ কোথায় জানিনা। তখন বন্ধুত্ব কি বুঝতাম না। পরে যখন বুজেছি তখন সাথে এও বুঝেছি সবাই আপন, একান্ত বন্ধু নয়। কলম বন্ধু্ত্ব করতে যেয়ে মেয়ে সাজা ছেলে পেয়েছি। প্রচন্ড ঝাড়ি খেয়েছি বড়ভাইয়ের কাছে। তারপরও বন্ধু্ খুঁজেছি।
একবারই পত্রমিতালী করতে চেয়ে তার প্রত্যুত্তরে নোংরা চিঠি হোস্টেল সুপারের হাতে পড়া কত যে অকথ্য বকুনী খেয়েছি বলার বাহিরে।আমার দোষ ছিল সহজ সরলভাবে বন্ধু্ত্ব করতে চাওয়া।
পরবর্তীতে অনেকের দেখা পেয়েছি যাদের সবাই বন্ধু ? অনেককে মাফ করে রেখেছি। যারা খুব ভাল মনের, চলে গেছে ওপাড়ে তাদের জন্য চিরপ্রশান্তিময় জান্নাতের প্রার্থনা করি। ক্যান্সারে মারা যাওয়া খুব কাছের বান্ধবীর সুন্দর কোকড়ানো চুল বিহীন চেহারা এখনো বুকের ভেতর মোচড়ায়। একা একা মনে করা, যোগাযোগ রাখা, মনের ভাব একান্তে জানানো, অস্ফুট কথা বিড়বিড় করে বলা স বই বন্ধু্র কাছে।
আজ অনেক বন্ধু্- কেউ কাছে আছে, কেউ দূরে, কেউ জানে না তাদের কথা কত মনে করি, যারা টাকা ধার নিয়ে আর দেয়নি তাদের কেউ অন্যরকম যোগাযোগ রাখে, কেউ রাখেই না।এখানকার যারা বন্ধু্ তাদেরও মিস করি-অনেককে। কিন্তু বন্ধু্ত্বের দাবী রাখতে, মেটাতে পারিনা। একরকম সীমাবদ্ধতা ঘিরে ফেলেছে। তবু জেনো বন্ধু্, বিশেষ দিন নয়, অনেক সময়ই তোমার কথা মনে পড়ে। ভুলি নাই, ভুলি নাই। আজ শুভেচ্ছা জানাই সব বন্ধু্দের, কাছের এবং দূরের। অফুরান, নীরব, একান্ত শুভকামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

