আমার একটি অবজার্ভেশন হল যে, মেয়েরা ছেলেদের চাইতে অনেক বেশি কথা বলে। মেয়েদেরকে আমি খুব কম ক্ষেত্রেই চুপ থাকতে দেখেছি। বাসায় যখন আমার মা-খালারা এবং বোন একত্রিত হয়, তখন তাদের কথার চোটে ঘরে টেকা যায়না। ঘূর্ণিঝড়ের মত কথা বের হতে থাকে মুখ থেকে; তবে দুঃখের বিষয় ঘূর্ণিঝড় একটা থাকেনা। মনে হয় এক সাথে কয়েকটা কথার 'সিডর' শুরু হয়ে গেছে।
আরও বলি। দেখবেন বাসে যখন দু'জন লোক পাশাপাশি বসে, তখন সাধারণত নিজেদের মধ্যে তেমন কোন কথাই বলেনা। কিন্তু......খালি যদি দু'জন মেয়ে পাশাপাশি বসে তাহলেই হয়েছে, সে পরিচিত হোক বা অপরিচিত, কথার ঠেলায় মনে হয় বাস চালকও বাস চালাতে ভুল করে; ট্রাকের হর্নের চাইতে জোরে কথা শুরু হয়ে যায়। তখন অনেকের মত আমারও ইচ্ছা করে জানালা দিয়ে লাফ মারতে।
আর নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তো আছেই। বসে বসে তার কথা শুনতে হয়। কোনভাবেই অমনোযোগী হবার উপায় নেই। না হলে আরও কথা শুনতে হয়,........অশান্তি.........অশান্তি।
আর এখন মোবাইল ফোন হয়ে তো আরও সর্বনাশ হয়ে গেছে। কি করতে যে মোবাইল কোম্পানি গুলা ২৫ পয়সা মিনিট করছে বুঝিনা। এখন মাঝরাতে ও নিস্তার নাই। মোদ্দা কথা দিন-রাত ২৪ ঘন্টাই মেয়েদের কথার প্লাবনে ভাসতে হয়।
কখনো যদি তাকে কোন কথা বলি, তোতা পাখির মতো করেও বোঝাই যে এই কথাটা কাউকে বইলোনা....তাতে কোনই লাভ হয়না। কাউকে না কাউকে সে বলবেই। মনে হয় মেয়েদের পেটে কথা থাকতে চায়না। তাই সারাক্ষণ ভুর ভুর করে কথা বলতেই থাকে......বলতেই থাকে.......।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


