আমার প্রিয় পোস্ট
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- বিশ্বকাপ ক্রিকেটের সূচনা সংগীতটি এক তামিল বাজারি গানের নকল - আরাফাত৫২৯
- প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!! - হাসান জোবায়ের
- দুনিয়া কাঁপানো ৩০ মিনিট ও লন্ড-ভন্ড শহীদ মিনার - টিংকু ট্রাভেলার
- ৩০ মিনিটের ভাষা আন্দোলন এবং গ্রামীণ ফোনের ”কাছে থাকা”! - দিনমজুর
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ১ম পর্ব - রাগ ইমন
- এভাবে জ্বলতে জ্বলতেই স্বাধীন হবে কাশ্মীর - দিনমজুর
- জুমলা টিউটোরিয়াল ২: wamp সার্ভার ইনস্টল - গৌতম রায়
- দ্বিতীয় বিপ্লব বা বাকশাল : শুনুন বঙ্গবন্ধূর মুখেই - অমি রহমান পিয়াল
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা -- আবেদন প্রক্রিয়ার কিছু তথ্য - রাগিব
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- মওদুদী সি আই এ–এর এজেন্ট - তুষারপাত
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- আরো একটি ফ্রি সফটওয়ার সাইট - নাজিরুল হক
- সফটওয়্যারের স্বাধীনতাযোদ্ধা রিচার্ড স্টলম্যান - বিপ্র
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- উবুন্টুতে ভার্চুয়াল উইন্ডোজ ইনস্টল - হাসিব
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- চলমান পুঁজিবাদী সংকট থেকে উত্তরণ (বেইলআউট) কি সমাজতন্ত্রের পথেই?-১ - দিনমজুর
- জিয়ার অপরাধের আংশিক চিত্র (হিটলার জিয়া -২) - রাফা
- আইপি বের করুন ই-মেইল সেন্ডারের....! - তাজুল ইসলাম মুন্না
- লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল - আশাবাদী!!
- ফটোশপের দারুন একটি বই - একদম ফ্রি। তাড়াতাড়ি করুন - মেহেদী হাসান আরিফ
- খুজে দেখুনতো আপনার প্রয়োজনীয় সফট্যায়ার পাওয়া যায় কিনা - মো: হামিদুর রহমান ছিদ্দিকী
- বন্ধু তোর লাইগা রে ----- (সৌয়দ শাহ নূর) - বিষাক্ত মানুষ
- উবুন্টুতে AWN বিষয়ক সমস্যার সমাধান (Attn: বহুরুপী মহাজন/নেমেসিস) - রোকন
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- সহজিয়া উবুন্টু ৮.০৪ শিক্ষা!!! - রোকন
- ব্লগের সকল কম্পিউটার প্রফেশনাল, ইথিক্যাল/আনইথিক্যাল হ্যাকার, কম্পিউটার এক্সপার্টদের জন্য একটি কুইজ - নোক্সেনডার
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- বীক্ষণ-১: আওয়ামিলীগ। - হ্যারি সেলডন
- টেকি ধাঁধাঁ : আসুন হ্যাকার হই
- ত্রিভুজ
- ইসরায়েলী দখলদারিত্বের ষাটতম বার্ষিকী: আমি আরব গেরিলাদের সমর্থন করি ২ - ফারুক ওয়াসিফ
- এসো ভদ্রতার গলাত দড়ি লাগাই - মহাকাল
- আমার জীবনের চন্দ্রবিন্দুবিহীন বছরগুলো : দি যায়যায়দিন ইয়ারস - মাহবুব মোর্শেদ
- ব্লগার বন্ধুদের জন্মদিন........ - শফিউল আলম ইমন
- একদিন হঠাৎ - রোডায়া
- হার্ডডিস্ক পার্টিশন করার ঝামেলা ছাড়াই ইন্সটল করুন উবুন্টু ৭.১০ - শাহেদুর রহমান
- ডাউনলোড করার জন্য দারুন কিছু FTP/HTTP লিংক - আহমাদ মুজতবা
- লোকনাথ-সোলেমানী পঞ্জিকার খোঁজে ( হোসেইনের কবিতাঞ্জাল ) - হোসেইন
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো...২ - অমি রহমান পিয়াল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- আয় করুন Google Adsense এর মাধ্যমে - গাজী মো: সাইফুল ইসলাম
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- সেই যে আমার নানা রঙের দিনগুলো....আপনি কোন স্কুল? কত সনের ব্যাচ? - বকলম
- মা - বহুরূপী মহাজন
- ভালোবাসার এপাশ ওপাশ - আনোয়ার সাদাত শিমুল
- আপনার বউ এবং গার্লফ্রেন্ডকে কিভাবে ঝগড়ায় হারাবেন- দশটি উপায় - সালিশদার
- আমার প্রিয় পোস্টের লিঙ্ক - মুকুল
- নিজের একটি ওয়েব!! - প্রেমের কাঙ্গাল
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- সেলুকাস! - অমি রহমান পিয়াল
- মুক্তির মন্দির সোপানতলে কতপ্রান হল বলিদান - নুপুর
- আমাদের ভুল পথ! - হমপগ্র
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- হায়ানার থাবা - জাহাঙ্গীর আলী
মা
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৭
ক্ষুধায় পেট চিন চিন করছে। তাই বাসা থেকে বের হলাম - গন্তব্য ধারে কাছের কোন রেষ্টুরেন্ট; ভাত খাবো। হাটতে হাটতে একটা রেষ্টুরেন্ট খোলা পেলাম, রাত অনেক হয়েছে, মানুষজন অল্প। ভেতরে ঢুকে রুই মাছ আর ডাল অর্ডার করলাম।
বিকাল থেকে মায়ের ওপর রাগ করে আছি। আমার একটা শার্ট ধোয়া হয়নি! তখনই ঠিক করেছি রাতে ভাত খাবো না। সেই থেকে মা আমার রাগ ভাঙ্গানোর চেষ্টা করছেন। তাতে আমার রাগ আরো বেড়ে গেছে। যে কবার মা ভাত খাবার জন্য ডাকতে এসেছে ততবারই কড়া ভাষায় মানা করে দিয়েছি। কিন্তু দুপুরে ভাত ভাল করে না খাওয়ায় এখন বেশ ক্ষিধে লেগেছে। বাধ্য হয়েই তাই এই রাতের বেলা বাইরে খেতে বের হয়েছি।
রেষ্টুরেন্টের রান্না তেমন ভালনা। ক্ষিধে পেটে গোগ্রাসে তাই গিললাম। এরপর বাসায় ফিরে ঘুম। মার কোন খবর নেই নি। কয়েকবার অবশ্য মা আমাকে ডেকে গেছে, আমি পাত্তা দেই নি।
ভোর পাঁচটার দিকে পানি পিপাসায় ঘুম ভেঙ্গে গেলো। উঠবোনা উঠবোনা করেও খাট থেকে নামলাম। বের হয়ে দেখি খাবার ঘরে বাতি জ্বলছে, খাবার টেবিলে মা বসে আছে!! সামনে দুইটি থালায় দুজনার জন্য খাবার ঢেকে রাখা!!
মা এতোক্ষণ না খেয়ে আমার জন্য আমার জন্য বসে আছেন!! রাতে খাওয়া রুই মাছ যেন জ্যান্ত হয়ে আমার গলা দিয়ে বের হয়ে আসতে চাইছে!! আমার শব্দে মা মুখ তুলে তাকালেন। মায়ের চোখ ভেজা!! নিজেকে পৃথিবীর সবচাইতে খারাপ ছেলে মনে হল....মানে হল মার পা দুটো জড়িয়ে ধরে মাফ চাই। মনে হল মাকে বলি, মাগো তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মা....আমার মত বদ ছেলে কেন জন্ম দিতে গেলে? বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ভাবতে ইচ্ছা করছে এমন কিছু ঘটেই নি। আমি মার সাথে কোন রাগ করিনি, ভাল ছেলের মত মার সাথে বসে রাতের ভাত খাচ্ছি আর মাকে বলছি মাগো আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, দেখো আমি তোমাকে কখনো কষ্ট দেবো না!
কিন্তু সে রকম কিছুই বলা হয় না। কারণ আমি প্রায় সময়ই মাকে কষ্ট দেই, মার ওপর রাগ করি। এটা জেনেও যে মায়ের প্রায়ই শরীর খারাপ থাকে; তারপরও মা দিনের পর দিন আমাদের জন্য কষ্ট করে যাচ্ছেন। একা হাতে এত বড় একটা সংসার সামলে সবার দিকে খেয়াল রাখছেন। রাখছেন না শুধু নিজের। যখন মন ভাল থাকে তখন ইচ্ছা হয় মাকে বলি আমি তাকে কতটা ভালবাসি, ইচ্ছা করে ভুলগুলোর জন্য ক্ষমা চেয়ে নি। কিন্তু কখনো তা করা হয়না, যেমন আজকেও হল না!
মা আমার দিকে তাকিয়ে হাসছেন - বোকা ছেলেটা বড় হয়ে গেছে, তারপর ও বাচ্চাদের মত রাগ করে! আয় বাবা একসাথে ভাত খাই। মায়ের ওপর এত রাগ করতে আছে? আমার না হয় একটু ভুল হয়েছে। এখন খেতে বস বাবা, ভোর হয়ে আসছে - সারাদিন তেমন কিছুই তো খাসনি!
আমি কথা না বলে মায়ের সাথে টেবিলে বসে পড়লাম। মা থালা থেকে ঢাকনা সরিয়ে আমাকে তরকারি বেড়ে দিচ্ছেন। আমি মনে মনে বললাম - 'মাগো, আমি তোমার সাথে আর কোনদিন এমনটা করবো না।'
কিন্তু আমি প্রায়ই প্রতিজ্ঞাটা ভুলে যাই।
প্রকাশ করা হয়েছে: সারাদিন বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আসলেই তাই। বুক মধ্য থেকে বের হয়্
লেখক বলেছেন: হুম।
লেখক বলেছেন: ভালনারে আমি
লেখক বলেছেন: কি জানি?
মুকুট বলেছেন:
ভাই একি করেছেন??? পড়ে তো চোখে পানি এসে গেলো! প্লিজ নেক্স টাইম মাকে আর কষ্ট দেবেন না! ভালো থাকবেন!
লেখক বলেছেন: ভাইরে, প্রতিবার এমন করার পর মনে হয় আর কখনো এমন করবোনা। নিজেকে অনেক অভিশাপদেই। কিন্তু আমার মাথা একটুতে গরম হয়ে যায়, কিছু আর খেয়াল থাকে না।
আচ্ছা আর সবাইও কি মায়েদের সাথে এমন করে না শুধু আমিই এমন বদ?
মানুষ বলেছেন:
১০০টা প্লাস দিতে পারলে মন ভরতো।
লেখক বলেছেন: মানুষ ভাই, আমাদের সবাই জন্য দোয়া করেন যেন আমরা আমাদের মায়েদের ভাল সন্তান হতে পারি। আর কখনো যেন মাকে কষ্ট না দিই।
কতবতবকতকত বলেছেন:
প্লিজ মার প্রতি আজই আপনার ইচ্ছাগুলো বাস্তবায়ন করুন। নতুবা মার কাছ থেকে কখনও দূরে চলে গেলে তখন এই সব ঘটনা মনে করে অসম্ভব কষ্ট পাবেন। মাকে নিয়ে আরো লেখুন না!
লেখক বলেছেন: মাকে কত ভালোবাসি সে কথাটা কখনো মাকে বলা হয়না। ইচ্ছা করে মায়ের গলাজড়িয়ে বলি মা তুমি জাননা আমি তোমাকে কত ভালবাসি। ইচ্ছা করে বলি তুমি ছোট বেলায় যেভাবে একহাতে গাল ধরে অন্য হাতে চুলআচড়ে দিতে সেভাবে আবার চুল আচড়ে দাওনা! কিন্তু কি যেন একটা সংকোচ গলাটিপে ধরে। হাত বেধে রাখে। মাকে নিয়ে কতদিন লিখব লিখব করে লেখা হয়না। মাকে দেখানো হয়না- এইযে মা এই লেখাটা তোমাকে নিয়ে লিখেছি! জানি তা করতে পারলে মা কতটা খুশি হবেন!! তারপরও কেন যেন হয় না। কিসের যেন বাধা। আপনাদের অনুরোধ, আমি না পারি, আপনারা মাকে নিয়ে কিছু লিখে মাকে দেখাবেন, দেখবেন মা অসম্ভব খুশি হবে। আর আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি তা করতে পারি।
লেখক বলেছেন: আর মায়ের সাথে আমার আচরনের কথা লিখলে আপনারা হয়তো আমাকে ঘৃনা করবেন। এতচাই মাকে কষ্ট না দিতে, কিন্তু কিভাবে যেন হয়েই যায়!
মা তোমাকে নিয়ে এই লেখাটা লিখেছি। তুমি কাছেই আছ। তারপরো তোমাকে দেখাতে পারছিনা! তারপরও জেনো, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি।
মুকুট বলেছেন:
জানি না ভাই! আমি আবার একমাত্র সন্তান, তাই হয়তো মার কষ্টটা ভালো বুঝি!
লেখক বলেছেন: আমিও বুঝি, কিন্তু কেন যেন পালন করতে পারিনা!
লেখক বলেছেন: আপনি মায়ের ভালছেলে
দুঃখবিলাস বলেছেন:
ভালবাসা অফুরন্ত হলেও সময় কিন্তু দিনে ২৪ঘন্টা।
লেখক বলেছেন: আসলেই তাই.......মাদের বলা হয় না সন্তানের ভালোবাসার কথাটা।
লেখক বলেছেন: ভাল
মায়ের কাছে
লেখক বলেছেন: মুকুল ভাই, আপনিও আমার মত ভুল করছেন। মাঝে মাঝে বাসা থেকে দূরে থাকলে বুঝি মা কী!
আপনার লেখা অবশ্যই পড়বো। অনেক অনেক ধন্যবাদ, আপনার সালাম মাকে জানাবো।
আমার জন্য দোয়া করবেন যেন মায়ের ভালো ছেলে হতে পারি।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: আপনার একটা পোষ্টের প্রেক্ষাপটে আমিও মনে হয় একটা দিয়েছিলাম। আমার উদ্দেশ্য কিন্তু আপনাকে কষ্টদেয়া ছিলনা। আশা করছি আপনি আমার ওপর বিরক্ত নন, ভালো থাকবেন।
হমপগ্র বলেছেন:
ব্লগে আইসা কানতে শুরু করলাম বাচ্চাদের মত। মা কে অনেক কষ্ট দেই। একবারও তাঁর মত ভেবে দেখি নাই কিছু। আমরাও যে একদিন পিতা হব, আমাদের সহধর্মিনী মাতা হবে, তখন এসবই বুমেরাঙ্গের মত ফিরে আসবে। তখন জানেন আপনার মা'র কাছে খুব কাঁদতে ইচ্ছা করবে। কিন্তু সেই সময় আপনি মা কে কাছে না পেলে? তখন যে কষ্টটা পাবেন সেটা শেয়ার করার কেউই থাকবে না। না আপনার স্ত্রী, না ছেলেমেয়ে। স্ত্রী ছেলে-মেয়ে আপনার মায়ের শূন্যতার হাহাকার কোনদিনও বুঝবে না।
তাই যতদিন মা বাবা কাছে আছে ততদিন যেন তাদের মনে আমরা কষ্ট না দেই।
লেখক বলেছেন: আমার জন্য প্রার্থনা করেন। আপনার জন্যও প্রার্থনা করছি।
লেখক বলেছেন: আসেন ভাল হয়ে যাই আজকে থেকে।
লেখক বলেছেন: তাড়াতাড়ি ফোন করেন.....
আপনার লেখাটা পড়ে যদি মা'কে একটিবারের জন্য ছু'তে পারতাম আবার।
লেখক বলেছেন: আপনার জন্য খারাপ লাগছে। কিন্তু আপনার মা নিশ্চই আপনাদের দেখছেন, আপনাদের কল্যাণ কামনা করছেন।
দোয়া করি ওনার আত্মা শান্তি লাভ করুক...।
লেখক বলেছেন: অবশ্যই পড়বো, ধন্যবাদ।
কালপুরুষ বলেছেন:
আপনার লেখা পড়ে মনটা খারাপ হয়ে গেল। আমি মায়ের বড় ছেলে। চাকরীর সুবাদে মাকে ছেড়ে এসেছি অনেককাল। মায়ের প্রতি তেমন খেয়াল রাখা হয়না। তবে ভীষণ ভালবাসি আমার মাকে। তবে একটা কথা কেন জানি আমার মনে গেঁথে আছে। কিছুতেই মন থেকে তাড়াতে পারিনা। বেশী সন্তান হলে মনে হয় মায়ের ভালবাসা পক্ষপাতিত্বের দোষে দুষ্ট হয়ে যায়। যেমন প্রতি ঈদে বাড়ী গেলে দেখি মাছের ভাল অংশটা কিংবা আচারের বয়ামটা, কিংবা দুধের সরটা, দুধের পায়েসটা সবসময় আমার ছোটটার জন্য উঠিয়ে রাখতেন। হয়তো আমার বুঝার ভুল। নিজেকে অপরাধী মনে হয় এমনটা ভাবার জন্য। কারণ আমি মনে করি পৃথিবীতে মা'ই একমাত্র নিরপেক্ষ মানুষ তার সকল সন্তানের ব্যাপারে। পৃথিবীর সকল মায়ের দীর্ঘায়ু কামনা করি।
লেখক বলেছেন: সে হয়তো ছোট বলে তার খাওয়ার ব্যাপারে একটু বেশি খেয়াল রাখে, কিন্তু তার মানে এই নয় মায়ের ভালোবাসায় কোন পক্ষপাত আছে। সন্তাদের প্রতি ভালোবাসায় পৃথিবীর কোন মায়েরই পক্ষপাত থাকতে পারে না।
আমার এখনই আমার মাকে আদর করতে ইচ্ছা করছে, ইচ্ছা করছে মাকে জড়িয়ে ধরে ঘুমাই।
আপনি জানেন না হয়ত... আপনি আসলে একটা ভাল ছেলে, আপনি অন্তত বুঝতে পারছেন আপনার অন্যায়গুলি। অনেকে আছে এমন যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছেন কিন্তু অপরাধ বোধ নাই।
লেখক বলেছেন: আসলেই কি তাই? আমার তা মনে হয় না। তবুও আপনাকে ধন্যবাদ।
মদনবাবু বলেছেন:
সবাই মনে হয় কম বেশী আমরা আমাদের মা বাবা র উপর আড়ালে ভালবাসার সামনে মিথ্যেমিথ্যি এমন অত্যাচার করে থাকি ।
লেখক বলেছেন: হয়তো তাই; কিন্তু এটা ঠিক না।
এম.এ.হামিদ বলেছেন:
এ কাম মার লগেই করন যায়। বউর লগে করলে সারা জীবন হোটেলে খাইতে হইবেক
লেখক বলেছেন: হাছা কথা!!!
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মা হলো পৃথিবীর সবচেয়ে ছোট কিন্তু মধুর শব্দ।মা কে ভীষন ভালোবাসি।নিজে মা হয়েছি........বঝেছি মায়ের পেটে জন্মাবার ঋণ কোনদিন শোধ হবার না।পৃথিবীর সব মায়ের জন্য শ্রদ্ধা।
আপনাকে শুভেচ্ছা।
লেখক বলেছেন: ধন্যবাদ
সন্ধ্যাপ্রদীপ বলেছেন:
সুলতানা শিরীন বলেছেন: মা হলো পৃথিবীর সবচেয়ে ছোট কিন্তু মধুর শব্দ। নিজে মা হয়েছি........বঝেছি মায়ের পেটে জন্মাবার ঋণ কোনদিন শোধ হবার না।নিজেরা বাবা-মা না হলে আসলেই বোঝা কঠিন ছোটবেলায় কি যত্ন-আত্তি করে আমাদের মানুষ করেছেন বাবা-মা ।
লেখক বলেছেন: মা আসলে আমাদের সবচাইতে আপন।
লেখক বলেছেন: মা আসলে আমাদের সবচাইতে আপন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। সময়-সুযোগ পেলে মাকে দেখে আসবেন। দোয়া করি সে সুযোগ জলদি আসুক।
মাকে দেখার জন্য সন্তানদের যতটা মন চায়, সন্তানকে দেখার জন্য মার মন তার চেয়ে লক্ষ-কোটি গুণ বেশি চায়।
লেখক বলেছেন: আমি ও করি, কিন্তু তা করা বিশ্বের এক নম্বর ভুল।
লেখক বলেছেন: ![]()
মানবী বলেছেন:
অসাধারন একটি পোস্ট!বহুরূপী মহাজন, আপনার লেখার ক্ষমতা চমৎকার তবে একটি অনুরোধ। ভাই, এখন থেকে সাবধান হতে চেষ্টা করুন। আপনি হয়তো ভাবতেও পারছেননা কি ভয়ংকর সময় সামনে অপেক্ষা করছে! পড়াশুনা, কর্মজীবন অথবা যে কোন কারনে এক সময় মা'র কাছ থেকে দূরে চলে যাবেন। সামান্য শার্ট না ধোবার অপরাধে মা'কে দেয়া এই শাস্তি তখন আপনাকে ভয়াবহ কষ্ট দিবে!
মা'র কাছে থেকে যেভাবে কষ্ট পাচ্ছেন, সেসময় অনুশোচনা কেমন ভয়াবহ হবে ভাবতেই মন খারাপ হয়ে গেলো।
আমরা সবাই সব বুঝে মা বাবা'র সাথে কেন এমন করি!
+
লেখক বলেছেন: আসলে আমি মানুষটা মহাবদ পর্যায়ের। নাহলে যে মা এত কষ্ট করে মানুষ করে বড় করেছে তাকে সামান্য বিষয় নিয়ে কিভাবে কষ্ট দেই।
চেষ্টা করি ভাল হয়ে যাবার, দোয়া করেন.।
লেখক বলেছেন: নীরব ধন্যবাদ
জাতক বলেছেন:
পৃথিবীর সব মায়েদের সশ্রদ্ধ সালাম। আমার জীবনের শ্রেষ্ঠতম হীরা হারিয়ে ফেলেছি, রাতে স্বপ্নে আসে-দেখতে পারি কিন্তু ধরতে পারি না....
লেখক বলেছেন: সমবেদনা আপনার জন্য।
িদদারুল আলম বাননা বলেছেন:
জন্ম নিলাম নারীর কোলে
সে নারীর বুক ভরে অশ্রু ঝরে
আঁগডিয়ে বড় করে নিজের আঁচলের ছায়ায়
সন্তান যেন না পরে স্কশকারে
লেখক বলেছেন: ভাল
আপনার লেখাটা পড়ে আবেগ ধরে এলো ,
প্রতিজ্ঞা করলাম , প্রতিজ্ঞা না ভুলবার প্রতিজ্ঞা
লেখক বলেছেন: প্লিজ প্রতিজ্ঞা রাখার চেষ্টা করবেন।
নিহন বলেছেন:
মা'কে সালাম
লেখক বলেছেন: ধন্যবাদ
নরাধম বলেছেন:
বহুরুপী মহাজনভাই, খুব সুন্দর লিখেছেন। আমি লেখাটা দেখেছি কিন্তু পড়িনি। মা নিয়ে লেখা আমি সযত্নে এড়িয়ে যাই, না হয় তা আমাকে নস্টালজিক করে দেয়। এখন পড়লাম, মন খারাপ হল। আপনার মাকে সশ্রদ্ধ সালাম। পৃথিবীর সকল মা সুখী হোক।
লেখক বলেছেন: আমি বুঝি আপনার কেমন লাগে, অথবা হয়তো বুঝিনা! কারণ মার কাছেই থাকি। কিন্তু মাকে কষ্টদেই। কত চেষ্টা করি শুধরে যেতে, হয় না।
তাই সবার অনুভুতি গুলো জানতে চাই, তাতে যদি আমরা যারা মার কাছে থাকি তাদের কিছুটা উন্নতি হয়। তাতে যদি আমরা মাকে কিছুটা হলেও কষ্ট কমদেই, কিছুটা হলেও তাদের কষ্টগুলো বুঝি!
আপনাকে সান্তনা দেবার ভাষা আমার জানা নেই। কিন্তু আমি এই লেখাটা আপনারা যারা মাকে ছেড়ে দূরে আছেন তাদের উৎসর্গ করছি।
শাওন বলেছেন:
মাাাাাাাাাা , মা গোোোোোোোোো
প্রীটি সোনিয়া বলেছেন:
অসম্ভব ভাল লাগলো লেখাটা +++++মায়ের মনে এই ভাবে কষ্ট দিতে নেই ....যদিও মা কথাটা মনে রাখবেন না, কিন্তু আপনি যেন প্রতিজ্ঞাটা মনে রাখেন সব সময়।
ফয়সল নোই বলেছেন:
+
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















