তোমাকে পাব ভাবিনি কখনো,
পেয়ে তাই বিশ্বাস করতে পারিনি।
হৃদয়টাকে ছোট মনে হয়েছে,
তাই তোমাকে জায়গা দেইনি মনে।
তোমার ভালবাসা সমুদ্র মনে হয়েছে,
তাইতো ভয় পেয়েছি; আমি যে সাঁতার জানি না!
তোমাকে কল্পনার মনে হয়েছে,
ছুয়ে দেখিনি কখনো।
তোমাকে আরাধ্য মনে হয়েছে,
ভালবাসার সাহস করতে পারিনি।
নিজেকে ক্ষুদ্র মনে হয়েছে,
তাইতো বলা হয়নি,
আমি তোমার জন্য ভুল; তুমি চলে যেতে পার!
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




