একদিন রাত হবে,
তারপর চোখ গলে চুইয়ে পড়বে অন্ধকার।
শেকড়েরা ডানা মেলবে গভীরে;
একদিন সেখানে ছিল স্পন্দিত হৃদয়!
জীবন্ত মানুষেরা চেয়ে দেখেনা
বদ্ধভূমিতে বিগত মানুষগুলোর পচে যাওয়া;
তুমি ও চোখ ফিরিয়ে নাও এখন
নাকে রুমাল চেপে দ্রুত চলে যাও
কোন সুখ স্মৃতিতে দুর্গন্ধ ঢাকতে ঢাকতে।
আমি এইখানেই পড়ে আছি,
অন্যসব বিগত মানুষদের সাথে-
সময়ে স্রোতে উর্বর মাঠ হবো
সেখানে ফুটবে ছোট বুনো ফুল।
তোমার সন্তান সেখানে খেলা ছলে -
একটি দুটো ফুল তুলে নেবে হয়তো...
সেই প্রতিক্ষায়..
০৫/১২/২০০৮, রাত: ১.৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

